13/04/2024
প্রিয়, বন্ধুরা, কয়েক দিন যাবৎ তন্ময় মতিনের একটা পোস্ট নিয়ে তোমাদের মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে হয়ত।হওয়াটাই স্বাভাবিক, কিছু বন্ধু নিজ দায়িত্বে বেশ শক্ত জবাবও দিয়েছে, ফাউন্ডেশন তাদের কাছে কৃতজ্ঞ।
বন্ধু টি আমাদের বহু গুণে গুণান্বিত।একাধারে গায়ক, লিখক,আবৃত্তিকার আরো অনেক কিছু। এমন একটি বহু গুণে গুণান্বিত বন্ধুর অসুস্থতায় কার না মন খারাপ হয়। আমাদের অনেক গুনি,গায়ক লিখক বন্ধুদের সুপারিশ ও সহানুভূতি বিবেচনায় ,ফাউন্ডেশন এর কিছু নিয়ম নীতি শিথিল করে ,বিশেষ বিবেচনায় এই বন্ধুটির জন্যে আমরা সহযোগিতার হাত বাড়াই । সর্বশেষ নির্বাহী কমিটির সভায় দুজন ডাক্তার বন্ধুর উপস্থিতিতে , ওর বিষয়ে ঘণ্টা ব্যাপি আলোচনা করি, এবং বেশ কিছু গুরুতর(যা ভদ্রতার খাতিরে উল্লেখ করা যাচ্ছে না) অভিযোগের আদ্যপান্ত আলোচনা করে আমরা সাময়িক সময়ের জন্যে বিষয়টি ,রমজান পরবর্তী সময়ে আরো যাচাই বাছাই এর জন্যে প্রস্তাব করি। আমাদের বিবেচনায় বন্ধুদের অসুস্থতা যেমন বিবেচনায় থাকে ,তেমনি এটাও থাকে যে, ফান্ড গুলু বন্ধুদের অত্যন্ত আন্তরিক অণুদান। এটা যাতে ১০০% যথাযোগ্য ব্যবহার হয় ,সেটা থাকে বিশেষ বিবেচ্য। আমরা যতটুকু জানি ,অন্য একটা বন্ধু গ্রুপ থেকেও সে বেশ ভালো সহযোগিতা পাচ্ছিল, যা তার চিকিৎসার জন্যে যথেষ্ট হওয়ার কথা। এরই মধ্যে ,যাদের মাধ্যমে কথা বলে সে সহযোগিতা চেয়েছে ,তাদের মতামতের তোয়াক্কা না করে অত্যন্ত নিম্ন মানের ,মিথ্যা ও রুচিহীন ভাষায় ফাউন্ডেশন নিয়ে লিখা বিভিন্ন গ্রপে দেয়। অটো অ্যাপ্রুভ হওয়া অনেক বন্ধু গ্রুপ সেটা তাৎক্ষণিক ডিলিট করে। ওই সকল গ্রুপ এর এডমিন দের কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ। আমাদের সমগ্র তিরাশিয়ান দের মাঝে খুবই জনপ্রিয় ,অত্যন্ত বিনয়ী (সর্বজন স্বীকৃত) একজন পারফর্মার বন্ধুর অনুরোধ উপেক্ষা করে ,সে তার সিদ্ধান্তে অটল থাকে, এবং সে বন্ধু পোস্ট টি রিমুভ করা থেকে বিরত থাকে। অথচ তাকে সবার মাঝে পরিচয়(মানবিক কারণে) করানোর পেছনে ওই বন্ধুর অবদান সবচেয়ে বেশি। পাঁচ শতাধিক বন্ধুর অনুদানে এই ফাউন্ডেশন। ২৯ চৌকষ বন্ধুর সমন্বয়ে নির্বাহী কমিটি, এদের মূল্যায়ন কে হেলায় ঠেলে,হুটহাট যে কিছু মন্তব্য ছুড়ে না দেয়ার জন্যে বন্ধু ,বিশেষ করে বান্ধবী মহল কে বিশেষ অনুরোধ করছি। এই অনুদানের টাকা কারো একার টাকা নয় বন্ধু রা ,আমরা যারা দায়িত্বে আছি আমরা শুধু কাস্টোডিয়ান মাত্র।
আরো যাচাই বাছাই শেষে আরো বিস্তারিত জবাব দিতেও আমরা প্রস্তুত বন্ধু। কিন্তু সেটা ওর জন্যে কতটুকু সুখ কর হবে সেটা ই মূল বিবেচ্য। তোমরা তোমাদের সুচিন্তিত মতামত জানাবে ,এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী কি পদক্ষেপ নিতে পারি,। বন্ধুরা এই ফাউন্ডেশন তোমার আমার সকলের অনেক স্বপ্নের ও কষ্টের ফসল। কারো মন গড়া ,মিথ্যা মন্তব্যের কারণে ফাউণ্ডেশন এর ইমেজ আমরা ক্ষুণ্ন হতে দিতে পারি না । সবার জন্যে শুভ কামনা, ঈদ মোবারক।।
ইতিমধ্যে অনেক বন্ধু গ্রুপ ভুল বুঝতে পেরে ,লিখাটি ওদের গ্রুপ থেকে উইথড্র করেছে, ওদের কে অন্তঃস্থল থেকে সাধুবাদ। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। ক্রমে সবাই বুঝতে পারবে, নিশ্চই।।
General Secretary - SSC 83 Welfare Foundation.