Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা

Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা Environment, Education, Health — Our Commitment to a Better Bangladesh.

পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য
নতুন বাংলার সংকল্প।

📝 *Organization Description:*
Auritry Unnayan Sangstha ( AUS ) is a youth-led, humanitarian, and environmental development organization working to improve the environment, health, and education in Bangladesh. We operate in urban, rural, and indigenous areas, with a special focus on under-resourced communities. By promoting sustainability through donation drives and implementing community-based hea

lth and education programs, we aim to create a society that is educated, healthy, and environmentally responsible.

🎯 *Vision:*
“To build a conscious, healthy, and educated Bangladesh where every individual lives with dignity, accesses quality education, and enjoys a clean and safe environment.”

🎯 *Mission:*
“Auritry Unnayan Sangstha works to create a sustainable and humanitarian society through environmental protection, health awareness, and education.”

🎯 *Goals:*

Auritry Unnayan Sangstha is a voluntary, non-political, and non-profit social organization dedicated to the following goals:

1. ✅ *Environmental Protection:*

* Raising awareness about plastic pollution and eco-friendly lifestyles
* Conducting community-based clean-up and tree-planting programs


2. ✅ *Health Awareness & Support:

* Programs on mental health, cardiovascular health, and social prescribing

* Community health camps and basic healthcare support

* Providing free medicine once or twice a year to remote communities

3. ✅ *Education and Skill Development:*

* Supporting Indigenous education and awareness for marginalized children
* Empowering youth through leadership training and life-skill development
* Hosting awareness workshops


📝 *সংস্থার পরিচিতি (Organization Description):*
অরিত্রী উন্নয়ন সংস্থা একটি মানবিক ও পরিবেশ সচেতন উন্নয়ন সংগঠন, যা বাংলাদেশের পরিবেশ, স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। আমরা শহর, গ্রামীণ ও আদিবাসী পর্যায়ে কাজ করি, বিশেষত সেইসব এলাকায় যেখানে রাষ্ট্রীয় সুযোগ সীমিত। পুরনো পোশাক, বই ও খেলনার পুনর্ব্যবহার এবং কমিউনিটি উপহার কার্যক্রমের মাধ্যমে আমরা স্থায়িত্বশীল জীবনের চর্চা গড়ে তোলার চেষ্টা করি।

🎯 *ভিশন (Vision):*
“একটি সচেতন, সুস্থ ও শিক্ষিত বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচবে, মানসম্মত শিক্ষা পাবে এবং একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ উপভোগ করবে।”

🎯 *মিশন (Mission):*
“অরিত্রী উন্নয়ন সংস্থা পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি টেকসই ও মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করে।”

🎯 *লক্ষ্যসমূহ (Goals):*

*অরিত্রী উন্নয়ন সংস্থা* একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন, যা নিম্নলিখিত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে:

1. ✅ *পরিবেশ সংরক্ষণ:*

* প্লাস্টিক দূষণ হ্রাসে সচেতনতামূলক ক্যাম্পেইন
* পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা ও কমিউনিটি উদ্যোগ


2. ✅ স্বাস্থ্য সচেতনতা ও সহায়তা:

মানসিক স্বাস্থ্য, হৃদরোগ সচেতনতা, এবং Social Prescribing বিষয়ক সচেতনতা

কমিউনিটি স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক চিকিৎসা সহায়তা

বছরে ১–২ বার দূরবর্তী অঞ্চলে ওষুধ বিতরণ কর্মসূচি

3. ✅ *শিক্ষা ও দক্ষতা উন্নয়ন:*

* প্রান্তিক ও আদিবাসী শিশুদের শিক্ষায় সহায়তা ও সচেতনতামূলক ক্লাস
* তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) ও নেতৃত্বগুণ বিকাশ
* সচেতনতামূলক ওয়ার্কশপ

We’re Recruiting | Join the Auritry Research Team!Are you passionate about research, writing, awareness-building, and cr...
13/08/2026

We’re Recruiting | Join the Auritry Research Team!
Are you passionate about research, writing, awareness-building, and creating meaningful social impact?

Auritry Unnayan Sangstha is welcoming new members to our Research Team. Our work goes beyond academic research. We develop evidence-based content, raise public awareness, contribute to research and publications, and communicate important issues that matter to society.

Our key areas of focus include Environment, Climate Change, Agriculture, Education, Health, and Psychology.

