Hidayah Foundation

Hidayah Foundation “O Muhammad, live as you wish, for you will die. Work as you wish, for you will be repaid accordin

হিদাইয়াহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার-নিবন্ধিত প্রতিষ্ঠান।মুফতি মুহাম্মাদ হেদায়েতুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম

নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার হিদাইয়াহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

এক নজরে হিদাইয়াহ ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:

• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা দান।
• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।

28/08/2025
17/08/2025
জরুরি শিশু খাদ্য সরবরাহ প্রকল্পসহ অন্যগুলোর কার্যক্রমও ধারাবাহিকভাবে চলছে। আলহামদুলিল্লাহ।
24/05/2025

জরুরি শিশু খাদ্য সরবরাহ প্রকল্পসহ অন্যগুলোর কার্যক্রমও ধারাবাহিকভাবে চলছে। আলহামদুলিল্লাহ।

21/05/2025

ফিলিস্তিনের পাশে দাঁড়াই

সবার জন্য কুরবানী
21/05/2025

সবার জন্য কুরবানী

আসসালামু আলাইকুম।
আচ্ছা! ভাবুন তো—আপনার দেয়া সামান্য সহায়তায় যদি কোনো পরিবারের আনন্দ অশ্রু ঝরে, তখন আপনার হৃদয়ে কেমন প্রশান্তি খেলে যায়? নিঃসন্দেহে তা হবে আপনার জীবনের এক বড় প্রাপ্তি। হ্যাঁ, আপনি যখন আমাদের মাধ্যমে সহায়তার হাত বাড়ান, তখন তা নিভৃতে অনেক দরিদ্র পরিবারের জীবনে বয়ে আনে খুশির বন্যা।

কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে।
হয়তো আপনি ঈদের দিনটি কাটাবেন এই শহরের কোনো এক কোণায়। আর সেই সময়েই আপনার কুরবানির অংশ ছুটে যাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে—লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট কিংবা কুমিল্লার কোনো এক গ্রামে। এমন সব জায়গায়, যেখানে অনেকে পুরো বছর ধরে শুধু ঈদের দিনেই একবার গোশতের স্বাদ পাওয়ার স্বপ্ন দেখে।
ধোঁয়া ওঠা গরম ভাতে আপনার কুরবানির গোশতের টুকরোটা উঠিয়ে তারা যখন খাবে—তখন তাদের চোখে থাকবে তৃপ্তি, আর মনে থাকবে আপনাকে নিয়ে দোয়া। খাওয়া শেষে এক বুক প্রশান্তি নিয়ে বলবে, “আল্লাহ সেই অজানা দাতাকে উত্তম প্রতিদান দিন।” কী অপূর্ব দৃশ্য!

সবার জন্য কুরবানী প্রকল্পে এবার ভিন্ন কিছু যুক্ত হয়েছে। আপনার কুরবানির অংশ পৌঁছে যাবে যুদ্ধবিধ্বস্ত এক ভূমিতে—ফিলিস্তিনের গাজায়।
হ্যাঁ! যেখানে ধ্বংসস্তূপের নিচেও জীবন খুঁজে বেড়ায় এক দল মানুষ। যারা জানে না কখন কার উপর বোমা পড়বে, কখন জীবনের আলো নিভে যাবে। ঈদের দিনটাও তাদের কাছে যেন আরেকটি সংগ্রামের নাম। সেখানে আপনার কুরবানির গোশতের একটি প্যাকেট পৌঁছালে—এক ক্ষুধার্ত শিশু, বিধবা নারী কিংবা আহত বৃদ্ধের মুখে হয়তো বহুদিন পর ফুটে উঠবে এক চিলতে হাসি। আপনার দেয়া এই ছোট্ট সহায়তা সেখানে হয়ে উঠবে বেঁচে থাকার আশার আলো।
যারা আমাদের মাধ্যমে কুরবানি দেন, তারা প্রতিনিয়ত এমন হাজারো মানুষের দোয়ায় শামিল হন।
আপনার কুরবানি বাংলাদেশ কিংবা গাজা—যেখানেই হোক না কেন, হিদায়াহ ফাউন্ডেশন বিশ্বস্ততার সঙ্গে তা সম্পন্ন করবে, ইনশাআল্লাহ।

এই প্রকল্পে আপনিও অংশীদার হতে পারেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন-
একাউন্টের নাম: Hidayah Foundation
একাউন্ট নম্বর: 20502740205421013
ব্যাংকের নাম: Islami Bank Bangladesh PLC
ব্যাংকের শাখা: Pallabi Branch
Swift: IBBLBDDH274
Routing: 125263580
বিকাশ: 01701052134
নগদ: 01741659418
আপনার পাঠানো অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা হয়। সকল কার্যক্রম হিদায়াহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে আপডেট দেয়া হয়।






