DSWC ZAKAT FUND

DSWC ZAKAT FUND To ensure the proper use of Zakat Fund that is going to collected by DSWC (Duariya Social Welfare Club)

আসসালামু আলাইকুম। আমরা গতবছরের মত এবারও যাকাত ফান্ডে টাকা সংগ্রহ করেছি। আদায়কৃত টাকা থেকে দুইজন ব্যক্তিকে সহযোগিতা করা ...
06/06/2026

আসসালামু আলাইকুম।

আমরা গতবছরের মত এবারও যাকাত ফান্ডে টাকা সংগ্রহ করেছি। আদায়কৃত টাকা থেকে দুইজন ব্যক্তিকে সহযোগিতা করা হয়েছে। একজনকে একটি গরু কিনে দেয়া হয়েছে এবং অন্যজনকে একটি অটোরিকশা কিনে দেয়া হবে। অটো রিক্সা বাবদ এক লক্ষ টাকা এবং গরু বাবদ ৩৮ হাজার টাকা দেয়া হয়েছে। গরুটি মোট ৪৫ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে, যাকাত ফান্ড থেকে ৩৮ হাজার টাকা এবং বাকি ৭ হাজার উনি নিজে দিয়েছেন। অটো রিক্সাটি শীঘ্রই কেনা হবে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সবাইকে ধন্যবাদ, যাকাত ফান্ডের টাকা উত্তোলন এবং এর ব্যবহার সম্পর্কে অবগত থাকতে আমাদের পেজের সাথে সংযুক্ত থাকুন।

18/03/2026

We already crossed our precious year collection. Pray for us so we can achieve more. Thanks for the support that you give me. It means a lot to us.

26/02/2026

এই পেজটির মূল উদ্দেশ্য হলো আপনার যারা যাকাত প্রদান করছেন তাদের যাকাতের অর্থ কোথায়,কীভাবে ব্যবহার করা হচ্ছে তা যেন আপনারা দেখতে পারেন। পাশাপাশি যাকাতের আদায়কৃত অর্থের সচ্ছলতা নিশ্চত করা। আপনার প্রদানকৃত যাকাত বা সাহায্যের অর্থ অতি সামান্য হতে পারে, কিন্তু আপনার এই সামান্য অর্থই একটি মানুষের জীবন কিভাবে বদলে দিতে পারে আপনি তা দেখতে পাচ্ছেন।

পাশপাশি আমরা এটাও নিশ্চিত করে থাকি যদি কোনো ব্যক্তি তার পরিচয় গোপন রেখে অনুদান দিতে চায় ( বর্তমানে অধিকাংশ মুসলমান) সেক্ষেত্রে তার নাম যাতে গোপন থাকে। শুধু মাত্র আমি এবং আমাদের সংগঠনের একজন সদস্য আপনার পরিচয় জানবে, আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার জন্য একজনকে আপনাদের পরিচয় জানানো হয়।

আসসালামু আলাইকুম, ​গত বছর আপনাদের সহযোগিতায় আমাদের সংগঠনের যাকাত ফান্ড থেকে আমরা ছোট্ট একটি উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল...
26/02/2026

আসসালামু আলাইকুম, ​গত বছর আপনাদের সহযোগিতায় আমাদের সংগঠনের যাকাত ফান্ড থেকে আমরা ছোট্ট একটি উদ্যোগ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই অর্থ দিয়ে কেনা অটোরিক্সাটি চালিয়ে একজন ভাই এখন সংসার চালাচ্ছেন এবং একজন অসহায় বোনকে আমরা সেলাই মেশিন কিনে দিয়েছিলাম। আশা করছি, এ বছর তাঁদের আর যাকাতের টাকার ওপর নির্ভর করতে হবে না; বরং তাঁরা নিজেরাই স্বাবলম্বী হওয়ার পথে।
​আমাদের লক্ষ্য খুব স্পষ্ট—যাকাতের টাকা কেবল সাময়িক অভাব দূর করার জন্য নয়, বরং এমনভাবে কাজে লাগানো যাতে একটি পরিবার চিরতরে অভাবমুক্ত হতে পারে।

​আমাদের এ বছরের লক্ষ্য, ​গত বছর রমজানের শেষ দিকে কাজ শুরু করায় আমরা মাত্র ২ টি পরিবারকে সহায়তা করতে পেরেছিলাম। এ বছর আমরা রমজানের শুরু থেকেই প্রস্তুতি নিচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতা পেলে এ বছর আমরা ৩ থেকে ৫টি পরিবারকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে দেওয়ার স্বপ্ন দেখছি (ইনশাআল্লাহ)।

​আপনার প্রতি আমাদের আহ্বান, ​আপনারা প্রতি বছরই বিভিন্ন জায়গায় যাকাতের অর্থ দিয়ে থাকেন। যদি সম্ভব হয়, তবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে আপনার যাকাতের একটি অংশ দিয়ে শরিক হওয়ার অনুরোধ করছি।

​স্বচ্ছতা: আপনার দেওয়া প্রতিটি টাকার হিসাব এবং তা কোথায় ব্যবহৃত হচ্ছে, তা আপনাদের জানানো হবে।
​কোনো বাধ্যবাধকতা নেই: সাধ্যমতো যতটুকু সম্ভব সাহায্য করতে পারেন, কোনো জোরাজুরি নেই। আপনার ক্ষুদ্র দানই হয়তো একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। ​যাতে আগামী বছর আল্লাহর অশেষ রহমতে তাঁদের আর কারও কাছে হাত পাততে না হয়, সেই লক্ষ্যে আসুন আমরা এক হই।

​"তোমাদের সামান্য সহযোগিতা, একটি পরিবারের সুন্দর ভবিষ্যৎ।"

25/02/2026

Address

Village/Duariya, Thana/Debidwar
Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when DSWC ZAKAT FUND posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share