We are looking for 4th-year undergraduate or Master’s students with a relevant academic background, strong English writing skills, and a genuine interest in research and social development. Previous research or paper-presentation experience will be an advantage.

If you want to strengthen your research and writing skills, gain practical experience, work with a dedicated team, and contribute to positive change in Bangladesh, we would love to hear from you.

Apply through our recruitment form:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeK6TV8pvp6mIYFQvmoR51rZr3BsLXJejD3I0Fpz2V-TKfdjg/viewform

নেতৃত্বের নতুন শিখরে Auritry: অর্জিত হলো 'Leader of the Month' সম্মাননা!অনন্য নেতৃত্ব ও চমৎকার দক্ষতার মাধ্যমে Auritry-এ...
12/08/2026

নেতৃত্বের নতুন শিখরে Auritry: অর্জিত হলো 'Leader of the Month' সম্মাননা!

অনন্য নেতৃত্ব ও চমৎকার দক্ষতার মাধ্যমে Auritry-এর অগ্রযাত্রাকে আরও বেগবান করায় এ মাসে বিশেষ মেধা-স্বীকৃতি অর্জন করেছেন আমাদের দুই সম্মানিত সদস্য—

Shaikh MD Saria ( Winner )

Jannatul Ferdouse Nera ( Runner-up )

আপনাদের কাজের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুদৃঢ় টিমওয়ার্ক আমাদের প্রতিটা প্রজেক্টকে করেছে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ। আপনাদের এই অর্জনে পুরো Auritry পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রত্যাশা করি, আগামীতে আপনাদের এই দূরদর্শী নেতৃত্ব সংগঠনকে সাফল্যের আরও উঁচুতে নিয়ে যাবে।




স্বেচ্ছাসেবার অনন্য প্রতীক: আমাদের অহংকার, আমাদের ভলান্টিয়ার্স!Auritry-র পথচলাকে অর্থবহ ও গতিশীল করতে যারা নিজেদের মেধা...
11/08/2026

স্বেচ্ছাসেবার অনন্য প্রতীক: আমাদের অহংকার, আমাদের ভলান্টিয়ার্স!

Auritry-র পথচলাকে অর্থবহ ও গতিশীল করতে যারা নিজেদের মেধা ও সময় দিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন, এ মাসে তাদের মধ্য থেকেই ‘ *Volunteer of the Month* ’ নির্বাচিত হয়েছেন আমাদের সম্মানিত সদস্য—

Hamida Akter

কাজের প্রতি আপনার এমন গভীর একনিষ্ঠতা ও আন্তরিকতা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। Auritry-র প্রতিটি সামাজিক প্রয়াসকে এগিয়ে নিতে আপনার এই অবিচল ভূমিকা অতুলনীয়। আপনার এই সুন্দর যাত্রায় জানাই শুভকামনা ও একঝাঁক অভিনন্দন!




ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো বৈশ্বিক উত্তেজনা, উন্মাদনা ও ঐক্যের মাঝেও খেলাধুলার পাশাপাশি পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্ব নিয়ে...
10/08/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো বৈশ্বিক উত্তেজনা, উন্মাদনা ও ঐক্যের মাঝেও খেলাধুলার পাশাপাশি পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্ব নিয়ে অত্যন্ত চমৎকার ও সময়োপযোগী কন্টেন্ট পরিবেশন করে সবার নজর কেড়েছেন আমাদের নিষ্ঠাবান সদস্য —

Ritu Akter Samia

আন্তর্জাতিক ক্রীড়া মহোৎসবের জাঁকজমকের আড়ালে পরিবেশগত প্রভাব—যেমন কার্বন নিঃসরণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার অসাধারণ কন্টেন্ট ও নজরকাড়া গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। আপনার এই চমৎকার কাজের স্বীকৃতিস্বরূপ Auritry পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!




