Combined Human Rights World-CHRW

Combined Human Rights World-CHRW CHRW is a non-profit organization. 'WE ARE TOGETHER.' We mainly work on human rights.
(1)

Our key areas of focus are what we believe to be the pillars of a fulfilling life and human rights.

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী টাঙ্গাইল জেলা শাখা কমিটি গঠনসভাপতিঃআরিফুর রহমানসাধা...
20/06/2026

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী টাঙ্গাইল জেলা শাখা কমিটি গঠন

সভাপতিঃআরিফুর রহমান
সাধারণ সম্পাদকঃশামীম আল মামুন।

১৯ শে জুন ২০২৬ রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকা টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথিঃ ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।
উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতাঃ চেয়ারম্যান এম. এ সোহেল আহমেদ।
বিশেষ অতিথিঃ ছিলেন, জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু
, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকঃ কাজী জাকেরুল মওলা প্রমুখ।

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড" এর টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতিঃআরিফুর রহমান
সাধারণ সম্পাদকঃশামীম আাল মামুন
সহ-সভাপতিঃমোঃআরিফুর রহমান টগর
সহ-সভাপতিঃলুৎফর রহমান
সহ-সভাপতিঃমুস্তাফিজুর রহমান খান
সহ- সম্পাদকঃ মোঃ আজিম
সহ-সম্পাদকঃরাজিব হোসেন নিপু
সহ- সম্পাদকঃমোঃ সোহেল রানা
সহ- সম্পাদকঃশিপন মিয়া
সাংগঠনিক সম্পাদকঃজুবায়ের হোসেন খান
সহ-সাংগঠনিক সম্পাদকঃমোঃফরহাদ আলী
সহ-সাংগঠনিক সম্পাদকঃমোঃশাহজালাল আখন্দ
সাংগঠনিক সম্পাদকঃইয়াহিয়া দেওয়ান
সাংগঠনিক সম্পাদকঃশহিদুল ইসলাম টিটু
কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোঃ সুমন মিয়া
প্রকাশনা সম্পাদকঃ পলাশ চন্দ্র শীল
দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালনে আছেন মোঃসাইদুল ইসলাম এবং
প্রচার সম্পাদকঃমোঃশামীম খান
এবং আইন ও মানবিক বিষয়ক সম্পাদকঃ মোঃ শামীম আল মামুন
সাংস্কৃতিক সম্পাদকঃ খাঃমাজারুল ইসলাম রাজু
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ রাহিদুল ইসলাম
ক্রীড়া সম্পাদকঃনুরুল ইসলাম সবুজ
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃআনিসুর রহমান
সমাজকল্যাণ সম্পাদকঃশরিফুল ইসলাম
নারী বিষয়ক সম্পাদকঃতানিয়া ইসলাম
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃআসাদুল খান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃসোহাগ
মিয়া
ধর্ম বিষয়ক সম্পাদকঃইয়াহিয়া খান
হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদকঃনিরঞ্জন ভৌমিক
পরিবেশ বিষয়ক সম্পাদকঃজহির আহামেদ
কার্যকরী নির্বাহী সদস্যঃ তানিয়া ইসলাম
কার্যকরী নির্বাহী সদস্যঃমাসুদ রানা
কার্যকরী নির্বাহী সদস্যঃমাসুম শেখ
কার্যকরী নির্বাহী সদস্যঃজাকির সরকার
কার্যকরী নির্বাহী সদস্যঃআসাদুজ্জামান খান

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, টুকুকে সংবর্ধনাটাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান ...
20/06/2026

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, টুকুকে সংবর্ধনা

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিবেশী দেশগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়ে পড়ে। এ সময় তিনি সবার সহযোগিতায় মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. সোহেল আহমেদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় উপদেষ্টা মো. হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় সমন্বয়কারী এস. এম. আমানউল্লাহ।অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর গৌরবময় ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১৩৪ টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য, মান...
18/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর গৌরবময় ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১৩৪ টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) মহোদয়ের বর্ণাঢ্য "সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬"।

​কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ ও শুভেচ্ছা।

​🗓️ তারিখ: ১৯ জুন ২০২৬ খ্রি., রোজ: শুক্রবার
🕒 সময়: বিকাল ৩:০০ ঘটিকা
📍 স্থান: টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটোরিয়াম, টাঙ্গাইল।

​✨ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ:
​প্রধান অতিথি: জনাব সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

​উদ্বোধক: এম.এ সোহেল আহমেদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।

​সম্মানিত অতিথি: জনাব হাসানুজ্জামান শাহীন, সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি।

​বিশেষ অতিথিবৃন্দ: * জনাব মাহমুদুল হক সানু (সাবেক সদস্য সচিব, টাঙ্গাইল জেলা বিএনপি)
​জনাব মোঃ আজগর আলী (সভাপতি, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি)
​জনাব এডভোকেট জাফর আহমেদ (মহাসচিব, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ)
​মোঃ হাবিবুর রহমান (কেন্দ্রীয় উপদেষ্টা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড)
​জনাব কাজী জাকেরুল মওলা (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেসক্লাব)
​এস এম আমান উল্লাহ (কেন্দ্রীয় সমন্বয়কারী, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড)
​👤 সভাপতিত্ব করবেন: মোঃ আরিফুর রহমান, সভাপতি, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখা।

🎙️ সঞ্চালনায়: মোঃ শামীম আল-মামুন, সাধারণ সম্পাদক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখা।
​আসুন, মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করি। উক্ত অনুষ্ঠানটি সফল করতে আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
​আয়োজনে: কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখা। 🤝

