আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন, Nonprofit Organization, achura bhojeswar naria Shariatpur, Dhaka.

✨ অরাজনৈতিক মানবিক সেবামূলক সংগঠন ✨

🤝 মানুষের পাশে—মানবতার জন্য নিবেদিত

🌍 দেশি ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ

━━━━━━━━━━━━━━━━━━━
🗓️ স্থাপিত :১৯/০৩/২০২৪
━━━━━━━━━━━━━━━━━━━

👥প্রতিষ্ঠাতা:সাঈদ রাশেদ&রাজু শিকদার

🌟 মানবতার সেবায় একতাবদ্ধ আমরা🧑‍🦱🥰

আলহামদুলিল্লাহ। 💝মহান আল্লাহ তাআলার লিখে রাখা নির্ধারিত রিজিক  আমাদের সংগঠনের মাধ্যমে ৩টি বিপদগ্রস্ত ও দরিদ্র  পরিবারের ...
21/07/2026

আলহামদুলিল্লাহ। 💝

মহান আল্লাহ তাআলার লিখে রাখা নির্ধারিত রিজিক আমাদের সংগঠনের মাধ্যমে ৩টি বিপদগ্রস্ত ও দরিদ্র পরিবারের হাতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ।

মানবিক সহায়তার বিবরণ:

বিয়ে বাবদ সহায়তা — ২০,০০০ (বিশ হাজার) টাকা

হাঁস ও মুরগি পালন বাবদ সহায়তা — ৬,০০০ (ছয় হাজার) টাকা

অসুস্থ ব্যক্তির মেডিসিন বাবদ সহায়তা — ৬,০০০ (ছয় হাজার) টাকা

মোট মানবিক সহায়তা: ৩২,০০০ (বত্রিশ হাজার) টাকা।

সকলের কাছে দোয়ার আবেদন, আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মানবতার সেবায় আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার তাওফিক দান করেন। আমীন। 🤲

❤️ মানবতার সেবায় আমরা সবাই একতাবদ্ধ।

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন

শোক সংবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আচুড়া নিবাসী বাবু ঢালীর বাবা এবং আমাদের স...
16/07/2026

শোক সংবাদ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আচুড়া নিবাসী বাবু ঢালীর বাবা এবং আমাদের সংগঠনের সম্মানিত সদস্য রুবেল ঢালীর আপন সেজো চাচা
জনাব সরোয়ার হোসেন ঢালী, ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন-এর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন। আমিন। 🤲

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন

🌸 শুভ আগমন ও ফুলের শুভেচ্ছা 🌸আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন-এর পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী সম্মানিত রেমিট্...
10/06/2026

🌸 শুভ আগমন ও ফুলের শুভেচ্ছা 🌸

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন-এর পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা জনাব সবুজ মাদবর ও জনাব মেহেদী শিকদারকে দেশে আগমনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। 🇲🇾🇧🇩💐

প্রবাস জীবনের সকল ত্যাগ, পরিশ্রম ও পরিবারের সুখের জন্য আপনাদের অবদানের প্রতি জানাই গভীর সম্মান ও ভালোবাসা। আল্লাহ তায়ালা আপনাদের আগমন সুখময়, শান্তিময় ও বরকতময় করুন। 🤲✨

পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হোক আনন্দ, ভালোবাসা ও স্মৃতিময়। ❤️🌿

মানবিক ও সামাজিক ভালো কাজগুলোতে আপনাদের মূল্যবান সময়, পরামর্শ ও সহযোগিতা সবসময় আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা রইলো। 🤝🌹

আমাদের সংগঠনে যুক্ত প্রতিটি প্রবাসী সদস্য ও রেমিট্যান্স যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার সাথে বরণ করে নেওয়া হবে ইন শা আল্লাহ। 🌸
Sayeed Rashed

আলহামদুলিল্লাহ।আল্লাহর পক্ষ থেকে লিখে রাখা নির্ধারিত রিজিক আমাদের সংগঠনের মাধ্যমে এক অসুস্থ ও বিপদগ্রস্ত পরিবারের কাছে আ...
30/05/2026

আলহামদুলিল্লাহ।

আল্লাহর পক্ষ থেকে লিখে রাখা নির্ধারিত রিজিক আমাদের সংগঠনের মাধ্যমে এক অসুস্থ ও বিপদগ্রস্ত পরিবারের কাছে আর্থিক অনুদান হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।

