Startup Association of Bangladesh - SAB

Startup Association of Bangladesh - SAB Startup Association of Bangladesh (SAB) is the only organization representing startup companies in Bangladesh.

It works to promote and strengthen Bangladesh’s startup companies and the overall startup ecosystem.

https://dhakamail.com/economy/283998
02/02/2026

https://dhakamail.com/economy/283998

স্টার্টআপ খাতকে কেন্দ্র করে সুদূরপ্রসারী রাষ্ট্রীয় সিদ্ধান্ত না নিলে আগামী দিনে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, ....

প্রেস বিবৃতি তারিখ: ২ ফেব্রুয়ারী, ২০২৬নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত স্টার্টআপ খাত:  স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ- স্যাব...
01/02/2026

প্রেস বিবৃতি
তারিখ: ২ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনী ইশতেহারে উপেক্ষিত স্টার্টআপ খাত: স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ- স্যাবের ১০ দফা দাবি

বাংলাদেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্টার্টআপ খাতকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে স্টার্টআপ খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)

সংগঠনটির মতে, ভারত, সিঙ্গাপুর, ইসরায়েল ও ভিয়েতনামের মতো দেশগুলো রাষ্ট্রীয় নীতি, বিনিয়োগ সহায়তা ও কর প্রণোদনার মাধ্যমে শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সক্ষম হলেও বাংলাদেশে এখনো এই খাতটি সুস্পষ্ট নীতিমালা ও কাঠামোগত সহায়তার অভাবে পিছিয়ে রয়েছে।

স্যাব মনে করে, স্টার্টআপ খাতকে কেন্দ্র করে সুদূরপ্রসারী রাষ্ট্রীয় সিদ্ধান্ত না নিলে আগামী দিনে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ এবং রপ্তানি বৈচিত্র্য অর্জন কঠিন হয়ে পড়বে।

নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য স্যাবের ১০ দফা দাবি-

১. স্টার্টআপের জন্ম থেকে স্কেল-আপ পর্যন্ত সহায়তার জন্য একটি সমন্বিত ও যুগোপযোগী জাতীয় নীতি প্রণয়ন।

২. এসএমই থেকে পৃথক করে স্টার্টআপের জন্য আলাদা আইনগত পরিচয় ও সুবিধা নিশ্চিতকরণ।

৩. দেশীয় ভেঞ্চার ক্যাপিটাল ও অ্যানজেল ইনভেস্টমেন্ট উৎসাহ প্রদানের জন্য স্থানীয় বিনিয়োগকারীদের জন্য কর ছাড় ও বিনিয়োগ প্রণোদনা চালু।

৪. রাষ্ট্রীয় কো-ইনভেস্টমেন্ট মডেলে সরকারি–বেসরকারি যৌথ স্টার্টআপ ফান্ড গঠন

৫. নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে ও সরল কর ব্যবস্থাপনা।

৬. ফিনটেক, হেলথটেক, এগ্রিটেকসহ উদ্ভাবনী খাতে পরীক্ষামূলক ব্যবসার সুযোগ।

৭. ডিজিটাল ওয়ান-স্টপ সিস্টেমে দ্রুত নিবন্ধন ও বন্ধের ব্যবস্থা।

৮. স্টার্টআপ ডিপ্লোমেসি, বৈশ্বিক প্রদর্শনী ও আন্তর্জাতিক ব্র্যান্ডিং সাপোর্ট।

৯. ঢাকার বাইরে ইনকিউবেটর, অ্যাক্সিলারেটর ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন এবং জেলা ও বিভাগভিত্তিক স্টার্টআপ হাব গঠন

১০. পাবলিক প্রোকিউরমেন্টে দেশীয় স্টার্টআপ পণ্য ও সেবার জন্য বিশেষ কোটা চালু।

স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) -এর সভাপতি সাইদুল ইসলাম বলেন, স্টার্টআপ খাত কেবল একটি অর্থনৈতিক সেক্টর নয়—এটি যুবসমাজের কর্মসংস্থান, প্রযুক্তিগত স্বনির্ভরতা ও স্মার্ট বাংলাদেশের ভিত্তি।

অতএব, একটি উদ্ভাবনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে এই ১০ দফা দাবি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে।

ধন্যবাদান্তে,

মো. মেহেদী কাউসার
পরিচালক (মিডিয়া ও প্রচার)
স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)
মোবাইল: ০১৭৪৩-৪৫৮৭৯৩

Startup Association of Bangladesh - SAB

https://dhakamail.com/economy/283045
28/01/2026

https://dhakamail.com/economy/283045

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়া.....

https://www.kalerkantho.com/online/miscellaneous/2026/01/27/1639186
27/01/2026

https://www.kalerkantho.com/online/miscellaneous/2026/01/27/1639186

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)-এর স...

https://protidinerbangla.net/economy/news/11593?fbclid=IwdGRjcAPl1NxjbGNrA-XU0WV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTU...
27/01/2026

https://protidinerbangla.net/economy/news/11593?fbclid=IwdGRjcAPl1NxjbGNrA-XU0WV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHiflneSs94VJkG1GZMVeG-f4PT4AE2wpokJA48T3u6jFY3GBOpERnXvZSEAE_aem_kyGBrjqI26WCJD617zNWtw

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশের (স্যাব) সভাপ....

https://doinikfeni.com/details.php?newsid=5065&cid=14&fbclid=IwdGRjcAPl1JxjbGNrA-XUlmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1M...
27/01/2026

https://doinikfeni.com/details.php?newsid=5065&cid=14&fbclid=IwdGRjcAPl1JxjbGNrA-XUlmV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHiuvRhTlkE_nPfE8bL7thWfylgKmV-btE9VvoqEb34nHVkNDuDjTXKQeTbfK_aem_tHPO4diVicWKh3sqTf5mLQ

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)–এর সভা....

https://dailycumillarprotichobi.com/post/9431/
27/01/2026

https://dailycumillarprotichobi.com/post/9431/

স্টার্টআপ এসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব)-এর সভাপতি হলেন সাইদুল ইসলামআয়নুল ইসলামঃ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গু.....

https://www.dokkhinpurbo.com/details/3924/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A...
27/01/2026

https://www.dokkhinpurbo.com/details/3924/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE?fbclid=IwdGRjcAPl09djbGNrA-XTwGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHkSs5hIZgyVRM6zXRXexGXv6iE149Vzbpsg53iIEF_FHkUnzRguoGeyHmbqp_aem_nUeRfazeanUGJkF7qwjRGA

দক্ষিণপূর্ব ডেস্কদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন স্টার্টআপ এসোসিয়েশন অব বাংল....

Address

Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Startup Association of Bangladesh - SAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share