ঢাকা পুরাণ

ঢাকা পুরাণ ৪০০+ বছরে আজ আমাদের পুরান ঢাকা! এই আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা

যদি একবার ১৯০৪ সালের ঢাকায় ফিরে যেতে পারতাম...ভাবুন তো, আজ থেকে ১২২ বছর আগে দাঁড়িয়ে আছেন বুড়িগঙ্গার তীরে।সামনে রাজকী...
06/09/2026

যদি একবার ১৯০৪ সালের ঢাকায় ফিরে যেতে পারতাম...

ভাবুন তো, আজ থেকে ১২২ বছর আগে দাঁড়িয়ে আছেন বুড়িগঙ্গার তীরে।

সামনে রাজকীয় আহসান মঞ্জিল। গোলাপি প্রাসাদের সিঁড়ি দিয়ে মানুষের আসা-যাওয়া। নদীর ঘাটে সারি সারি কাঠের নৌকা। মাঝির ডাক, ঘোড়ার গাড়ির শব্দ আর ব্যস্ত মানুষের চলাচল।

কোথাও নেই আজকের উঁচু ভবন, নেই গাড়ির হর্ন, নেই কংক্রিটের এই চেনা ঢাকা।

আছে শুধু পুরোনো ঢাকার সেই হারিয়ে যাওয়া আবহ।
এই দৃশ্যের দিকে তাকালে মনে হয়, ছবিটা যেন শুধু আহসান মঞ্জিলকে দেখাচ্ছে না, বরং আমাদের ১৯০৪ সালের ঢাকার একটা সকাল দেখাচ্ছে।

একটা শহর, যেটা আজ আর ঠিক আগের মতো নেই।
সময় চলে গেছে, মানুষ চলে গেছে, বদলে গেছে নদীর পাড়ও। কিন্তু আহসান মঞ্জিল আজও দাঁড়িয়ে আছে, নীরবে সাক্ষী হয়ে।

কখনো কখনো একটি পুরোনো ছবি আসলে ছবি নয়, সেটি সময়ের দরজা।

ঢাকার ঐতিহ্য জন্মাষ্টমীর মিছিল। আজ থেকে ৮০ বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা ছিলো ২ লাখ ৪০ হাজার। অথচ তখনও ঢাকায় যে জন্মাষ্টমী...
04/09/2026

