Shelter for Social Development - SSD

Shelter for Social Development - SSD SSD works with vulnerable communities through community education, microfinance, skill development, women empowerment training, and health awareness.

We work in underserved areas to promote long-term sustainability and uplift lives. Shelter for Social Development (SSD) is a non-governmental organization working to improve the lives of marginalized communities across Bangladesh. SSD focuses on poverty alleviation, women empowerment, microfinance, education, health awareness, and community development. We are committed to building a more inclusive, equitable, and sustainable society through long-term support and local community initiatives.

নতুনকে বরণ, পুরনোকে শ্রদ্ধা।পহেলা বৈশাখে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।— শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি)
14/04/2026

নতুনকে বরণ, পুরনোকে শ্রদ্ধা।
পহেলা বৈশাখে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

— শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি)

স্বাধীনতা শুধু অতীতের অর্জন নয়, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের পথচলা।শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি) পরিবারের প...
26/03/2026

স্বাধীনতা শুধু অতীতের অর্জন নয়, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের পথচলা।

শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি) পরিবারের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসুন, দেশকে ভালোবাসি, দেশকে গড়ি।

২৬ মার্চ – মহান স্বাধীনতা দিবস।

#স্বাধীনতাদিবস #২৬শে_মার্চ

🌙 ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি) পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিত...
21/03/2026

🌙 ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি) পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।

আসুন, আনন্দ ভাগ করে নিই সকলের সাথে।

ঈদ মোবারক🌙

নারীর সাহস পাহাড়ের মতো দৃঢ়।সুযোগ পেলে নারীই পারে বদলে দিতে পরিবার, সমাজ, এমনকি পুরো পৃথিবী।আন্তর্জাতিক নারী দিবসে সকল না...
08/03/2026

নারীর সাহস পাহাড়ের মতো দৃঢ়।
সুযোগ পেলে নারীই পারে বদলে দিতে পরিবার, সমাজ, এমনকি পুরো পৃথিবী।

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই গভীর সম্মান, শ্রদ্ধা ও শুভেচ্ছা।

— শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি)

#নারীদিবস

শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (SSD) আনুষ্ঠানিকভাবে NSDA (ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি) কর্তৃক স্বীকৃত ট্রেনিং প্রদ...
03/03/2026

শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (SSD) আনুষ্ঠানিকভাবে NSDA (ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি) কর্তৃক স্বীকৃত ট্রেনিং প্রদানকারী হিসেবে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই স্বীকৃতি আমাদের জন্য যেমন গর্বের, তেমনই দায়িত্বের।

আর এই মাইলফলক উদযাপনে আমরা চালু করছি ASSET প্রকল্পের আওতায় ৩টি চাহিদাসম্পূর্ণ কোর্স:

💻 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট - লেভেল ৩
📈 ডিজিটাল মার্কেটিং - লেভেল ৩
🧵 হ্যান্ড স্টিচিং অ্যান্ড এমব্রয়ডারি - লেভেল ২

কেন এই ট্রেনিং ভিন্ন?
✅ NSDA সার্টিফিকেট (প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক নিবন্ধিত)
✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ + ভাতার সুযোগ
✅ অফলাইন ক্লাস (জেলার শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ)
✅ ক্যারিয়ার গাইডলাইন ও চাকরির সুযোগ প্রদান
✅ ইন্টার্নশিপ ও স্কিল ডেভেলপমেন্ট সাপোর্ট

👥 কাদের জন্য এই সুযোগ?
✓ এইচএসসি/সমমান পাশ শিক্ষার্থী
✓ বেকার যুবক-যুবতি
✓ ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নে আগ্রহী প্রার্থীরা

এটি শুধু একটি কোর্স নয় - এটি আপনার ভবিষ্যৎ গড়ার একটি সরকারি স্বীকৃত সুযোগ।

🚨 আসন সংখ্যা সীমিত। NSDA স্বীকৃত এই প্রথম ব্যাচে জায়গা করে নিন আজই।

🔗 আবেদন ও বিস্তারিত:
👉 https://training.ssd.org.bd/

ইদানিং মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, এর সাথে ডেঙ্গুর ঝুঁকিও বেড়ে যায়।তাই পরিবারের সকলের সুরক্ষার জন্য এখনই সচেতন হওয়া জর...
28/02/2026

ইদানিং মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, এর সাথে ডেঙ্গুর ঝুঁকিও বেড়ে যায়।
তাই পরিবারের সকলের সুরক্ষার জন্য এখনই সচেতন হওয়া জরুরি।

