25/09/2026
আলহামদুলিল্লাহ। Sylhet Duathlon 2026 প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে আমাদের সিলেটের সাইক্লিস্ট ও রানার্স ভাই বোনেরা একটি প্ল্যাটফর্ম পান যাতে একাধারে সাইক্লিং ও রানিংয়ের আয়োজন থাকে। Sylhet Duathlon হচ্ছে এমন একটা উদ্যোগ যাতে করে যারা রানিং ও সাইক্লিং দুটোতেই একত্রে নিজেদেরকে প্রস্তুত করতে পারেন। প্রায় অর্ধশতাধিক রেসারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে ভলান্টিয়ার ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আল্লাহ সবাইকে সাহায্য করুন 🤲