প্রয়োজন হলে ভবিষ্যতে তাকে আরও সহযোগিতা করা হবে, ইন শা আল্লাহ।

এছাড়াও, আগামী মাসেও আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে, ইন শা আল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, যেন আমরা সকলে মিলে মানবসেবার কাজে একতাবদ্ধ থাকতে পারি এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি।
ধন্যবাদ সবাইকে। 🌿🤝❤️
Sayeed Rashed

🌙✨ ঈদ মোবারক ✨🌙পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন-এর সকল সদস্যর পক্ষ থেকে , শুভাকাঙ্ক...
26/05/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন-এর সকল সদস্যর পক্ষ থেকে , শুভাকাঙ্ক্ষী ও দেশ-প্রবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🤍

ঈদ হোক ত্যাগ, ভালোবাসা ও মানবতার এক অনন্য শিক্ষা। কুরবানির মাধ্যমে আমরা শিখি আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা। 🐄🌙

সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। 🌸

🤝 ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে, ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বন্ধন হোক আরও দৃঢ়।🙂

💚 আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন
মানবতার সেবায় আমরা একতাবদ্ধ।❤️

Sayeed Rashed

🌸 শুভ আগমন ও আন্তরিক শুভেচ্ছা 🌸আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন  -এর পক্ষ থেকে সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা  ...
24/05/2026

🌸 শুভ আগমন ও আন্তরিক শুভেচ্ছা 🌸

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন
-এর পক্ষ থেকে সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা
সৌদি আরব প্রবাসী🇸🇦 জনাব নজরুল ইসলাম মাদবর ও
ওমান প্রবাসী🇴🇲 জনাব মিজান মুন্সি কে
দেশে আগমনে জানাই ফুলের শুভেচ্ছা ও আন্তরিক স্বাগতম। 🇧🇩💐

আল্লাহ তায়ালা আপনাদের আগমন সুখ, শান্তি ও বরকতময় করুন। 🤲✨

আমাদের সংগঠনে যুক্ত প্রতিটি প্রবাসী সদস্য ও রেমিট্যান্স যোদ্ধাকে দেশে আগমনে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসার সাথে বরণ করে নেওয়া হবে ইন শা আল্লাহ। 🌹🤝

Nazrul Islam Md Mijan

শোক সংবাদ আচুড়া নিবাসী আমাদের আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যডিউক শিকদার...
23/05/2026

শোক সংবাদ
আচুড়া নিবাসী
আমাদের আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য
ডিউক শিকদার ও মেহেদী শিকদার এর
আপন ছোট চাচা
জনাব জাকির হোসেন শিকদার
ইন্তেকাল করিয়াছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মহান আল্লাহ শোকাহত স্বজনদের এই কঠিন সময় ধৈর্য ও শক্তি দান করুন আমিন।
🤲 সকলের নিকট দোয়া প্রার্থনা রইলো।

গভীর শোক ও সমবেদনায় —
আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন।
Duke Sikder MD Mahedi Sikder

আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের সকল সদস্য  নিজ ইচ্ছায় লিখানো মাসিক ও বার্ষিক অনুদানের হিসাব তাল...
09/05/2026

আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের সকল সদস্য নিজ ইচ্ছায় লিখানো মাসিক ও বার্ষিক অনুদানের হিসাব তালিকা প্রকাশ করা হলো।
বার্ষিক অনুদানের বাইরেও আমাদের কার্যকরী উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা মানবিক কাজের যে কোনো উদ্যোগে অনুদান দিয়ে যুক্ত থাকবেন এবং বার্ষিক অনুদান পরিমান সহ তাদের নামের তালিকা সংগঠন গ্রুপে প্রকাশ করা হয়েছে।

আমাদের সংগঠন গ্রুপের বাইরে থেকে কোনো ব্যক্তির অনুদান গ্রহণ করে না। তবে ভবিষ্যতে নির্দিষ্ট শর্ত অনুযায়ী তা গ্রহণ করা হবে, ইনশা’আল্লাহ। কেননা আমাদের সংগঠন নিয়ম ও শৃঙ্খলার সাথে পরিচালিত হয় এবং একজন আলেমের পরামর্শ যথাসম্ভব গ্রহণ করা হয়।