ঢাকার ঐতিহ্য জন্মাষ্টমীর মিছিল।
আজ থেকে ৮০ বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা ছিলো ২ লাখ ৪০ হাজার। অথচ তখনও ঢাকায় যে জন্মাষ্টমীর মিছিল হতো তাতে যোগ দিতো লাখেরও বেশী মানুষ। অথচ ঐ সময়টা ছিল ঢাকায় জন্মাষ্টমীর মিছিলের প্রায় শেষ বছরগুলো। তাহলে জন্মাষ্টমীর মিছিল আগে কতোটা বিস্তৃত ছিল ভাবতেই অবাক লাগে!
ঢাকায় জন্মাষ্টমীর মিছিলের জন্ম হয়েছিলো ঢাকা রাজধানী হওয়ারও ৪৫ বছর আগে অর্থাৎ ১৫৬৫ সালে।
একসময় বাংলা ও উড়িষ্যা তো বটেই, ভূ-ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ঢাকার জন্মাষ্টমীর মিছিল দেখতে আসতো। যা অনেকটা ছিল তীর্থযাত্রার মতো। তখন এতোটাই ছিল তার জৌলুস।
জন্মাষ্টমীর মিছিল ছিল ঢাকার সার্বজনীন উৎসবের এক অনন্য রূপ। যেখানে যোগ দিতেন মুসলমানেরাও।
তিন বছর আগে সূত্রাপুরের বাসিন্দা সুনন্দা চক্রবর্তী দিদিকে জিজ্ঞেস করেছিলাম সেই জন্মাষ্টমীর মিছিলের কথা বলতে। সুনন্দা দিদির বয়স তখনই ৯৫ বছর। গত বছরের শুরুতে তিনি মারা গেছেন।
তিনি আমাকে বলেছিলেন, 'বিয়ের আগে তো বাবা আর ভাইসহ বাড়ি থেকে আমরা এক দিন দেখতে আসতাম। বিয়ের পর দেখলাম মিছিল বাহির হইতো দুইদিন। ওই দুইদিন কোর্ট, অফিস সব বন্ধ থাকত। একদিন মিছিল বাইর হতো নবাবপুর থেকে, আরেকদিন ইসলামপুরে। মিছিলে খোলা গরুর গাড়ির উপরে বিশাল চার তলা মঞ্চ আর গায়ে রাধা কৃষ্ণের মূর্তি গড়া। কাঠের গড়নের পাশে আবার নানান দেবদেবী। বিশাল হাতি সামনে তার উপরে সওয়ার একজন।
কাঠ আর বাঁশ দিয়া মঞ্চ করা। চারদিক পিঁপড়ার মতো মানুষ আর মানুষ। মিছিলের সামনের দিকে গাজনের সঙের মতো কয়েকজন ছেলে বুড়া মুখোশ পইরা নাচতো। মিছিলের মধ্যে মানুষের হাতে হাতে দূর্বা- জবা আর কতো রকমের ফুল। সেই ফুল নিচ দিক থেকে মানুষ কৃষ্ণের মূর্তিতে ছুঁড়তো।
সে মিছিলে কতজন যে হারায়ে যেত! আমার ভাইয়ের বয়স তখন ৯ বছর। একবার ও মিছিলে হারায় গেছিল; দুইদিন পর বাড়ি ফেরে। নবাবপুরের ওই মিছিল না দেখলে কেউ বিশ্বাস করবা না ওই মিছিল কতো বড় আর কতো মানুষ!'
প্রখ্যাত চিত্রশিল্পী পরিতোষ সেন তাঁর অপূর্ব আত্মজীবনী 'জিন্দাবাহারে' এ ঢাকার জন্মাষ্টমীর মিছিল নিয়ে একাংশে লিখেছিলেন,
'শ্রাবণের একটি রৌদ্রচুম্বিত বিকেলবেলা। যেদিকেই তাকাই-না কেন রাস্তা-ঘাটে, ছাদে- কার্নিশে, বারান্দায়- রোয়াকে, দরজায়-জানালায়, গাছে- ল্যাম্প-পোস্টে সর্বত্রই কালো কালো বিন্দু। এক কোঠায় কালো বিন্দুর এক মহাসমুদ্র। গোটা ঢাকা শহর এক অস্বাভাবিক উত্তেজনায় আর উন্মাদনায় মেতে উঠেছে। আজ জন্মাষ্টমীর মিছিল বেরুবে। এমন জাঁকালো, এমন বিশালাকায় এবং অসাধারণ চমৎকারিত্বপূর্ণ একটি ঘটনা, এই উপমহাদেশে আর কোথাও কি দেখা যায়!...সক্রিয় অংশীদাররা হিন্দু হলেও আক্ষরিকভাবে এ-মিছিল সর্বজনীন।'
লেখিকা মনোদা দেবী ছিলেন গান্ধীবাদী সমাজ সেবিকা। স্বামীর মৃত্যুর পর ঢাকায় তিন বছর গান্ধীবাদী সমাজ সেবিকার ব্রত পালন করেছিলেন তিনি। এসময় তিনি দেখেছেন জন্মাষ্টমীর অপরূপ দৃশ্য।
আত্মস্মৃতি 'সেকালের গৃহবধূর ডায়েরি'তে মনোদা দেবী লিখেছেন,
'জন্মাষ্টমীর এই মিছিল দেখিবার জন্য গ্রাম গঞ্জ তো ছিল, কলিকাতা থেকেও আত্মীয়স্বজনেরা আসিয়া বাড়িতে উঠিয়া তাঁহাকে আনন্দ মুখরিত করিয়া তুলিত, তা ছাড়া বুড়ীগঙ্গায় ছোট বড় নৌকা হইতে বাহির হইয়া মিছিল দেখিয়া পুনরায় নৌকায় ফিরিত। ঐ সব আরোহীরা জন্মাষ্টমীর মিছিলের দিন দৈনিক হিসাবে নৌকা ভাড়া করিয়া লইত। কখনও নির্দিষ্ট দিনে মিছল বাহির হইতোনা বৃষ্টির কারণে। কিন্তু তারা ঐ সব তুচ্ছ করিয়াও বহু অর্থ ব্যয়ে জন্মাষ্টমীর মিছিল দেখিবার আনন্দ উপভোগ করিতে ছাড়িত না।'
ঢাকার ঐতিহাসিক কোন বিষয় থাকলে সেটি ঢাকার জন্মাষ্টমীর মিছিলই।
কিন্তু গত শতাব্দীর পঞ্চাশের দশকে সাম্প্রদায়িক দাঙ্গার পর বন্ধ হয়ে গিয়েছিল জন্মাষ্টমীর মিছিল। মূলত ত্রিশের দশকে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতি এবং আর্থসামাজিক অবস্থার কারণে ঢাকার ধনাঢ্য হিন্দুরা ঢাকা ত্যাগ করে কলকাতায় যাওয়া শুরু করলে ঢাকার জন্মাষ্টমীর মিছিলের জৌলুস কমতে থাকে। কারণ এই ধনাঢ্য হিন্দুরাই ছিলেন জন্মাষ্টমীর মিছিলের প্রধান পৃষ্ঠপোষক।
১৯৫০'র দশকে পাকাপাকিভাবে বন্ধ হওয়ার পূর্বের ৪০০ বছরে মাত্র চারবার জন্মাষ্টমীর মিছিল বের হয়নি। প্রথমবারে বর্গীয় হাঙ্গামা বা বাংলায় মারাঠা হামলার ভয়ে। দ্বিতীয়বার বৃন্দাবন দেওয়ান রাজদ্রোহী হয়ে যেবার ঢাকা লুট করেছিল। তৃতীয়বার প্রথম ইঙ্গ-বর্মা যুদ্ধের সময়ে এবং চতুর্থবার সামাজিক দলাদলির কারণে।
পঞ্চাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ঢাকার বংশালের নিকটবর্তী পিরু মুনশীর পুকুরের পাশে এক সাধু বাস করতেন। ১৫৫৫ সালের ভাদ্র মাসে রাধাষ্টমী উপলক্ষে বালক ভক্তদের হলুদ পোশাক পরিয়ে তিনি মিছিল বের করেছিলেন।
তারও দশ বছর পর সেই সাধু ও বালকদের উৎসাহে রাধাষ্টমীর কীর্তনের পরিবর্তে শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলের মাধ্যমেই ১৫৬৫ সালে পত্তন হয়েছিলো ঢাকায় জন্মাষ্টমীর মিছিলের।

