14/08/2026
শ্রমিকের জীবন অবহেলার বিষয় নয়—নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিক ও রাষ্ট্রের দায়িত্ব।
চট্টগ্রামের সীতাকুন্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্তান্ত হয়ে ১০ শ্রমিকের মর্মান্তিক মুত্যুর ঘটনায় গভীর শোক
১। দুর্ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্তে প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করতে হবে।
২। দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট কারও নিরাপত্তা বিধি লঙ্ঘন প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
৩। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ দিতে হবে।
৪। আহতদের সম্পূর্ণ উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৫। শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধ রাখতে হবে।