16/11/2025
গতকাল ১৫/১১/২০২৫ সন্ধায় জাতীয় প্রেসক্লাব মাওলানা আকরম খাঁ অডিটরিয়ামে, গফরগাঁও ফোরাম ঢাকা, ৩৬ জুলাই-এর
আহত যুদ্ধা, আব্দুল্লাহ আল মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকসু) সাস্থ্য ও পরিবেশ সম্পাদক নিবর্বচিত হওয়ায় গফরগাঁও ফোরাম সংবর্ধনার আয়োজন করে।
গফরগাঁও ফোরামের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
লেফটেন্যান্ট কর্ণেল (অব:) ড. এ কে এম মাকসুদুল হক (পিএসসি), প্রিন্সিপাল, বাদশা ফয়সল ইনষ্টিটিউট
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল গফরগাঁও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আশরাফুজ্জামান, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: সাদিকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ, সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা শিব্বির আহমদ, সহ সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব অধ্যক্ষ মো: একরাম উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোতাসিম বিল্লাহ, সহকারী সেক্রেটারী ইন্জনিয়ার মোতাহার হোসেন, ফোরামের কোষাধ্যক্ষ মোহা: ইয়াকুব আলী জুলমাতী, পরিচালনা পরিষদ সদস্য নজরুল ইসলাম, ফাহিম ফারুকী, সহ আরো অনেকেই।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সভাপতি জুলাইয়ের আহত যোদ্ধা, ডাকসুর সাস্থ্য ও পরিবেশ সম্পাদক, আব্দুল্লাহ মিনহাজকে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্থতা দীর্ঘায়ু কামনা করেন।
আব্দুল্লাহ আল মিনহাজ অনুভূতি ব্যাক্ত করে বলেন, ফোরাম আমাকে যেভাবে সম্মানিত করেছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
পাশাপাশি যতো ব্যাস্ত থাকিনা কেন “এলাকার মানুষের জন্য কাজ করে যাবো”
অনুষ্ঠানে ঢাকাস্থ গফরগাঁও উপজেলার গণ্য মান্য আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।
ফোরামের সেক্রেটারী রায়হান উদ্দিনের উপস্থাপনায় মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী মাওলানা মোঃ শামসুল হুদা এবং
সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী আবদুল্লা বিন ফয়েজ।