পরবর্তীতে জন্মাষ্টমীর মিছিলের কর্তৃত্ব অর্পিত হয়েছিলো নবাবপুরের ধনাঢ্য ব্যবসায়ী কৃষ্ণদাস বসাকের উপর। জন্মাষ্টমীর মিছিলের ইতিহাস নিয়ে লেখা এই ভুবনমোহন বসাক ছিলেন নবাবপুরের বসাক পরিবারের সদস্য। ১০৪৫ বঙ্গাব্দ তথা ১৬৩৮ খ্রিষ্টাব্দে কৃষ্ণদাস বসাকের মৃত্যুর পর নবাবপুরের বেশ কয়েকজন ধনাঢ্য ব্যক্তি নিজ নিজ উদ্যোগে জন্মাষ্টমীর মিছিল বের করতেন। এরই একজন ছিলেন উর্দু বাজারের গঙ্গারাম ঠাকুর। তিনি নবাবপুরের বসাকদের অনুকরণে যে জন্মাষ্টমীর মিছিল বের করতেন সেই মিছিল উর্দু রোড থেকে নবাবপুর পর্যন্ত আসতো। তবে গঙ্গারাম ঠাকুরের মিছিল বেশীদিন চলেনি। কয়েক বছরের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়।
অন্যান্য মিছিলগুলি সাধারণত নবাবপুর থেকে রওয়ানা দিয়ে বাংলাবাজার হয়ে ঘুরে ফের নবাবপুরেই এসে পৌঁছাতো। এক শতাব্দীর মধ্যেই জন্মাষ্টমীর অন্য মিছিলগুলো সমন্বিত হয়ে একটি মিছিলে রূপ নিয়েছিলো। যা পরিচিত হয়েছিলো নবাবপুরের মিছিল নামে।
অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে পুরান ঢাকার পান্নিটোলার গদাধর ও বলাইচাঁদ বসাক ছিলেন অত্যন্ত প্রতিপত্তিশালী। নবাবপুরের জন্মাষ্টমীর মিছিল দেখে তাদেরও এমন মিছিল বের করার বাসনা জাগে। সে অনুযায়ী ১৭২৫ সালে তারা নিজ এলাকা ইসলামপুর থেকে জন্মাষ্টমীর মিছিল চালু করেন।
১৮৫৩ সালে নবাবপুর এবং ইসলামপুর দুই জায়গা থেকেই মিছিল বের হয়েছিলো। মিছিলের একপর্যায়ে রায় সাহেব বাজারের কাছে জন্মাষ্টমীর মিছিল বের করা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের খবর পৌঁছেছিলো বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার সিসিল বিডনের কানেও। তখন সিসিল বিডন নিজে এই ব্যাপারে হস্তক্ষেপ করে বলেছিলেন একেক দল একেক সময়ে মিছিল বের করবে।
উনিশ শতকেই ঢাকার জন্মাষ্টমীর মিছিলের খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তখন কলকাতা, ত্রিপুরা, আসাম নিবাসীরাও জন্মাষ্টমীর মিছিল দেখতে ঢাকায় আসতেন। জন্মাষ্টমী উৎসব এবং জন্মাষ্টমীর মিছিলকে কেন্দ্র করে ঢাকা পরিণত হতো মিছিল আর উৎসবের নগরীতে।
.
(জন্মাষ্টমীর মিছিলের এই ছবিটি একটু পরিষ্কার দেখানোর জন্য সামান্য এডিট করেছি। কমেন্টে বাকি ছবিগুলো দিলাম।)
শুভ জন্মাষ্টমী। সবার আগামী দিনগুলো ভালো কাটুক। 💞

