Shilpi Qayyum Chowdhury Foundation

Shilpi Qayyum Chowdhury Foundation শিল্পী কাইয়ুম চৌধুরী ফাউণ্ডেশন

কাইয়ুম চৌধুরীর (১৯৩২- ২০১৪) বাংলাদেশের চিত্রশিল্পের প্রসারে কাইয়ুম চৌধুরী একজন পথিকৃৎ। তাঁর জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা আবদুল কুদ্দুস চৌধুরী ছিলেন সমবায় ব্যাংক কর্মকর্তা, মা সরফুন্নিসা চৌধুরানী ছিলেন গৃহিণী। বাবার চাকরিসূত্রে শৈশব-কৈশোরে কাইয়ুম ঘুরেছেন চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, ফরিদপুর ও ময়মনসিংহসহ বাংলাদেশের নানা জায়গায়, পড়েছেন বিভিন্ন বিদ্যালয়ে। এই ঘোরাঘুরি

র ফলে বাংলার প্রকৃতি ও তার বৈচিত্র্যের সঙ্গে পরিচয় ঘটে কাইয়ুমের। তিনি ১৯৬০ সালে তাহেরা খানমের সঙ্গে পরিণয়-বন্ধনে আবদ্ধ হন, যিনি ছিলেন ঢাকা আর্ট কলেজে ভর্তি হওয়া প্রথম পাঁচজন ছাত্রীর একজন।
সকল মাধ্যমেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। বিশেষত তেলরং, জলরং, গোয়াশ, প্যাস্টেল ও অ্যাক্রিলিকে করা তাঁর অজস্র কাজে তিনি যে বৈশিষ্ট্যের ও শৈলীর ছাপ রেখে গেছেন, তা এদেশের চিত্রকলায় অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তিনি গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে মৃত্যুকাল অবধি লব্ধজ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবনী শক্তি দিয়ে এদেশের বইয়ের প্রচ্ছদ ও অলংকরণকে এমন এক উচ্চস্তরে নিয়ে গেছেন, যা হয়ে উঠেছে বিশ্বমানের, শিল্পসুষমামণ্ডিত ও আধুনিকতার প্রকাশে উজ্জ্বল। এছাড়া অসংখ্য নিমন্ত্রণপত্র এবং দীর্ঘবাদনের কয়েকটি প্রচ্ছদেও তাঁর শিল্পিত শক্তিময়তার প্রকাশ আছে। বৈচিত্র্যে ও শিল্পমূল্যে গ্রন্থের এইসব প্রচ্ছদ অসামান্য হয়ে উঠেছে।
তাঁর মানস গঠনে প্রকৃতির ভূমিকা অসামান্য। কথা প্রসঙ্গে তিনি বলতেন- প্রকৃতি আমার প্রথম শিক্ষক। তাঁর আঁকায়, রেখায়, লেখায় সব ক্ষেত্রে বাংলার নদীমেখলা প্রকৃতি ও মানুষের মনোরম ছবি ফুটে উঠেছে।সংস্কৃতির সকল শাখায় তাঁর সহজ বিচরণ ছিল। তিনি কবিতা লিখতেন। সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র নিয়ে তাঁর আগ্রহের অন্ত ছিল না এবং এই সকল ক্ষেত্রের শুদ্ধ ও পরিশীলিত চেতনাকে ধারণ করেই তাঁর শিল্প-সৃজন হয়ে উঠেছিল গহন ও গভীর।
তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক, একুশে পদক, সুফিয়া কামাল পদক, আলতাফ মাহমুদ পদক সহ বিভিন্ন পুরস্কার ও পদক পেয়েছেন। শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন ২৯ বার। ১৯৭৫ সালে ন্যাশনাল বুক সেন্টার আয়োজিত প্রচ্ছদ প্রদর্শনীতে পেয়েছেন স্বর্ণপদক।

Address

Flat 7A, Gazi Bhaban, 41 Nayapalton VIP Road
Dhaka
1000

Telephone

+8801716759530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shilpi Qayyum Chowdhury Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shilpi Qayyum Chowdhury Foundation:

Shortcuts

Share