27/07/2023
একদিন মিরপুর-১ এ ঘুরতে যাই পিছন থেকে কেউ"বাবা, বাবা" বলে ডাকছিলো ঘুরে দেখি এক রিকশাওয়ালা বলছেন বাবা এই অসহায় একটু সাহায্য করুন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে চাচা? উনি বললেন বাবা সকাল থেকে কিছু খাইনি কিছু টাকা দিবা? আমি কলেজ শেষে মিরপুর ১ এ গেছিলাম তাই সকালে আমার আব্বুর দেয়া ১০০ টাকা ছিলো ভাবলাম আব্বু সবসময় বলতো সাধ্যমত মানুষের সেবা করবি, তাই মানুষের সেবা করার সুযোগ পেয়ে টাকাটা দিয়ে বললাম চাচা সামনে হোটেল আছে কিছু খেয়ে নিন , লোকটা টাকা নিয়ে কেঁদে ফেললেন বললেন বাবা কত জনের কাছে চাইছি কেউ দেয় নাই তুমি দিছো আল্লাহ তোমার ভালো করুক , আমি বললাম আল্লাহ্ পাক দিছে আপনাকে আমি উছিলা । সত্যিই তো উনি তো অন্য কারো থেকেও টাকা পেতে পারতেন আমিই কেন? অবশ্যই আল্লাহর কুদরত ! এরপর লোকটা কাঁদতে কাঁদতে বললেন বাসায় তোমার চাচি, আমি আর আমাদের মেয়ে থাকে টাকার অভাবে বিয়ে দিতে পারছি না , তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? বললাম চাচা আমি তো কলেজ থেকে আসছি অতিরিক্ত টাকা তো আনিনি এরপর ভাবলাম আমার দায়িত্ব ওনার জন্য সাধ্যমত কিছু করা উনি মোবাইল চালান না তবে নাম্বার চাওয়ার পর একটা কারো নাম্বার দিয়ে বললেন এটাতে আমারে পাইবেন! ওনাকে বিদায় দিয়ে বাসায় এসে কিছু টাকা সংগ্রহ করে ওনাকে দিয়েছিলাম সাথে উনিও এর ওর থেকে কিছু সংগ্রহ করে মেয়ের বিয়ে দিয়েছেন, কিন্তু খরচ চালাতে পারেন না বলে তারা গ্রামে চলে গেছেন। আজ ওনাকে কল দেওয়ার পর এসব জানতে পারি , খুবই অসুস্থ উনি সাহায্য চাচ্ছেন বারবার কেঁদে ফেলছেন। আসুন না সবাই মিলে ওনাকে কিছু সাহায্য করি.
সাহায্য পাঠাতে পেজ এ মেসেজ দিতে পারেন। অথবা বিকাশ করতে পারেন,
০১৯০৯৮৮৩৮০৪ (সিফাত)
০১৯৭৭৯০৯৯৭০(বাঁধন)