© আহমেদ ইশতিয়াক

টিপু সুলতান রোডে পাশাপাশি অবস্থিত গ্রাজুয়েট উচ্চ বিদ্যালয় এবং স্যার সলিমুল্লাহ কলেজ আগে ভজহরি সাহা লজ ছিল। ওই এরিয়ায়...
27/08/2026

টিপু সুলতান রোডে পাশাপাশি অবস্থিত গ্রাজুয়েট উচ্চ বিদ্যালয় এবং স্যার সলিমুল্লাহ কলেজ আগে ভজহরি সাহা লজ ছিল। ওই এরিয়ায় ভজহরি সাহা নামে একটি রাস্তাও আছে।
কে কে উক্ত স্কুল এবং কলেজের শিক্ষার্থী ছিলেন/আছেন?

ব্যাপক বৃষ্টিতে ঢাকার রাস্তাগুলো ডুবে যাওয়ায় রিকশা এবার ফ্লাইওভারে...🌧️    #ঢাকা
13/07/2026

ব্যাপক বৃষ্টিতে ঢাকার রাস্তাগুলো ডুবে যাওয়ায় রিকশা এবার ফ্লাইওভারে...🌧️

#ঢাকা

16/06/2026

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় পুরান ঢাকা!
কে কে চেনেন এই এলাকা?

খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ, ঢাকা (বর্তমান ছবি কমেন্টে) ________________________ 1863 Colonial Era India, Bengal, Da...
10/04/2026

খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ, ঢাকা
(বর্তমান ছবি কমেন্টে)
________________________

1863 Colonial Era India, Bengal, Dacca, (Dhaka). Now Bangladesh.

A Ruined Mosque at Dacca.

Artist - Frederick William Alexander De Fabeck.

Restored Image.

©Philip Thornton

13/02/2026

“লাল ইটের আভিজাত্যে মোড়ানো এক বিষণ্ণ দুপুর—আমাদের লালকুঠি।”

বুড়িগঙ্গার তীরে লালকুঠি বা নর্থব্রুক হল আজও চুপচাপ দাঁড়িয়ে থাকে। ১৮৭৪ সালে লর্ড নর্থব্রুকের স্মৃতিতে তৈরি এই দালানটির লাল রঙটা যেন পুরনো ঢাকার আভিজাত্যের শেষ চিহ্ন। মোগল আর ইউরোপীয় স্থাপত্যের এক অদ্ভুত মিশেল এখানে দেখা যায়।

ভাবুন তো একবার, ১৯২৬ সালে এখানেই স্বয়ং রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়েছিল! এক সময় এখান থেকে রুপোলি বুড়িগঙ্গা দেখা যেত, এখন সেখানে কেবলই দালানের ভিড়। তবু এর কারুকাজ করা মিনার আর আর্চগুলো দেখলে মনে হয়, ইতিহাস আজও ফিসফিস করে কথা বলছে। বিকেলের আলোয় লালকুঠির দিকে তাকালে আজও মনের ভেতরে হিমু-হিমু একটা উদাসীনতা জাগে।

সম্প্রতি পুনঃনির্মাণ করা হয়েছে ঐতিহ্যবাহী লালকুঠি।

শবে বরাত X পুরান ঢাকা Shab-E-Barat 🌙 Visuals of Imagination No- 68  ©Nasif Imtiaz  #শবেবরাত
04/02/2026

