University Student's Association Of Sanandabari

University Student's Association Of Sanandabari সানন্দবাড়ীর প্রতিটি তারুণ্যের স্বপ্নসারথি হয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে একদল প্রত্যয়ী প্রাণের পথচলা

21/04/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান লাভের তৌফিক দান ক...
17/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান লাভের তৌফিক দান করেছেন।

আমরা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর—এর পক্ষ থেকে আগামীকাল একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের একত্রিত করা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং পবিত্র এই মাসের বরকত ভাগাভাগি করা।
উক্ত ইফতার মাহফিলে আপনাকে সশ্রদ্ধ আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও সার্থক ও আনন্দময় করে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।

তারিখ: ১৮ মার্চ ২০২৬, বুধবার
স্থান: সানন্দবাড়ী কলেজ মাঠ।
সময়: ইফতারের পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো

আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন।

বিনীত,

শাহ মোহাম্মদ রাজিমুল ইসলাম
সভাপতি,
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর।

ফারিন জাহান মুগ্ধ
সেক্রেটারি
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর।

অভিনন্দন 💐সানন্দবাড়ী কলেজের কৃতি শিক্ষার্থী মো: জিহান মাহমুদ, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ...
10/03/2026

অভিনন্দন 💐
সানন্দবাড়ী কলেজের কৃতি শিক্ষার্থী মো: জিহান মাহমুদ, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

[উল্লেখ্য যে, জিহান মাহমুদ মিতালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সানন্দবাড়ী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেছেন।]

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ায় University Student's Association Of Sanandabari ...
29/01/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ায় University Student's Association Of Sanandabari এর পক্ষ থেকে নাবিদ খান কে অভিনন্দন 💐

নাবিদ,পাথরের চর গ্রামের, মৃত আব্দুল্লাহ আল মামুন (সাবেক গণিত শিক্ষক তারাটিয়া উচ্চ বিদ্যালয়) সাহেবের ছেলে ।
২০২৫-২৬ সেশন এ তার অর্জিত সাফল্য সমূহ :
1.বুয়েট:1039
2.ঢাবি:1660
3.কুয়েট:763
4.চুয়েট:789
5.রুয়েট:1069
6.বুটেক্স:435

[উল্লেখ্য যে, নাবিদ, সানন্দবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়]

আমরা তার সার্বিক ভবিষ্যৎ সফলতা কামনা করছি ।

আলহামদুলিল্লাহ।৭ম গণবিজ্ঞপ্তির আওতায় লেকচারার (রসায়ন) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সানন্দবাড়ীর সাব...
29/01/2026

আলহামদুলিল্লাহ।
৭ম গণবিজ্ঞপ্তির আওতায় লেকচারার (রসায়ন) পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সানন্দবাড়ীর সাবেক দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান (রাবিয়ান)-কে জানাই আন্তরিক অভিনন্দন।
তাঁর এই অর্জনে আমরা গর্বিত এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করি।

— বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সানন্দবাড়ী, জামালপুর।

26/01/2026

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে।
ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্নও হয়েছে।
আমাদের অত্র অঞ্চল থেকে কোনো শিক্ষার্থী যদি দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যান, তাহলে যেকোনো ধরনের সহযোগিতার জন্য অনুগ্রহ করে আগে থেকেই যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিশেষ করে আবাসন সংক্রান্ত যেকোনো সমস্যায় নক বা কল করতে অনুরোধ রইলো।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী–এর পক্ষ থেকে সকল ভর্তি পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা। 🌸

📞 যোগাযোগ:
শাহ মোহাম্মদ রাজিমুল ইসলাম (ঢাবি)
সভাপতি
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর
📱 মোবাইল: 01752237922
মোছাঃ ফারিন জাহান মুগ্ধ (জবি)
সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সানন্দবাড়ী, জামালপুর
📱 মোবাইল: 01405958797

16/10/2025

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যাদের আশানুরূপ ফলাফল হয়নি তারা কেউ ভেঙ্গে পড়ো না। ভুলে যেও না ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। সবে তো শুরু। এখনো জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি আছে।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী-২০২৫, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছো এবং প্রস্তুতি ও সুন্দর ভাবে নিচ্ছো। দেখতে দ...
23/06/2025

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী-২০২৫, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছো এবং প্রস্তুতি ও সুন্দর ভাবে নিচ্ছো। দেখতে দেখতে পরিক্ষা চলেই আসলো।জীবনের গুরুত্ব পূর্ণ একটা ধাপ পার করতে যাচ্ছো। পরিক্ষা ও করণীয় সম্পর্কে কিছু কথা না বললেই নয়!

