উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ

উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ

বাংলাদেশ উদীচী  শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা সংসদের উপদেষ্টা,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা শাখার সা...
16/11/2025

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মানিকগঞ্জ জেলা সংসদের উপদেষ্টা,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিজানুর রহমান হযরত
আজ রবিবার (১৬ই নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
তাঁর এ মৃত্যুতে উদীচী মানিকগঞ্জ জেলার সংসদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন ।"ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশন" মানিকগঞ্জে বাংলাদেশ...
02/11/2025

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন ।

"ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশন"

মানিকগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে আজ মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী সংস্কৃতি কর্মসূচি পালন করে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সমাজের সকল প্রকার বৈষম্য দূর করতে উদীচীর এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

২/১১/২০২৫ ইং রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ
উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে করা হয় । এই উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করে।
প্রতিবাদী সাংস্কৃতি কর্মসূচিতে গান পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর মানিকগঞ্জ জেলার শাখার বিশিষ্ট শিল্পী বৃন্দ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সংসদ। জয় ...
21/06/2025

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩ তম জাতীয় সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সংসদ। জয় উদীচী।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফ্রান্স সংসদের সভাপতি, বৈদেশিক শাখার সদস্যসচিব...
20/06/2025

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফ্রান্স সংসদের সভাপতি, বৈদেশিক শাখার সদস্যসচিব এবং মানিকগঞ্জের কৃতী সন্তান কিরণময় মণ্ডল।
এ ছাড়া, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান মামুন। এই গৌরবজনক সাফল্যের জন্য তাঁদেরকে উদীচী জেলা সংসদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন!

উল্লেখ্য, উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে, গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কাউন্সিলে অংশ নেন সারা দেশের প্রতিনিধিরা।
গত ২০ জুন (শুক্রবার) রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক বদিউর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অমিত রঞ্জন দে।

21/02/2025

আল্পনা উৎসব ২০২৫ এ উদীচী পরিবেশনায় গণসংগীত।

উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের আলপনা উৎসব ২০২৫।
21/02/2025

উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের আলপনা উৎসব ২০২৫।

Address

Shahid Rafiq Road, Manikganj
Dhaka
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share