Dr.Masud Media Cell

Dr.Masud Media Cell Assalamu Alaikum

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠিততিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমা...
20/08/2026

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠিত

তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

উক্ত অনুষ্ঠানে ‘IMPACT OF MEDIA AND YELLOW JOURNALISM IN BANGLADESH’ বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পটুয়াখালী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ক্যাপস্টোন কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা।

প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

09/08/2026

গণভোট আজ বুঝেন না পরশু বুঝবেন শুধু একটু সময় লাগবে।ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সুস্থতার জন্য বিশেষভাবে দোয়ার আবেদনপটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল আলম তালুকদা...
08/08/2026

সুস্থতার জন্য বিশেষভাবে দোয়ার আবেদন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুল আলম তালুকদার অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থার মূল্যায়নে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা তাঁকে নিবিড়ভাবে চিকিৎসাসেবা প্রদান করছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জনাব শহিদুল আলম তালুকদারের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন জানানো হচ্ছে।

আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন, তাঁর অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা হিসেবে কবুল করুন এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ ও এ কঠিন পরিস্থিতি মোকাবিলা করার তাওফিক দান করুন। আমিন।

08/08/2026

দুনিয়ার সব ক্ষেত্রেই যখন উন্নতির চেষ্টা থাকে, ঈমানের স্তর উন্নত করার ক্ষেত্রে আপত্তি কেন?
--- ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

চকবাজার-বংশাল জোনের অগ্রসর কর্মীদের কর্মশালায় রুকনিয়াতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

07/08/2026

মদনপুর ইউনিয়নের আদর্শ নগর জামে মসজিদে জুমার নামাজের মুসল্লিদের উদ্দেশে আলোচনা করেন বাউফলের গণমানুষের সেবক জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

জনতার ভালোবাসায় সিক্ত ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিবাউফল উপজেলার গণমানুষের সেবক, উন্নয়ন ও মানবকল্যাণের খাদেম, মাননীয় সংসদ স...
07/08/2026

জনতার ভালোবাসায় সিক্ত ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল উপজেলার গণমানুষের সেবক, উন্নয়ন ও মানবকল্যাণের খাদেম, মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে আগমন করলে তাঁকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।

খেটে খাওয়া মানুষ, সমর্থক ও সাধারণ জনগণ উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা ও আন্তরিকতায় প্রিয় নেতাকে বরণ করে নেন। মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সাধারণ মানুষের পাশে বসে তাঁদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও দৈনন্দিন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে নদীভাঙন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং বাউফলের উন্নয়ন ও জনকল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বড়দের দোয়া, ছোটদের স্নেহ আর সাধারণ মানুষের ভালোবাসায় একজন জনপ্রতিনিধি যখন আপনজন হয়ে ওঠেন—সেখানেই তৈরি হয় আস্থা ও ভালোবাসার অনন্য বন্ধন।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি—শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ভালোবাসার একজন বিশ্বস্ত ঠিকানা।

জনতার ভালোবাসা ও আস্থার এই বন্ধন আরও দৃঢ় হোক।
উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক প্রিয় বাউফল।

05/08/2026

তারেক রহমান আপনি ছাত্রদলকে সামলান, নয়তো আবারও দেশ ছাড়তে বাধ্য হবেন
--- ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

01/08/2026

বাহ, পুলিশ! চমৎকার সন্ত্রাসের পাহারাদার: হাসনাত আব্দুল্লাহ'র স্লোগান |

আজ ৩১ জুলাই হবিগঞ্জে এন সিপির পদযাত্রায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও...
31/07/2026

আজ ৩১ জুলাই হবিগঞ্জে এন সিপির পদযাত্রায় বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

30/07/2026

আমরা চেয়েছিলাম আপনারা মেরুদণ্ড সোজা করে পুলিশের দায়িত্ব পালন করেন কিন্তু আপনারা পুনরায় দলের দাসত্বে ঢুকে গেলেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Masud Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.Masud Media Cell:

Shortcuts

Share