অনেকের কাছে আমাদের সংগঠন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেসব প্রশ্নের উত্তর আমরা ঈদের পর ভিডিও বা লিখিত আকারে আমাদের পেজে প্রকাশ করবো, ইনশা’আল্লাহ।

আমরা চেয়েছিলাম এই মে মাসেই একটি মানবিক কাজের উদ্যোগ নিতে, তবে ঈদ উপলক্ষে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। ঈদের পরই আমরা সেই উদ্যোগ গ্রহণ করবো, ইনশা’আল্লাহ। এই মানবিক কাজের জন্য অনুদান সংগ্রহ চলমান রয়েছে—বিস্তারিত আমাদের পেজে জানানো হবে।

আমাদের সংগঠন কারো কাছ থেকে চেয়ে বা ধার্য্য করে অর্থ গ্রহণ করে না। কার্যকরী উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মূল সংগঠন গ্রুপে একটি মেসেজ দেওয়া হয়, এরপর যে কোনো সদস্য নিজ ইচ্ছায় এতে শরিক হন বা হবেন। কারো কাছ থেকে চেয়ে বা ধার্য করে অর্থ গ্রহণ করা হয় না। যে নিজ ইচ্ছায় পারেন শরিক হোন—কোনো বাধ্যবাধকতা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

এছাড়াও কার্যকরী উপদেষ্টা পরিষদের সদস্যদের বাইরেও সংগঠন গ্রুপের সদস্য মাসিক ও বার্ষিক অনুদান লিখানো কার্যক্রম চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে তা-ও প্রকাশ করা হবে, ইনশা’আল্লাহ।

সকল আয় ও ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে আমাদের সংগঠন গ্রুপেই প্রকাশ করা হয় এবং হবে, যাতে কারো মধ্যে কোনো সংকোচ না থাকে।
সবাই আমাদের সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করবেন, যেন আমরা একসাথে আমাদের পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি।

ধন্যবাদ সবাইকে 🤍
Sayeed Rashed

সবাইকে জুম্মা মোবারক ❤️আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের ক্যাশিয়ার ও ক্যাশিয়ার সহযোগী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত হয়েছ...
10/04/2026

সবাইকে জুম্মা মোবারক ❤️

আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের ক্যাশিয়ার ও ক্যাশিয়ার সহযোগী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত হয়েছে।

আমাদের সংগঠন একজন সম্মানিত আলেমের পরামর্শ ও দিকনির্দেশনায় গঠিত হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাঁর পরামর্শ যততুক সম্ভব নেওয়া হয় । তাই সংগঠন সম্পর্কে কোনো ধরনের মন্তব্য বা বিভ্রান্তিকর কথা না ছড়িয়ে, কারো কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে সরাসরি আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে যেনে নিবেন । তারা আন্তরিকতার সাথে আপনাদের সকল বিষয় জানিয়ে দিবেন ইন শা আল্লাহ।

বর্তমানে আমাদের সংগঠনের কালেকশন কার্যক্রম চলমান রয়েছে। ইন শা আল্লাহ, ২০২৬ সালের মে মাসে মানি আগামী মাসে আমরা একটি মানবিক কাজের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি, যার বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আরও জানানো যাচ্ছে যে, সংগঠনের সকল অর্থ শুধুমাত্র নির্ধারিত এই দুইজন দায়িত্বশীল ব্যক্তির কাছেই সংরক্ষিত থাকবে। এর বাইরে কোনো সদস্য বা ব্যক্তির কাছে কোনো অর্থ রাখা হবে না। সংগঠনের সকল অর্থ তাদের কাছ থেকে নিয়েই মানবিক কাজে ব্যয় করা হবে ইন শা আল্লাহ।
সকল আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব স্বচ্ছভাবে প্রমাণসহ উপস্থাপন করা হবে, যাতে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে।

✍️সাঈদ রাশেদ মুন্সি
প্রতিষ্ঠাতা অ্যাডমিন মডেরোটর ও পরিচালক।

31/03/2026

যে আমলগুলো সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং মৃত্যুর পরেও সওয়াব পাওয়া যাবে! ইসলামী প্রশ্নোত্তর II Sheikh ahmadullah

আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন

Address

Achura Bhojeswar Naria Shariatpur
Dhaka
8020

Website

Alerts

Be the first to know and let us send you an email when আচুড়া প্রবাসী ও যুব সমাজ মানবিক সহায়তা সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share