ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব

  • Home
  • Bangladesh
  • Dhaka City
  • ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব
Website

ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব Official page of Bangladesh Islami Chhatrashibir, Private University East.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা কর্তৃক উত্তরা অঞ্চলের ৮ টি প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্...
11/10/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা কর্তৃক উত্তরা অঞ্চলের ৮ টি প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ Fresher's Reception & Career Guideline Program-2026’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাখা সভাপতি রেজাউল করিম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার অন্তর্গত বসুন্ধরা অঞ্চলের  উদ্যোগে ‘ দিনব্যাপী কর্মী শিক্ষ...
10/10/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার অন্তর্গত বসুন্ধরা অঞ্চলের উদ্যোগে ‘ দিনব্যাপী কর্মী শিক্ষা বৈঠক-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

10/10/2026

Fresher's Reception & Career Guideline Program-2026

Key-note Speaker: Sibgatullah Sibga, Secretary General, Bangladesh Islami Chattrashibir

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্যFreshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজন...
08/10/2026

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য

Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজন করছে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

তারিখ: ১০ই অক্টোবর ২০২৬, রোজ শনিবার

সময়: সকাল ১০ টায়

স্থান: লাভলিন কনভেনশন সেন্টার, ৩৩ শাহ মখদুম এভিনিউ, উত্তরা, ঢাকা।

রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

(বিঃদ্রঃ শুধুমাত্র উত্তরা অঞ্চলের ৮ টি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।)

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজ...
07/10/2026

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজন করছে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

তারিখ: ১০ই অক্টোবর ২০২৬, রোজ শনিবার
সময়: সকাল ১০ টায়
স্থান: লাভলিন কনভেনশন সেন্টার, ৩৩ শাহ মখদুম এভিনিউ, উত্তরা, ঢাকা।

রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

রেজিষ্ট্রেশনের শেষ সময়: ৮ই অক্টোবর ২০২৬।

( বিঃদ্রঃ শুধুমাত্র উত্তরা অঞ্চলের ৮ টি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। )

"অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে।"-শহিদ আবরার ফাহাদ (১২ ফেব্রুয়ারি ১৯৯৮ - ৭ অক্টোবর ২০১৯) #নিপীড়নবিরোধী_দিব...
07/10/2026

"অনন্ত মহাকালে মোর যাত্রা
অসীম মহাকাশের অন্তে।"

-শহিদ আবরার ফাহাদ
(১২ ফেব্রুয়ারি ১৯৯৮ - ৭ অক্টোবর ২০১৯)

#নিপীড়নবিরোধী_দিবস

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজ...
07/10/2026

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজন করছে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ মো: সিরাজুল ইসলাম।

তারিখ: ১০ই অক্টোবর ২০২৬, রোজ শনিবার
সময়: সকাল ১০ টায়
স্থান: লাভলিন কনভেনশন সেন্টার, ৩৩ শাহ মখদুম এভিনিউ, উত্তরা, ঢাকা।

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/HAXuTFfRv4QAxiyP6

রেজিষ্ট্রেশনের শেষ সময়: ৮ই অক্টোবর ২০২৬।

( বিঃদ্রঃ শুধুমাত্র উত্তরা অঞ্চলের ৮ টি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। )

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজ...
06/10/2026

উত্তরা অঞ্চলের প্রাইভেট ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য Freshers Reception & Career Guideline Program-2026 এর আয়োজন করছে ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।

তারিখ: ১০ই অক্টোবর ২০২৬, রোজ শনিবার
সময়: সকাল ১০ টায়
স্থান: লাভলিন কনভেনশন সেন্টার, ৩৩ শাহ মখদুম এভিনিউ, উত্তরা, ঢাকা।

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/HAXuTFfRv4QAxiyP6

রেজিষ্ট্রেশনের শেষ সময়: ৮ই অক্টোবর ২০২৬।

( বিঃদ্রঃ শুধুমাত্র উত্তরা অঞ্চলের ৮ টি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। )

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হ...
05/10/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা এবং হামলার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর, আগামীর সময়সহ ৬ থেকে ৭টি গণমাধ্যমের সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৪ অক্টোবর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের বেধড়ক মারধর, আহত করা এবং তাদের ‘পুঁতে ফেলার’ মতো হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদলের নেতাকর্মীদের এই ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, তারা ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি কায়েম করতে চায়।”

নেতৃবৃন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পবিত্র স্থানে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দেওয়া এবং সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের রক্তাক্ত করা কোনো সুস্থ ছাত্ররাজনীতির অংশ হতে পারে না। ছাত্রদলের এই ন্যক্কারজনক হামলা শুধু মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং ক্যাম্পাসের সহাবস্থান, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ইতোপূর্বেও বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, ছাত্ররাজনীতিকে সহিংসতা, দখলদারিত্ব ও অসহিষ্ণুতার দিকে ঠেলে দেওয়াকে ছাত্রদল তাদের দলীয় এজেন্ডায় পরিণত করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে ক্যাম্পাসের ঘটনাবলি স্বাধীনভাবে গণমাধ্যমে প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে। একটি গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশে এ ধরনের সন্ত্রাসী আচরণের কোনো স্থান থাকতে পারে না।”
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে হামলায় জড়িত ছাত্রদলের নেতা

ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিমদের ওপর পদ্ধতিগত নিপীড়নের প্রতিবাদভারতে রা...
30/09/2026

ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিমদের ওপর পদ্ধতিগত নিপীড়নের প্রতিবাদ

ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি অন্যায়ভাবে ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৩০ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভারতের বিভিন্ন রাজ্যে উচ্ছেদ ও সড়ক সম্প্রসারণের অজুহাতে শতাব্দীপ্রাচীন মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শত শত বছরের পুরনো ঐতিহাসিক শাহী মসজিদের অংশবিশেষ যেভাবে ভেঙে ফেলা হয়েছে, তা গভীর উদ্বেগজনক। এই উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে স্থানীয় মুসলিমদের প্রতিবাদকে যেভাবে প্রশাসনিক বলপ্রয়োগ, দমন-পীড়ন ও গ্রেফতারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা কোনো সুসভ্য রাষ্ট্রে কাম্য নয়। দেশটির উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো একাধিক রাজ্যে সাম্প্রতিক সময়ে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও বিচারিক নির্দেশনাকে পাশ কাটিয়ে ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার যে 'বুলডোজার নীতি' কার্যকর করা হচ্ছে, তা ভারতের নিজস্ব ধর্মনিরপেক্ষ সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।”

নেতৃবৃন্দ বলেন, “বর্তমানে ভারতের প্রায় ২১ কোটি মুসলিম ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী এক নজিরবিহীন সামাজিক ও আইনি প্রান্তিককরণের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মুসলিমদের নাগরিকত্ব, ধর্মীয় অধিকার ও ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), জাতীয় নাগরিক পঞ্জি (NRC) নিয়ে বিতর্ক এবং সর্বশেষ ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের পরিধি বাড়ানো হয়েছে, যা মুসলিমদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকারের জন্য গুরুতর উদ্বেগের কারণ। এসব পদক্ষেপ ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সুরক্ষাবলয়কে পদ্ধতিগতভাবে দুর্বল করে দেওয়ার একটি সুদূরপ্রসারী আইনি ও প্রশাসনিক কাঠামো হিসেবে প্রতীয়মান হচ্ছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আইনি ও প্রশাসনিক কাঠামোর বাইরে ভারতের মুসলিম সম্প্রদায়ের মৌলিক নাগরিক

Address

Dhaka City

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share