শবে বরাত X পুরান ঢাকা

Shab-E-Barat 🌙

Visuals of Imagination No- 68

©Nasif Imtiaz

#শবেবরাত

পুরানো ঢাকা ও হারিয়ে যাওয়া ‘কাউয়া রুটি’ সংস্কৃতিপুরানো ঢাকার অলিতে-গলিতে একসময় ভোরবেলার এক বিশেষ দৃশ্য ছিল—এক টুকরো ...
09/12/2025

পুরানো ঢাকা ও হারিয়ে যাওয়া ‘কাউয়া রুটি’ সংস্কৃতি

পুরানো ঢাকার অলিতে-গলিতে একসময় ভোরবেলার এক বিশেষ দৃশ্য ছিল—এক টুকরো রুটি ছুড়ে দিলে শত শত কাক ঝাঁপিয়ে পড়ত। ছোটবেলা, প্রায় ২০০৫ সাল পর্যন্ত, স্কুলে যেতে যেতে আমি নিয়মিত এই দৃশ্য দেখতাম। তখনো শহরের সকাল ছিল খুব সাধারণ, খুব জীবন্ত। মুদি দোকান, হোটেল, রাস্তার পাশের রুটি বা চিতই পিঠার দোকান—সবই খোলা হত ভোরে। বিলাসী জীবনের মতো সকাল ৯টায় দোকান খোলার নিয়ম তখনো ঢাকায় আসেনি।

দোকানের মালিক বা কর্মচারীরা দিনের শুরুটা করতেন এক অদ্ভুত, কিন্তু মানবিক এক অভ্যাস দিয়ে। কোনো মুদি দোকান হলে তারা প্রথমেই টোস্ট বিস্কুট, মুড়ি-বিস্কুট বা সামান্য খাবার দোকানের সামনে ছুড়ে দিতেন কাক-চড়ুইয়ের জন্য। হোটেলে বানানো প্রথম পরোটা কিংবা নানরুটি, আর রাস্তায় তৈরি প্রথম রুটি বা চিতই পিঠা—এসব প্রায়ই হাতে তুলে দেওয়া হতো কোনো ‘ল্যাংটা কথা বলতে পারে না’ এমন বাচ্চাকে, বা ছুড়ে দেওয়া হতো কুকুর-বিড়াল-পাখির খাবার হিসেবে।

ঢাকা শহরে তখন কাকের অভাব ছিল না। “কাউয়া রুটি” ছিল তাই এক পরিচিত শব্দ। এক টুকরো রুটি মানেই শত কাকের ভিড়। আর অনেক দোকানির তো নিয়মই ছিল—সকালের প্রথম বিক্রি শুরু করার আগে কোনো বাচ্চাকে একটি চকলেট বা ৫০ পয়সার বিস্কুট দিয়ে দেওয়া।

এই প্রথা কারো ধর্মীয় অনুষঙ্গ থেকে আসেনি, সামাজিক রীতিও ছিল না—তবুও এটি ছিল পুরানো ঢাকার মানবিকতা, উদারতা ও দৈনন্দিন অভ্যাসের এক অংশ। ব্যবসায়ী, দোকানি—ধর্ম নির্বিশেষে সবাই এটি করতেন।

আজ সেই দৃশ্যগুলো প্রায় হারিয়ে গেছে। হাতে গোনা কিছু মানুষ এখনো এই অভ্যাসটিকে টিকিয়ে রেখেছেন, কিন্তু নিয়মিত নয়। শহরের জীবনে এখন অভাব শুধু সময়েই নয়—মানবিকতারও। আগে রাতের বেলায় গার্মেন্টস কলোনিতে নষ্ট ভাত ফেলে দিলে বিড়াল-কুকুর সেটা খেত; এখন সেসবও দেখি না। ফলে আজ কুকুর-বিড়ালদের দেখা যায় ময়লার ব্যাগ ছিঁড়তে বা ঘরে ঢুকে খাবার চুরি করতে—কারণ তারা ক্ষুধার্ত।

আসলে আমরা যদি নিজের জায়গা থেকে ছোট ছোট কিছু মানবিক অভ্যাস ফিরিয়ে আনতে পারি, সমাজটাকেও আবার সুন্দর করা সম্ভব। প্রয়োজন শুধু মানসিকতার সামান্য পরিবর্তন। হয়তো সেই কথাই নজরুল তাঁর নিজের ভাষায় বলতে চেয়েছিলেন—

“মনের পশু কারো জবাই—

বাঁচুক পশু, বাঁচুক সবাই।

© ©️
Mahabub Hasan

#কাউয়ারুটি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা পুরাণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share