21/04/2026
Health, Care, and Compassion- reaching those who need it most!
Our CYOB Network Partner Nirjon Foundation Bangladesh is bringing 'Nirjon Shastho Porikroma 3.0' to the community, delivering free healthcare, mental health support, and essential medical services under one roof.
Let’s help spread the word and support this meaningful initiative- because stronger communities begin with better health.
নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০
স্বপ্ন জেনারেল হাসপাতালের সহযোগিতায় সিরাক বাংলাদেশ ও নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে “নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০”। এছাড়াও পার্টনার অর্গানাইজেশন হিসেবে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে সহযোগিতা করবে মন তরঙ্গ।
নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ, একটি মানবিক ও স্বাস্থ্যসেবামূলক সংগঠন হিসেবে, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তৃতীয়বারের মতো এই উদ্যোগ আয়োজন করছে। এই আয়োজনের মাধ্যমে মধ্য ও নিম্ন বিত্ত স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদত্ত সেবাসমূহ:
• বিনামূল্যে চিকিৎসা সেবা
• মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং
• বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান
• ডায়াবেটিস পরীক্ষা
• ব্লাড গ্রুপিং
• অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ
• সকল প্রকার মেডিকেল টেস্টে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট
স্থান: রোড: ১৩ (মেইন রোড), রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা–১২১৬।
তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
আমাদের এই মানবিক প্রয়াসে আপনিও অংশগ্রহণ করুন এবং আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের স্বাস্থ্য সচেতন করে তুলতে সহায়তা করুন। একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি সুস্থ ও সচেতন সমাজ।