ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের অফিসিয়াল ফেসবুক পেজ

ঈদুল আযহা মুবারক -২০২৬
26/05/2026

ঈদুল আযহা মুবারক -২০২৬

25/05/2026
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে এক সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সভাপতি ইঞ্জিনিয়া...
23/05/2026

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে এক সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মাওলানা হাম্মাদ বিন মোশাররফ,
সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মিরাজুল ইসলাম।

কর্মশালায় সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও দক্ষ ও আদর্শবান কর্মী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামের সুশীতল আদর্শে গড়ে তুলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারিখ: ২২ মে ২০২৬ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা মিটিং অনুষ্ঠিত হয়। আসন্ন (২৪ জুল...
22/05/2026

তারিখ: ২২ মে ২০২৬

ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা মিটিং অনুষ্ঠিত হয়। আসন্ন (২৪ জুলাই) প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার লক্ষ্যে এবং আগামী কোরবানিকে কেন্দ্র করে যুব আন্দোলনের কার্যকর ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জুন মাসের জরুরি সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়সমূহ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ।

সভায় সভাপতিত্ব করেন নগর সহ-সভাপতি মাওলানা মুস্তাইজ বিল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন নগর সেক্রেটারি হাফেজ ইকবাল হোসেন।

এ সময় নগর ও উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

প্রচার বিভাগ
শরিফ উল্লাহ শাকিল
নগর প্রচার সম্পাদক
ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২২ মে ২০২৬ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উপকমিটিবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতি...
22/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২২ মে ২০২৬

ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের উপকমিটিবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ভাই সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন—

▪️ নগর সভাপতি: হাম্মাদ বিন মোশাররফ
▪️ সহ-সভাপতি: মাওলানা মুস্তাইজ বিল্লাহ
▪️ সাধারণ সম্পাদক: হাফেজ ইকবাল হোসেন
▪️ সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার কবির হোসেন
▪️ অর্থ সম্পাদক: জনাব শাহজালাল
▪️ উপসম্পাদক: মুফতি খালেদ সাইফুল্লাহ
এবং উপকমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ এবং নগরবাসীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

প্রচার বিভাগ
শরিফ উল্লাহ শাকিল
নগর প্রচার সম্পাদক
ইসলামি যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরা অধিবেশন অনুষ্ঠিত। আজ ২২ ...
22/05/2026

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরা অধিবেশন অনুষ্ঠিত।

আজ ২২ মে"২৬ শুক্রবার বিকাল ৩ টা ৩০ থেকে রাজধানীর আস-সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে আরো উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মহানগর উত্তর ভারপ্রাপ্ত সেক্রেটারী ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, মোস্তফা আল-মামুন, মুফতি ফরিদুল ইসলাম, বামুক ঢাকা মহানগর উত্তরের সদর মুফতি ফয়জুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আলহাজ্ব আমির হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি মোস্তফা হোসাইন, ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এম সিফাতুল্লাহ সহ শূরা সদস্যবৃন্দ।

শরিফুল্লাহ শাকিল
নগর প্রচার

একটি নিরাপদ নগর, মানবিক সমাজ ও শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা আজ আমাদের সবার নৈতিক দায়িত্ব।শিশু রামিসাকে ধর্ষন ও হত্য...
21/05/2026

একটি নিরাপদ নগর, মানবিক সমাজ ও শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা আজ আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শিশু রামিসাকে ধর্ষন ও হত্যাকাণ্ডে জড়িতদের আমি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

আতিকুর রহমান মুজাহিদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
মেয়র প্রার্থী, ঢাকা উত্তর সিটি

আজ শুক্রবার, ১৫ই মে ২০২৬ ইংরেজিইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মিরপুর মডেল থানার উদ্যোগে“থানা ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ...
15/05/2026

আজ শুক্রবার, ১৫ই মে ২০২৬ ইংরেজি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মিরপুর মডেল থানার উদ্যোগে

“থানা ও ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা”

সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মাওলানা হাম্মাদ বিন মোশাররফ

সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুফতি খালেদ সাইফুল্লাহ

উপ-সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের  যুব বিভাগের আয়োজনে ভাটারাস্থ নগর কার্যালয়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা ইসলামী ...
15/05/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের আয়োজনে ভাটারাস্থ নগর কার্যালয়ে ত্রৈমাসিক পর্যালোচনা সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাথে অনুষ্ঠিত হচ্ছে।

মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত আছেন মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ সহ যুব আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ।

🟢  নগর আমেলা মাসিক মিটিং অনুষ্ঠিত হয়আজ শুক্রবার, ১৫ মে ২০২৬ ইং, বাদ জুমাসাঈদনগর কার্যালয়েইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢা...
15/05/2026

🟢 নগর আমেলা মাসিক মিটিং অনুষ্ঠিত হয়

আজ শুক্রবার, ১৫ মে ২০২৬ ইং, বাদ জুমা
সাঈদনগর কার্যালয়ে
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর-এর মাসিক নগর আমেলা মিটিং অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ।

উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন
নগর সভাপতি
মাওলানা হাম্মাদ বিন মোশাররফ।

এবং পরিচালনা করেন
যুগ্ম সাধারণ সম্পাদক
মাওলানা শহিদুল ইসলাম।

মিটিংয়ে নগর আমেলার অধিকাংশ দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

🌿 মায়াস' সালাম 🌿
মোঃ শরিফুল্লাহ শাকিল
নগর প্রচার বিভাগ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর

আজ ১০ মে ২০২৬ ইং, ‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’ ঢাকা মহানগর  উত্তর ও দক্ষিণ এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত ।   #ইসলামীযুবআন্...
10/05/2026

আজ ১০ মে ২০২৬ ইং, ‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত ।

#ইসলামীযুবআন্দোলন
#যুবসমাজ
#মতবিনিময় #ঢাকা
#ইসলাম #বাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর:

Share