শরীয়তুল্লাহ একাডেমি, ঢাকা

শরীয়তুল্লাহ একাডেমি, ঢাকা ইতিহাসের গলিঘুচিতে হাটার প্রত্যয়ে আমাদের যাত্রা। এ মাটি ও মানুষের কল্যাণে আমাদের পথচলা নিরন্তর।

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ শুকরিয়া আদায় করছি। যিনি আমাদেরকে একটা লম্বা জার্নি শেষ করার তাওফিক দিয়েছেন। আমাদের 'লেখালেখি ও ...
07/02/2026

আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ শুকরিয়া আদায় করছি। যিনি আমাদেরকে একটা লম্বা জার্নি শেষ করার তাওফিক দিয়েছেন। আমাদের 'লেখালেখি ও সম্পাদনা কোর্সের' সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ঢাকার আফতাবনগরের 'আলোকায়নে' অনুষ্ঠিত হলো।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একডেমির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুস্তফা মানজুর, একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও নূরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা উস্তাদ আবদুল্লাহ আল মাসউদ, একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও গবেষক জাকারিয়া মাসুদ, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন উদ্দিন ও মারকাযুন নাহদা-আলোকায়নের পরিচালক মাওলানা হাফিজ আল মুনাদীসহ আরো অনেকেই।

আমাদের উদ্দেশ্য স্পষ্ট, আমরা চাই একটি লেখক জেনারেশন তৈরি করতে। যারা ইসলামের জন্য ডেডিকেটেডলি কাজ করবে। প্রথম ব্যাচে ১৬ জন উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ্‌। যাদেরকে নিয়ে আগামী সীরাত মেলায় দুইটি বই আনার ঘোষণা দেয়া হয়েছে। আর উপস্থিত কোর্স সমাপ্তকারীদের পক্ষ থেকে আবদার এসেছে যেন সামনে এই কোর্স চলমান রাখা হয়।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন।

শরীয়তুল্লাহ একাডেমি আয়োজিত  লেখালেখি, সম্পাদনা ও অনুবাদ কোর্স-২০২৫✅ আপনি কি লিখতে ভালোবাসেন?✅ আপনার কি ইচ্ছে হয় যে, বইয়ে...
17/07/2025

শরীয়তুল্লাহ একাডেমি আয়োজিত লেখালেখি, সম্পাদনা ও অনুবাদ কোর্স-২০২৫
✅ আপনি কি লিখতে ভালোবাসেন?
✅ আপনার কি ইচ্ছে হয় যে, বইয়ের মলাটে জাপটে থাকুক আপনার নাম?
✅ আপনি কি আপনার চিন্তাভাবনাকে বইয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে চান?
✅ গাইডলাইন আর মনোবলের অভাবে লেখার মান নিয়ে সন্দেহে আছেন?
আপনার ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে শরীয়তুল্লাহ একাডেমি শুরু করতে যাচ্ছে লেখালেখি, সম্পাদনা ও অনুবাদ কোর্স ২০২৫।
আসন সংখ্যা: ৫০ টি।
আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ৫০ জনকে কোর্সের জন্য চূড়ান্ত করা হবে।
প্রশিক্ষকগণ-
১. ড. মুস্তফা মানযুর (অধ্যাপক, ঢাবি)
২. আবদুল্লাহ আল মাসউদ (দাঈ, লেখক, শিক্ষক)
৩. আসিফ আদনান (লেখক, সম্পাদক)
৪. ডা. শামসুল আরেফীন (লেখক, সম্পাদক)
৫. ইমরান রাইহান (লেখক, ইতিহাসবিদ)
৬. আশিক আরমান নিলয় (লেখক, সম্পাদক)
৭. জাকারিয়া মাসুদ (লেখক, সম্পাদক)
বিশেষ সুবিধা-
প্রশিক্ষকদের বিবেচনায় যিনি সবচেয়ে বেশি ভালো করবেন তাকে সন্দীপন প্রকাশনের একটি প্রোজেক্টে কাজ করার সুযোগ দেওয়া হবে।
মোট ক্লাসের সংখ্যা: ৩১ টি
৩১ তম ক্লাশটি মূলত ওয়ার্কশপ ও সমাপনী অনুষ্ঠান, যা অফলাইনে সারা দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
ক্লাশের মাধ্যম: অনলাইন (রেকর্ড করা হবে)
সপ্তাহেঃ ২-৩ টি ক্লাশ
ক্লাসের সময়ঃ ১-১.৩০ ঘন্টা (বাদ ইশা)
কোর্স ফি: ৩০৬০ টাকা
যাদের আবেদন করার প্রয়োজন নেই
১. যারা অনিয়মিত থাকবেন।
২. যারা ক্লাশ করবেন না।
৩. যারা অতিব্যস্ত থাকবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৫
কোর্স শুরুর সম্ভাব্য তারিখ: আগস্ট-২০২৫ এর ১ম সপ্তাহ
আবেদনের লিংক কমেন্টে-

01/09/2024

আমাদের গবেষণা বলছে, প্রতি বছর মাদরাসার ছাত্ররা প্রায় ১ লক্ষ ব্যাগ রক্ত দান করেন বিনামূল্যে।

থ্যালাসেমিয়া রোগীদের জন্য যা অতীব জরুরি একটা উদ্যোগ।

Address

Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তুল্লাহ একাডেমি, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share