বিশ্ব আদিবাসী দিবস ২০২৬ অরিত্রী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। আদিবাসীদের অস্তিত্ব রক্ষ...
09/08/2026

বিশ্ব আদিবাসী দিবস ২০২৬

অরিত্রী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা। আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সাথে প্রকৃতি ও ভূমির সম্পর্ক বহুল আলোচিত বিষয়। তবে বেচে থাকার জন্য স্বাস্থ্য সেবা অপরিহার্য। সেই স্বাস্থ্য সেবার সাথে জড়িত একটি পেশাজীবী ধাত্রী। ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য হলো: "আদিবাসী ধাত্রীদের শ্রদ্ধা: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান"।

বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ লক্ষাধিক আদিবাসী মানুষ দেশের মোট জনসংখ্যার এক বড় এবং বৈচিত্র্যময় অংশ। পার্বত্য চট্টগ্রামের ১৩টি জাতিগোষ্ঠীর পাশাপাশি সমতলের সাঁওতাল, গারো, হাজং, ওরাওঁ, মুন্ডা ও খাসিয়াসহ প্রায় ৫০টিরও বেশি আদিবাসী সম্প্রদায় এ দেশে বসবাস করছে। ভৌগোলিক দূরত্ব, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং চরম দারিদ্র্যের কারণে এই প্রান্তিক জনগোষ্ঠীগুলোর কাছে আধুনিক সরকারি বা বেসরকারি স্বাস্থ্যসেবা আজও অত্যন্ত সীমিত।

এই চরম প্রতিকূলতার মাঝে যুগের পর যুগ ধরে আদিবাসী ধাত্রীর ভেষজ জ্ঞান, প্রথাগত প্রসব পদ্ধতি ও বংশানুক্রমিক অভিজ্ঞতার মাধ্যমে মা ও নবজাতকের জীবন রক্ষা করে আসছেন। পাহাড়ের দুর্গম খাড়াই রাস্তা কিংবা সমতলের প্রত্যন্ত চা-বাগান ও বনাঞ্চলে যেখানে জরুরি প্রসূতি সেবা পৌঁছায় না, সেখানে এই ধাত্রীরাই আদিবাসী নারীদের একমাত্র ভরসা। তারা কেবল সন্তান প্রসবই করান না, বরং প্রসব-পরবর্তী পুষ্টি ও ভেষজ ওষুধের মাধ্যমে পুরো সম্প্রদায়ের সামগ্রিক সুস্থতায় ধাত্রীবিদ্যাকে একটি জীবন্ত জ্ঞান ব্যবস্থা হিসেবে টিকিয়ে রেখেছেন। আদিবাসী সমাজের নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্য সুরক্ষায় তাদের এই আত্মত্যাগী অবদান আজ গভীর শ্রদ্ধার সাথে স্বীকার করা জরুরি।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষে প্রকাশিত সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, আদিবাসী ধাত্রীদের প্রথাগত স্বাস্থ্যসেবা দেওয়ার অধিকার এবং নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত স্বাধিকার (SRHR) রক্ষা করা বৈশ্বিক মানবাধিকারেরই অংশ। বাংলাদেশে আদিবাসীদের ঐতিহ্যবাহী বন ও প্রথাগত ভূমির অধিকার দিন দিন সংকুচিত হওয়ায় ধাত্রীদের জীবনদায়ী ওষধি গাছ ও প্রাকৃতিক ভেষজ উৎসগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। আর, ধাত্রীদের অবদানের স্বীকৃতি ও শ্রদ্ধাও বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে।

লেখক-
জনক তঞ্চঙ্গ্যা

Graphic Design : জনক তঞ্চঙ্গ্যা




Nomination for Leader of the Monthনেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যারা Auritry-র অগ্রযাত্রাকে প্রতিনিয়ত গতিশীল রা...
08/08/2026

Nomination for Leader of the Month

নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যারা Auritry-র অগ্রযাত্রাকে প্রতিনিয়ত গতিশীল রাখছেন, চলতি মাসে সেরা লিডার হিসেবে স্বীকৃতি পেলেন আমাদের দূরদর্শী পাঁচ সদস্য—

Ritu Akter Samia
Shaikh MD Saria
Partha Pratim Brahma
Jannatul Ferdouse Nera
Khumbar Tripura Bela
Sadnan Shihab

আপনাদের প্রজ্ঞা, ধৈর্য এবং অদম্য কাজের উদ্দীপনা পুরো টিমকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই বিশেষ অর্জনে Auritry পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! 👏




এ মাসের Volunteer of the Month নমিনেশন—নিজেদের মেধা, সময় ও নিরলস প্রচেষ্টায় Auritry-র অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার স্বীক...
07/08/2026

এ মাসের Volunteer of the Month নমিনেশন—

নিজেদের মেধা, সময় ও নিরলস প্রচেষ্টায় Auritry-র অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার স্বীকৃতিস্বরূপ এ মাসে সেরা সেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছেন—
Musrat Mehjabin Asha
Hamida Akter

