10/06/2026
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা তৈরিতে তরুণ সমাজ রাখতে পারে দারুণ ভূমিকা। এই লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের অধীনে বুধবার (১০ জুন ২০২৬) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাথে একটি ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থীরা বিগত মাসের সচেতনতামূলক সভায় দেওয়া কাজের অগ্রগতি, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সচেতনতামূলক কাজের স্বীকৃতি স্বরূপ ক্লাবের সদস্যদেরকে ব্র্যাক ও অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ইয়ুথ অ্যাম্বাসেডর সনদ প্রদান করা হয়।
The youth can play a vital role in preventing human trafficking and people smuggling and in raising awareness about this issue. To this end, a follow-up meeting was held on Wednesday (10 June 2026) with the Cox's Bazar International University Debating Club under the ‘Mass Campaign to Combat Human Trafficking and People Smuggling’ project, funded by the Australian Government and implemented by the BRAC Migration Programme.
During the meeting, the students delivered group presentations on the progress, experiences, and challenges of the work assigned to them during the previous month's awareness meeting. At the concluding stage of the event, the club members were awarded Youth Ambassador certificates on behalf of BRAC and the Australian Government in recognition of their awareness activities.