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড  এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ শুভ ...
17/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ শুভ জন্মদিন উদযাপন
আয়োজনে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড নাটোর আঞ্চলিক শাখা।

16/06/2026
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা মোমিন রো...
16/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ১৫ জুন বিকেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। সংগঠনের সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডা. আর কে রুবেল, দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক সুপলাল বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া।

বক্তব্য রাখেন ডা. আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আসিফ ইকবাল, মেরি বড়ুয়া, বনবিহারী চক্রবর্ত্তী, প্রিয়াংকা বৈদ্য, মোরশেদুল আলম চৌধুরী, সজল দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানবাধিকার কোনো দয়া নয়, এটি মানুষের জন্মগত অধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই মানবাধিকারের মূল কথা। ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার প্রতিষ্ঠায় আশার আলো হিসেবে কাজ করে যাচ্ছে।

“আজকের দিনে যে দিকে তাকাই, সেখানেই মানবাধিকার লঙ্ঘনের চিত্র দেখতে পাই” — সুমন আহমদ চৌধুরীসিলেট, ১৫ জুন ২০২৬:“আজকের দিনে ...
16/06/2026

“আজকের দিনে যে দিকে তাকাই, সেখানেই মানবাধিকার লঙ্ঘনের চিত্র দেখতে পাই” — সুমন আহমদ চৌধুরী
সিলেট, ১৫ জুন ২০২৬:
“আজকের দিনে যে দিকে তাকাই, সেখানেই মানবাধিকার লঙ্ঘনের চিত্র দেখতে পাই। মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” — এ কথা বলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, সিলেট জেলা শাখার সহ সভাপতি জনাব সুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে
অদ্য ১৫ জুন ২০২৬ ইংরেজি, সোমবার বাদ মাগরিব কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও আনন্দগনে মুহূর্তে কেক কেঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা আহমদ আজাদের সঞ্চালনায় এবং মাওলানা শহিদুর রহমানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, দুর্নীতি এবং সামাজিক অবক্ষয় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অধিকার আদায়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তাগন,বিশেষ করে প্রতিবেশি দেশ থেকে অবৈধ পুষ ইন এর তিব্র নিন্দা জানানো হয় ।
সভায় বক্তব্য রাখেন এম কে ইসলাম, মাওলানা শহিদুর রহমান, আরফান আলী, এম. রুহেল লস্কর, আজিজুর রহমান তাফাদার, ডা. রিপন কুর্মী ও মেরাজ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ মানবকল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় অতীতের ধারাবাহিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার সমাপ্তি লগ্নে আমেরিকার প্রবাসী সংগঠনের সহ সভাপতি জনাব গিয়াস উদ্দিন চৌধুরী সহ মুসলিম উম্মার কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

আল্লাহ তাআলা মানবকল্যাণমূলক এ কার্যক্রমের মাধ্যমে আপনাদের আরও বেশি মানুষের সেবা করার তাওফিক দান করুন। আমীন।
বার্তা প্রেরক
মেরাজ আলী
প্রচার সম্পাদক
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, সিলেট জেলা

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-ডা. আজাদ খান | ১৫ জ...
16/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-

ডা. আজাদ খান | ১৫ জুন ২০২৬

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় জামালপুর শহরের পিটিআই সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি এম. এইচ. মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী এবং কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবতা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


#৬ষ্ঠ_প্রতিষ্ঠাবার্ষিকী
#মানবাধিকার #মানবতার_পক্ষে
#সামাজিক_উন্নয়ন #আলোচনা_সভা


কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা শাখা এর সাধারণ সম্পাদক জনাব কাজী আলম এর নেতৃত্বে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী...
16/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড ময়মনসিংহ জেলা শাখা এর সাধারণ সম্পাদক জনাব কাজী আলম এর নেতৃত্বে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে মানবাধিকার সংগঠন ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৫ জুন, ২০২৬ সোমবার বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখা।

বিকেল ৪:০০ ঘটিকায় সরকার এন্টারপ্রাইজ ঢাকা বাইপাস এর অফিস কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা অংশ নেন। লাল টি-শার্ট পরিহিত সদস্যরা ব্যানার হাতে র‍্যালিতে অংশ নিয়ে মানবাধিকার রক্ষায় একাত্মতা প্রকাশ করেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবাধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংগঠনটির বিগত বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কাজী আলম বলেন মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে পারবো। মানবাধিকার রক্ষার এই মহৎ কাজে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সমাজের সচেতন মানুষের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

ময়মনসিংহে ঢাকা বাইপাসে শ্রমিক সংগঠন রাস্হা বন্ধ করে ধর্মঘট পালন করায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রশাসনের হস্তক্ষেপ বিলম্বিত হওয়ায় তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে জনদুর্ভোগরত যাত্রীদের ও জনসাধারণের পক্ষে রাস্তায় নেমে এসে বলিষ্ঠ কন্ঠে প্রতিবাদী বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থার "কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড" ময়মনসিংহ জেলা শাখা এর সাধারন সম্পাদক জনাব কাজী আলম ভূঁইয়া।

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে সংস্থার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জনাব কাজী আলম বলেন আসুন, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করি।

ধন্যবাদ -
"" জয় হোক বিবেকের
জয় হোক মানবতার '"

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড  এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ শুভ ...
15/06/2026

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ শুভ জন্মদিন উদযাপন
আয়োজনে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড

Address

244, New Circular Road, Mouchak, Malibagh
Dhaka-1217

Alerts

Be the first to know and let us send you an email when Combined Human Rights World-CHRW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Combined Human Rights World-CHRW:

Share