16/02/2026
🌙 আত-তাক্বওয়া ফাউন্ডেশন ✨
"তাক্বওয়ার আলোয় মানবতার সেবা"
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার একদল সচেতন ও দ্বীনপ্রাণ যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আত-তাক্বওয়া ফাউন্ডেশন — একটি অলাভজনক, অরাজনৈতিক, সমাজসেবামূলক ও ইসলামী মূল্যবোধভিত্তিক মানবিক প্ল্যাটফর্ম।
আমাদের লক্ষ্য শুধুমাত্র দান সংগ্রহ নয় — বরং স্বচ্ছতা, আমানতদারিতা ও তাকওয়ার ভিত্তিতে একটি সংগঠিত মানবসেবা কার্যক্রম গড়ে তোলা।
📖 আমাদের অনুপ্রেরণা:
আল্লাহ তাআলা বলেন:
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা কর।” (সূরা মায়িদাহ ৫:২)।
রাসূলুল্লাহ ﷺ বলেন:
“মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।”(সহিহ আল-জামি)
এই আয়াত ও হাদিসই আমাদের ফাউন্ডেশনের ভিত্তি।
🎯 আমাদের উদ্দেশ্য
✔ যাকাত, সদকা ও দান শরিয়াহসম্মতভাবে বণ্টন
✔ অসহায় ও দরিদ্র পরিবারের খাদ্য সহায়তা
✔ চিকিৎসা সহায়তা
✔ রমাদান ও কুরবানির বিশেষ প্রজেক্ট
✔ যুবকদের সামাজিক ও দ্বীনি কাজে সম্পৃক্ত করা
🤝আমাদের প্রবাসী শক্তি :
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদের এলাকায় রহমত স্বরূপ এমন কিছু প্রবাসী ভাই আমাদের সাথে আছে এবং সবসময় থাকে তাদের সাপোর্ট টাই আমাদের সামনে এগিয়ে চলার অন্যতম শক্তি। আল্লাহ তায়ালা আমাদের এলাকার যত প্রবাসী ভাই বোন আছে তাদের সকলকে সবসময় ভালো রাখুক এবং সমস্ত বিপদাপদ থেকে হেফাজত করুক। ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকার সকল প্রবাসী ভাইদের সাথে নিয়ে আমরা আত-তাক্বওয়া ফাউন্ডেশনকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবো ইসলামের জন্য, আল্লাহর জন্য এবং মানবতার সেবায়।
🌙 আমাদের প্রথম উদ্যোগ: রমাদান ইফতার সামগ্রী বিতরণ:
আসন্ন রমাদানকে কেন্দ্র করে আমরা আমাদের এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।
রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব পাবে।”(তিরমিজি)
আপনিও এই সওয়াবের অংশীদার হতে পারেন।
🔎 আমাদের নীতিমালা
✅ স্বচ্ছ হিসাব
✅ যাকাত ও সাধারণ দান পৃথক সংরক্ষণ
✅ লিখিত রিপোর্ট প্রকাশ
✅ সম্মান রক্ষা করে বিতরণ
আমাদের বিশ্বাস —“আপনার দান, আমাদের আমানত।”
🤲 আপনি কিভাবে অংশ নিতে পারেন?
• দান/যাকাত প্রদান করে
• স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে
• পোস্টটি শেয়ার করে
• অসহায় পরিবারের তথ্য দিয়ে
📞 যোগাযোগ ও অংশগ্রহণ:
দান, যাকাত, সদকা বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে যোগাযোগ করুন:
📱 মোবাইল: 01980801503
📱 মোবাইল: 01403122311
📩 বিস্তারিত জানতে ইনবক্স: আত-তাক্বওয়া ফাউন্ডেশন পেজ
📍 এলাকা ভিত্তিক মানবিক উদ্যোগ
🌐ঠিকানা: সুতারপাড়া, দোহার -ঢাকা -১৩৩০
🌙 Together for Humanity, Guided by Taqwa
゚viralシ