18/05/2026
BAIUST Language Club আগামী ২০ মে আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘PresenTopia’। বিকেল ৩:৩০টা থেকে ৫টা পর্যন্ত BAIUST Conference Room-এ অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো “Bridging Cultures through Language and Technology”। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলভিত্তিকভাবে অংশ নিয়ে সৃজনশীল ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরবে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য থাকবে সনদপত্র এবং বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা।