Youth Modesty Campaign - BUET

Youth Modesty Campaign - BUET অশ্লীলতা, পর্ণ আসক্তি, ধর্ষণ সর্বোপরি অসুস্থ যৌনতার বিরুদ্ধে আমাদের ক্যাম্পেইন।

Please contribute for helping the families of the martyrs:চলমান কোটা সংস্কার আন্দোলনে শহীদ ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমর...
25/07/2024

Please contribute for helping the families of the martyrs:

চলমান কোটা সংস্কার আন্দোলনে শহীদ ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা Help BUETian ফান্ড রেইজ করছিলাম। আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহীদদের পরিবারের সাথে যোগাযোগ করে আমরা তিন জন শহীদ এর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শহীদদের পরিবারের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সহযোগিতার ধরন নির্ধারণ করেছি।

নীচে শহীদদের পরিচয় এবং সাহায্যের ধরন বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।

১। মোহাম্মদ ফারুক।

ফারুক ভাই মুরাদপুরের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী ছিলেন৷ উনার আকস্মিক মৃত্যুতে উনার পরিবার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। উনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ফারুক ভাইয়ের স্ত্রী সীমা আপুর সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি ২ সন্তানের (১ ছেলে, ১ মেয়ের) ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আমাদের৷

★ আমরা উনার ২ সন্তানের জন্য স্কলারশিপ এবং এককালীন নগদ অর্থ প্রদান করে পাশে দাঁড়াতে চাই।

২। হৃদয় চন্দ্র তরুয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী (২০-২১ সেশন)।

হৃদয় এর ভগ্নিপতি দিপঙ্কর দাদার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। হৃদয় এর বাবা কাঠমিস্ত্রী। উনার নিজের কোনো দোকান নেই৷ উনি দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করে সংসার চালান। হৃদয়ের ভগ্নিপতি জানিয়েছেন নগদ অর্থ প্রদান করে সাহায্য করতে পারলে উনাদের জন্য উপকার হবে।

★হৃদয়ের বাবাকে একটি দোকান করে দেয়ার পরিকল্পনা আছে আমাদের। যদি সেটি সম্ভব না হয়, তবে এককালীন নগদ অর্থ প্রদান করে হৃদয়ের পরিবারের পাশে দাঁড়াতে চাই আমরা।

৩। ফয়সাল আহমেদ শান্ত
শিক্ষার্থী (স্নাতক), ওমর গণি এম.ই.এস কলেজ চট্টগ্রাম।

উনার বাবা ছোটখাটো ব্যবসা করেন। পরিবারের স্বপ্ন ছিলো শান্ত পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরবে৷ এখন সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো৷

★আমরা শান্তর পরিবার কে এককালীন নগদ অর্থ প্রদান করতে চাই।

সকল মিডিয়ামে ডোনেশনের জন্য রেফারেন্স: Martyr

বিকাশ:
1.Junayed Jahan
01863164111 (Personal)

2. Sazedur Rahman
01517024767 (Personal)

3. Abdul Hannan
01610600226 (Personal)

নগদ:

1. Saifullah Bin Yusuf
01572254215 (Personal)

2. Sazedur Rahman
01517024767 (Personal)

3. Abdul Hannan
01610600226 (Personal)

রকেট:

1. Sazedur Rahman
017647002118 (Personal)

ব্যাংক একাউন্ট:

Saifullah Bin Yusuf
A/C: 4404001035271
Sonali Bank, BUET Branch
Routing: 200270522

পে-প্যাল:

[email protected]
Nusrat Subah Binte Shakhawat

শহীদ আবু সাইদ ভাই এর পাশে আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই শহীদদের পরিবারের জন্যও একই ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার উদাত্ত আহবান করছি সবাইকে।



Poster credit : Khandaker Ruhama Amin

Address

Bangladesh University Of Engineering And Technology
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Modesty Campaign - BUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Modesty Campaign - BUET:

Share