03/08/2026
০২ আগস্ট ২০২৬, বিকাল ৩.৩০ টায় বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম মুনিরা খান-মিলনায়তনে : সিডও শ্যাডো রিপোর্ট প্রণয়ণ বিষয়ে সিটিজেনস ইনিশিয়েটিভ ফর সিডও বাংলাদেশ (সি আই সি-বিডি)প্ল্যাটফরমের সদস্যদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু। ২০২৫ সনে বাংলাদেশ সরকার এর সিডও প্রতিবেদন- এর উপর পর্যবেক্ষণ ও উপস্থাপন করেন জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা বেগম। সভায় সি আই সি-বিডি-এর সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন উইমেন ফর উইমেন-এর সভাপতি জাকিয়া কে. হাসান; স্টেপস্ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার ও চন্দন লাহিড়ী; বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. সালমা আলী; বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী; বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর; উইমেন উইথ ডিসএ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিস্টি; সাইটস সেভারস্-এর অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সোহেল রানা; নাগরিক উদ্যোগ-এর প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন; সেফ গার্ড রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব-এর কান্ট্রি লিড কাশফিয়া ফিরোজ; একশনএইড-এর উইমেনস রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি প্রোগ্রাম লিড মরিয়ম নেছা; নিজেরা করি-এর কর্মসূচি সংগঠক নিশাত তাসনিম; ব্র্যাক-এর ফাতেমা ফেরদৌসী ও সিনিয়র স্পেশালিস্ট অদ্রিতা ইশনা; ঢাকা ওয়াই ডব্লিউ সিএ অব বাংলাদেশ-এর আইনজীবী সাবিনা শিপ্রা ও পূরবী তালুকদার; কর্মজীবী নারী-এর কো-অর্ডিনেটর কাজী গুলশান আরা দিশা; গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম; এবং বহ্নিশিখার নূরজাহান প্রমূখ। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন, আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, দীপ্ত ফাউন্ডেশন, বি-স্ক্যান, ব্লাস্টসহ অন্যান্য সদস্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সি আই সি-বিডি-এর সদস্য সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তাসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ সুনির্দিষ্ট কতগুলো বিষয় যেমন: সিডও সনদের দুইটি ধারা ২ এবং ১৬,১(গ) এর উপর সংরক্ষণ প্রত্যাহার, নারী বান্ধব আইন বাস্তবায়নের প্রকৃত অবস্থা, বৈষম্যমূলক আইন, বৈষম্যমূলক পারিবারিক আইন (অভিন্ন পারিবারিক আইন) সামাজিক সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি, পিতৃতান্ত্রিক রীতিনীতি, ব্যাকল্যাশ, যৌন হয়রানি প্রতিরোধে আইন পাশ, শিশুশ্রম, পাচার, অবৈধ অভিবাসন প্রতিরোধ, মব ভায়োলেন্স প্রভৃতি বিষয় সমূহ এবারের প্রতিবেদনে যুক্ত করার বিষয়ে মত প্রকাশ করেন ।