প্রতি সপ্তাহে অন্তত একদিন মিলিয়ে দেখুন:
☐ ফুলের টবের পানি পরিবর্তন করা হয়েছে
☐ টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে জমে থাকা পানি ফেলে দেওয়া হয়েছে
☐ এসির ট্রে পরিষ্কার করা হয়েছে
☐ ছাদের ড্রেন ও পাইপে পানি জমে নেই
☐ বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা হয়েছে

🟢 মনে রাখুন: জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়।

🔴 ডেঙ্গু হলে করণীয়
✓ পর্যাপ্ত পানি, স্যুপ বা ORS গ্রহণ
✓ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সেবন
✓ প্রয়োজনে NS1 ও CBC পরীক্ষা
✓ সম্পূর্ণ বিশ্রাম

⛔ যা এড়িয়ে চলবেন
✗ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন
✗ এসপিরিন বা আইবুপ্রোফেন গ্রহণ
✗ পানি কম পান করা
✗ লক্ষণ গুরুতর হলেও চিকিৎসা নিতে দেরি করা

🌿 ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও দ্রুত চিকিৎসাই সবচেয়ে কার্যকর উপায়।

#মশা_নিয়ন্ত্রণ
#জনস্বাস্থ্য





ইফতারের পর ঘরের কোন কাজটা আপনি ভাগ করে নেবেন?কমেন্টে লিখুন — “আজ থেকে আমিও........”এই পোস্টটা এমন কাউকে পাঠান, যে দায়িত্...
25/02/2026

ইফতারের পর ঘরের কোন কাজটা আপনি ভাগ করে নেবেন?

কমেন্টে লিখুন — “আজ থেকে আমিও........”

এই পোস্টটা এমন কাউকে পাঠান, যে দায়িত্বটা বুঝতে পারে।

রমজানে আপনি কোন টাইপ? 😅কমেন্টের মাধ্যমে জানান।আর আপনার বাড়ির “সোফা শহীদ” কে ট্যাগ করুন! 😄
24/02/2026

রমজানে আপনি কোন টাইপ? 😅
কমেন্টের মাধ্যমে জানান।

আর আপনার বাড়ির “সোফা শহীদ” কে ট্যাগ করুন! 😄

এই ৫টির মধ্যে কোন ভুলটি আপনি করতেন?সরাসরি ইফতারি ও সেহরির সময় জানতে চোখ রাখুন- https://ramadan.ssd.org.bd/      #রমজানস্...
23/02/2026

এই ৫টির মধ্যে কোন ভুলটি আপনি করতেন?
সরাসরি ইফতারি ও সেহরির সময় জানতে চোখ রাখুন- https://ramadan.ssd.org.bd/

#রমজানস্বাস্থ্য

🌙 রমজানে সেহরি শুধুই পেট ভরানোর জন্য নয় — এটি পুরো দিনের শক্তির ভিত্তি।ভেজানো মেথির পানি অনেকের জন্য রক্তে শর্করা ও তৃষ...
22/02/2026

🌙 রমজানে সেহরি শুধুই পেট ভরানোর জন্য নয় — এটি পুরো দিনের শক্তির ভিত্তি।

ভেজানো মেথির পানি অনেকের জন্য রক্তে শর্করা ও তৃষ্ণা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

⚠️ তবে যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করুন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
#রমজানস্বাস্থ্য

এক ফোঁটা পানি যেমন একটি চারাগাছকে বাঁচিয়ে রাখে এবং ভবিষ্যতে বিশাল মহীরুহে পরিণত করে, ঠিক তেমনই একজন নারীর ক্ষমতায়ন পুরো ...
21/02/2026

এক ফোঁটা পানি যেমন একটি চারাগাছকে বাঁচিয়ে রাখে এবং ভবিষ্যতে বিশাল মহীরুহে পরিণত করে, ঠিক তেমনই একজন নারীর ক্ষমতায়ন পুরো সমাজের চিত্র বদলে দিতে পারে।

যখন আমরা একজন নারীকে প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনে সহায়তা করি, তখন আমরা শুধু তাকে স্বাবলম্বী করছি না। আমরা তার পরিবারকে সচ্ছল করছি, তার সন্তানদের ভবিষ্যৎ গড়ছি। তার অর্জিত এই জ্ঞান ও সক্ষমতার সুফল প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হতে থাকে।

এটি কেবল সাময়িক সাহায্য নয়, এটি একটি টেকসই পরিবর্তন। আর এই অবিরাম কল্যাণই হলো প্রকৃত সাদাকা জারিয়াহ, যার সাওয়াব অনন্তকাল ধরে জারি থাকে।

আসুন, আমরা এমন বিনিয়োগ করি যা ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনে।

#নারীরক্ষমতায়ন #সাদাকাজারিয়াহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shelter for Social Development - SSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shelter for Social Development - SSD:

Share