✅ আজ থেকে যেসব প্রস্তুতি :

১.বাবা ,মা ,শিক্ষক,পাড়া- প্রতিবেশী ,সবার কাছে দোয়া 🫂চাইবে ।
২.যারা এখনও বাংলা পড়া শুরু করনি অবশ্যই সন্ধার পর থেকে বাংলা শুরু করবে ।
৩.🗓️রুটিন ভালোভাবে দেখে নাও-
কোন দিন কোন বিষয়ের পরীক্ষা, ⏰সময় — ঠিকমতো জেনে রাখো।
৪.প্রবেশপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখো: প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ড,প্রয়োজনীয় কলম, স্কেল, ক্যালকুলেটর (যদি প্রয়োজন হয়), ইরেজার, শার্পনার,স্বচ্ছ পেন্সিল বক্স।

৫.সিলেবাস অনুযায়ী দ্রুত রিভিশন:
গুরুত্বপূর্ণ টপিকগুলো ঝালিয়ে নাও
বিগত বছরের প্রশ্নগুলো দেখে নাও
সংক্ষিপ্ত নোট দেখে নেও।

৬.স্বাস্থ্য ও ঘুম🛌 :
রাতে পর্যাপ্ত ঘুমাবে ।পরীক্ষার আগের রাতে খুব বেশি রাত জাগবে না।
(মনে রাখতে হবে সুস্থ থাকাটা জরুরী পরিক্ষা চলাকালীন সময়ে )।
৭.ড্রেস ও কেন্দ্র প্রস্তুতি:
👔ইউনিফর্ম ঠিকঠাক করে রাখো
🚻কেন্দ্র কোথায়, কিভাবে যাবে তা আগেই জেনে রাখো

✅ পরীক্ষার দিন সকালে করণীয়:
১.সময়মতো উঠে প্রস্তুত হও:
দেরি না করে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাও (কমপক্ষে ৩০-৪৫ মিনিট আগে বা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী)।
২.হালকা খাওয়া-দাওয়া করে বের হবে :
খালি পেটে যাবে না, আবার ভারী খাবারও খাবে না।(পারলে মিষ্টি জাতীয় কিছু খাবে)
৩.প্রবেশপত্র ও অন্যান্য জিনিস যাচাই করে
সবকিছু সাথে আছে কি না দেখে নিবে ।
৪.মাথা ঠান্ডা রাখবে :
ভয় পাবে না, আত্মবিশ্বাস রাখবে।

✅ পরীক্ষা চলাকালীন করণীয়:
রোল ও রেজেস্ট্রেশন সাবধানে লিখে বৃত্ত ভরাট করবে
১.প্রশ্নপত্র ভালো করে পড়ে বুঝে নিবে।
২.সহজ প্রশ্ন আগে দিবে , কঠিনগুলো পরে ।
৩.সময় বন্টন করবে সঠিকভাবে।
৪.লেখা পরিষ্কার ও গুছিয়ে লেখার চেষ্টা করবে ।
৫.যতটুকু জানো সেটুকু আত্মবিশ্বাসের সাথে লিখবে ।
৬. এমন কোন কাজ বা আচরণ করবে না যাতে হলের পরিবেশ নষ্ট হয়।

✅ পরীক্ষার পর করণীয়:
১.প্রশ্নে ভুল হয়ে থাকলে নিজে ঠিকঠাক বুঝে নিবে , তবে অতিরিক্ত দুশ্চিন্তা করবে না
২.একটা পরিক্ষা খারাপ হলেও যেন সেটার প্রভাব পরবর্তী টাতে না পরে ।
৩.পরবর্তী বিষয়ের প্রস্তুতিতে মনোযোগ দিবে।

সবার প্রতি দোয়া ও শুভ কামনা রইলো ভালো ভাবে পরিক্ষা দাও,সুন্দর একটা ফলাফল হোক ।তোমার ,তোমার বাবা- মার ও তোমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হোক।
আল্লাহ হাফিজ 🥰

📝: MD MARUF HASAN
DEPARTMENT OF MICROBIOLOGY
UNIVERSITY OF RAJSHAHI.
&
ORGANAGING SECRETARY
University Student's Association Of Sanandabari

সানন্দবাড়ীর প্রতিটি স্বপ্নবাজ তারুণ্যের স্বপ্নসারথি হয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে একদল প্রত্যয়ী প্রাণের পথচলা
12/06/2025

সানন্দবাড়ীর প্রতিটি স্বপ্নবাজ তারুণ্যের স্বপ্নসারথি হয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে একদল প্রত্যয়ী প্রাণের পথচলা

Address

Sanandabri, Dewangonj, Jamalpur
Dhaka

Telephone

+13089090536

Website

Alerts

Be the first to know and let us send you an email when University Student's Association Of Sanandabari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share