সমাজের কল্যাণে আপনাদের এই সক্রিয় অবদান ও দায়িত্বশীলতা সত্যি প্রশংসনীয়। চমৎকার এই অর্জনে Auritry পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন! 👏




Nomination for Content of the Monthশব্দের শক্তি ও ভাবনার নৈপুণ্যে Auritry-র স্বপ্নগুলোকে মানুষের হৃদয়ে গভীরভাবে পৌঁছে দে...
06/08/2026

Nomination for Content of the Month

শব্দের শক্তি ও ভাবনার নৈপুণ্যে Auritry-র স্বপ্নগুলোকে মানুষের হৃদয়ে গভীরভাবে পৌঁছে দেওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন এ মাসের নির্বাচিত সদস্য—

Partha Pratim Brahma
Ritu Akter Samia

আপনাদের প্রতিটি কন্টেন্টে থাকা নিপুণ গবেষণা ও নতুনত্বের ছোঁয়া সমাজ ভাবনায় এক উজ্জ্বল বার্তা ছড়ায়। আপনাদের এই অনন্য মেধা ও পরিশ্রমের প্রশংসা ও স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্ববোধ করছি। আপনাদের আগামীর এই সৃজনশীল পথচলার জন্য রইল একঝাঁক অভিনন্দন ও শুভকামনা! 🖊️✨




PFAs: The Invisible "Forever Chemicals" Threatening Our FuturePart 2: How Do PFAs Enter Our Environment?PFAs are release...
05/08/2026

PFAs: The Invisible "Forever Chemicals" Threatening Our Future

Part 2: How Do PFAs Enter Our Environment?
PFAs are released into the environment throughout the life cycle including during manufacturing, use, transportation, and disposal. The most important sources include industrial production sites, wastewater treatment plants, landfill leachate, firefighting foam applications, and degradation or disposal of consumer products containing PFAs, such as food packaging, textiles, cosmetics and non-stick cookware (Wee et al., 2023). Manufacturing and industrial activities can leak PFAs into neighbouring rivers, lakes, and groundwater through untreated or poorly treated effluent. Furthermore, traditional wastewater treatment plants are unable to entirely eliminate these extremely persistent compounds, which therefore remain in treated effluent and sewage sludge and can subsequently damage agricultural soils and surface waterways (US EPA, 2025).
PFAs are highly mobile and environmentally persistent, and once discharged can be transported great distances by water, air, and soil. They have been identified in distant ecosystems far from their source, indicating their long-range environmental movement potential (Wang et al., 2021). Humans are mainly exposed to PFAs through drinking water that is contaminated, food, seafood, fruits and vegetables cultivated in contaminated soils, household dust, and the use of common consumer products (Fenton et al., 2021; NIEHS, 2025). Many PFAs chemicals are known to bioaccumulate in living creatures and have long biological half-lives, so repeated exposure at low levels can gradually increase their concentration in the human body. This raises concerns about chronic health impacts and long-term environmental sustainability.

Content & Graphic: Partha Pratim Brahma




🌿 Auritry Online Campaign Team-এ যুক্ত হওয়ার সুযোগ! 🌿পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ সচেতনতা এবং সামাজিক ইতিবাচক পরিব...
02/08/2026

🌿 Auritry Online Campaign Team-এ যুক্ত হওয়ার সুযোগ! 🌿

পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ সচেতনতা এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনে কাজ করার আগ্রহ আছে? তাহলে Auritry Online Campaign Team-এ তোমাকে স্বাগতম! 💚

এখানে তুমি শুধু স্বেচ্ছাসেবী হিসেবে কাজই করবে না, বরং শিখবে, নিজের দক্ষতা বাড়াবে, নতুন মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

✨ আমরা খুঁজছি এমন কিছু উদ্যমী মানুষ, যারা—
🌱 দায়িত্বশীল ও আন্তরিক।
📢 সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে আগ্রহী।
🤝 দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসে।
💡 নতুন কিছু শিখতে এবং নিজের দক্ষতা বিকাশে আগ্রহী।

যদি মনে হয়, "আমি পরিবর্তনের অংশ হতে চাই"—তাহলে এ সুযোগটি তোমার জন্য।

💚 Auritry-এর সঙ্গে যুক্ত হয়ে, পরিবর্তনের গল্প লিখি একসাথে।




Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা:

Shortcuts

Share