Gulshan Ara Salim Foundation

Gulshan Ara Salim Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gulshan Ara Salim Foundation, Nonprofit Organization, 25, Boro Katara, Dhaka.

মদিনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান গুলশান আরা সেলিম এবং ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ সেলিমের কর্মময় বর্ণাঢ্য জীবনকে অমর করে রাখার প্রত্যয়ে গঠিত হয় গুলশান আরা সেলিম ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বায়ত্বশাসিত সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ করে নারী, শিশু এবং যুব সম্প্রদায়কে উন্নয়নের মূলধারায় নিয়ে এসে দেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন অর্থাৎ ‘সাসটেইনেবল ডেভেলপমেন্

ট গোল’ এর অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোই এই ফাউন্ডেশন গঠনের মূল উদ্দেশ্য।

বর্তমানে দ্রুত বৈশ্বিক পরিবর্তনশীল গতি ও অস্থিরতা এবং পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে আমাদের সমাজ ব্যবস্থা অস্থির হয়ে পড়ছে। বাড়ছে নানাবিধ সামাজিক অবক্ষয়জনিত অনাচার, পাপাচার ও দূর্বৃত্বপনা। ফলে প্রচলিত সমাজ ব্যবস্থায় দিন-দিন বেড়ে চলেছে হত-দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির সংখ্যা। রাষ্ট্র কিংবা সরকারের একার পক্ষে এ অবস্থা মোকাবেলা করা কঠিন। তবে সরকারের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো সংঘবদ্ধভাবে এগিয়ে আসলে এই কঠিন অবস্থা মোকাবেলায় একটা সার্থক প্রয়াস হবে বলে সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন। গুলশান আরা সেলিম ফাউন্ডেশনও সেই উদ্দেশ্যকে সফল করার জন্য অংঙ্গীকারবদ্ধ। আমাদের উদ্দেশ্য সামাজিক সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুস্থ্য, সুখী ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা।

গুলশান আরা সেলিম ফাউন্ডেশন নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতাকে স্বাগত জানাবে। সেইসাথে সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, সমাজকল্যাণ মন্ত্রনালয়, সাংস্কৃতিক মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে সরাসরি সম্পর্ক বজায় রেখে সামাজিক সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। একই সাথে আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংশ্লিষ্ট সকল দেশী বিদেশী প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময় করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানী এবং সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে নিজস্ব গঠনতন্ত্র এবং একটি স্বাধীন দক্ষ ও নিবেদিত-প্রাণ পরিচালন পর্ষদের মাধ্যমে গুলশান আরা সেলিম ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয় পুরানো ঢাকা’র চকবাজার এবং প্রধান কার্যালয় সেন্ট্রাল রোড, ধানমন্ডিতে অবস্থিত।

Address

25, Boro Katara
Dhaka
1211

Opening Hours

Monday 09:30 - 06:00
Tuesday 09:30 - 06:00
Wednesday 06:30 - 06:00
Thursday 09:30 - 06:00
Saturday 09:30 - 06:00
Sunday 09:30 - 06:00

Telephone

+8801730003344

Alerts

Be the first to know and let us send you an email when Gulshan Ara Salim Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gulshan Ara Salim Foundation:

Share