আমাদের এই পেজের সাথে যুক্ত থাকুন। যাবতীয় আপডেট এখন থেকে এই পেজে দেয়া হবে।
12/05/2025

আমাদের এই পেজের সাথে যুক্ত থাকুন। যাবতীয় আপডেট এখন থেকে এই পেজে দেয়া হবে।

12/05/2025

আমাদের নতুন এই পেজের সাথে যুক্ত থাকুন৷ এখন থেকে যাবতীয় আপডেট এই পেজে দেয়া হবে।

11/05/2025

https://www.facebook.com/profile.php?id=61575962138178
এখন থেকে যাবতীয় কার্যক্রম এবং আপডেট উল্লিখিত পেজে দেয়া হবে। এই পেজের সমস্যা হওয়ায় আমরা এটি আর কন্টিনিউ করছি না।
নতুন পেজের নাম : হিদায়াহ ফাউন্ডেশন

O Muhammad, live as you wish, for you will die. Work as you wish, for you will be repaid according

“তেঁতুলিয়া থেকে টেকনাফে দারিদ্র বিমোচন হবে দান-অনুদান-জাকাতের অর্থে” স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৪ ------------------------...
07/05/2025

“তেঁতুলিয়া থেকে টেকনাফে
দারিদ্র বিমোচন হবে দান-অনুদান-জাকাতের অর্থে”
স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৪
---------------------------
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নম্বর চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে বসবাস করেন মো. খয়বর আলী। তার পরিবারের মাঝে আমরা স্বাবলম্বী উপকরণ হিসেবে একটি গরু প্রদান করি। এই গরু পেয়ে তার পরিবার আনন্দিত। তিনি প্রত্যাশা করেন এই গরুর মাধ্যমেই তার স্থায়ী পুঁজি তৈরি হবে এবং খুব দ্রুতই তিনি স্বাবলম্বী হবেন।

এই প্রকল্পে আপনিও অংশীদার হতে পারেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন-
একাউন্টের নাম: Hidayah Foundation
একাউন্ট নম্বর: 20502740205421013
ব্যাংকের নাম: Islami Bank Bangladesh PLC
ব্যাংকের শাখা: Pallabi Branch
Swift: IBBLBDDH274
Routing: 125263580

“তেঁতুলিয়া থেকে টেকনাফে দারিদ্র বিমোচন হবে দান-অনুদান-জাকাতের অর্থে” স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৪ ------------------------...
29/04/2025

“তেঁতুলিয়া থেকে টেকনাফে
দারিদ্র বিমোচন হবে দান-অনুদান-জাকাতের অর্থে”

স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৪
---------------------------

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ নম্বর চেংঠী হাজারাডাঙ্গা ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে বসবাস করেন মো. মোগরব। একজন পরিশ্রমী, সৎ এবং নির্লোভ মানুষ তিনি। জীবনের বহু ঝড়ঝাপটা পেরিয়ে এখনও ঘুরে দাঁড়ানোর আশা হারাননি। সম্প্রতি স্বাবলম্বীকরণ প্রকল্পের সহায়তায় তিনি একটি গরু পেয়েছেন।

এটি শুধু একটি উপকরণ নয় বরং তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এলাকাবাসী এই উপকরণটি তার হাতে পৌঁছানোতে ভীষণ আনন্দিত, কারণ তারা জানেন—এই গরুটি একজন প্রকৃত প্রয়োজনমেট লোকের ঘরে এসেছে।

গরুটি এখন গর্ভবতী, আর অল্প কিছুদিনের মধ্যেই একটি বাছুর প্রসব করবে। এই আশাতেই মোগরব সাহেবের চোখে এখন নতুন দিনের স্বপ্ন। তিনি ভাবছেন, দুধ বিক্রি করে আয় হবে, খরচ কমবে, সংসারে ফিরবে সচ্ছলতা।

০১ নম্বর স্বাবলম্বী থেকে শুরু হলো গল্প বলা। এরকম আরও ১৫ জনের গল্প নিয়ে নিয়মিত প্রতিবেদন থাকবে ইনশাআল্লাহ।

এই প্রকল্প সম্প্রসারণে আপনিও অংশীদার হতে পারেন। ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন-
একাউন্টের নাম: Hidayah Foundation
একাউন্ট নম্বর: 20502740205421013
ব্যাংকের নাম: Islami Bank Bangladesh PLC
ব্যাংকের শাখা: Pallabi Branch
Swift: IBBLBDDH274
Routing: 125263580

আপনার পাঠানো অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা হয়। সকল কার্যক্রম হিদায়াহ ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে আপডেট দেয়া হয়।

Address

House 55, Road 22, Rupnagar R/A
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Hidayah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hidayah Foundation:

Share