Islamic Charity Organization-ICO

Islamic Charity Organization-ICO Islamic charity organization (ICO) is a charitable organization.

06/04/2025

কোকাকোলা তো মেলা বয়কট করছেন। আবার সময়ের ব্যবধানে ভুলেও গেছেন। এটা অতটা কার্যকর না। আপনি কোকোলার ২০ বিলিয়ন ডলার লস করালেও একটা বো'মও কম পড়বেনা ফি[লি]স্তিনে। অথচ ২০ বিলিয়ন লস করাতে আমাদের বছরের পর বছর ক্যাম্পেইন করতে হবে।

আপনি ২০ বিলিয়ন বিজনেস লস করাবেন, আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংক ২০০ বিলিয়ন ডলার দিবে ইজ[রা]ইল-আমে[রি]কাকে? আপনি তখন কি করবেন?

পারলে ডলারের বিকল্প তৈরি করতে কাজ করেন, মার্কিন ইনস্টিটিটের বিরুদ্ধে অবস্থা নেন, তাদের সমস্ত সিস্টেম ও সভ্যতাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। সুদ বন্ধ করেন। সারা বিশ্ব মিলে মার্কিন স্যংশন খান। বো*মা তৈরির টাকা থাকবে না পকেটে।

~ সংগৃহীত

06/04/2025
13/03/2025

এই ৩ ধরনের সম্পদ ছাড়া অন্য কোনোকিছুতে জাকাত ফরজ হয় না।

জাকাত ফরজ ইবাদত এবং ইসলামের তৃতীয় স্তম্ভ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে মুসলিম নর-নারীর ওপর জাকাত ফরজ হয়। কেবল তিন ধরনের সম্পদই জাকাতযোগ্য সম্পদ। এর বাইরে কোনোকিছুর ওপর জাকাত ফরজ হয় না। নিচে জাকাতযোগ্য ৩ শ্রেণির সম্পদের পরিচয় তুলে ধরা হলো।
১. দেশি বিদেশি মুদ্রা�দেশি-বিদেশি মুদ্রা নিজের কাছে জমা থাক কিংবা ব্যাংক একাউন্টে বা বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদিতে থাকুক বা ব্যাংক গ্যারান্টি হিসাবে জমা থাক সবই জাকাতযোগ্য সম্পদ। এছাড়া ব্যবসার মূলধন, পণ্যের বকেয়া মূল্য এবং কাউকে দেওয়া ঋণও এই প্রকারের অন্তর্ভুক্ত।
২. সোনা-রুপা�সোনা-রুপা অলঙ্কার হোক বা না হোক, ব্যবহৃত হোক বা অব্যবহৃত থাকুক, সর্বাবস্থায় তা জাকাতযোগ্য সম্পদ। (সোনা-রুপা ছাড়া অন্যকোনো ধাতুর অলঙ্কার বা মূল্যবান পাথর ইত্যাদি ব্যবসার পণ্য না হলে তা জাকাতযোগ্য সম্পদ নয়)
৩. ব্যবসার সম্পদ/পণ্য�ব্যবসার সম্পদ/পণ্য জাকাতযোগ্য সম্পদ। ব্যবহারের নিয়ত ছাড়া কেবল বিক্রির নিয়তে কোনোকিছু ক্রয় করলে তা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে, চাই তা স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর কোনো পণ্য এবং তা জাকাতযোগ্য বলে বিবেচিত হবে। যেমন, কেউ একটি জমি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করলো। তা ব্যবসা পণ্যের অন্তর্ভুক্ত হবে। এমনিভাবে দোকান বা কারখানার বিক্রির মালামাল এবং মজুদকৃত কাঁচামাল সবই জাকাতযোগ্য সম্পদ।
অবশ্য ব্যবসার উপকরণ সামগ্রী জাকাতযোগ্য সম্পদ নয়। যেমন, অফিস, কারখানা, মেশিনারিজ, অফিস ও কারখানার কাজে ব্যবহৃত গাড়ি ও আসবাব পত্র। এছাড়া ভাড়ার জন্য বাড়ি, গাড়িও এ প্রকারের অন্তর্ভুক্ত।
(মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৯৯৭৪, ১০৫৫৭, ১০৫৬০; মুসান্নাফে আবদুর রাজজাক: ৭০৫৪-৭০৬১; কিতাবুল আছল: ২/৯২; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১৮০; আদ্দুররুল মুখতার: ২/২৬৭, ২৬২, ৩০০)

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি...
22/04/2024

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি গাছ লাগায় ইথিওপিয়া। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতের কোটি। গাছ লাগাতে ধর্ম, বর্ণ, জাত, শিক্ষা, ডিগ্রি, পদ কিচ্ছু লাগে না। সবার জন্য সহজ।

একটা দিন ঠিক করেন। গিনেজ রেকর্ড কর্তৃপক্ষকে ডাক দেন। তারপর একজনে পাঁচটা করে গাছ লাগান। একজন অন্যজনের পেছনে অন্য কোনোদিন লাগব, একটা দিন অন্তত শুধু আমরা গাছ লাগাব।

যত তাড়াতাড়ি সম্ভব ইভেন্ট খুলেন। আয়োজন করেন। শুভকাজে দেরী করতে নাই।

গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে নিজেদেরকেও বাঁচান।

সংগৃহিত

19/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতোদিন তারা AC এর সাহায্য নেবে, আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। এটা তো সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না।
56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপন করতে হবে; কারণ একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে।

এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন সরকারের উপর সব ছেড়ে দেবেন না।

গাছই জীবন 🌱🪴🌳🌴

Address

House No. 352/4, 1st Floor, Khandakar Road
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00

Telephone

+8801949614472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Charity Organization-ICO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share