Debidwar Jaguar Open Scout Group

Debidwar Jaguar Open Scout Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Debidwar Jaguar Open Scout Group, Nonprofit Organization, Debidwar.

J – Justice
A – Action
G – Growth
U – Unity
A – Adventure
R – Respect

Short Motto/Theme:
“Justice, Action, Growth, Unity, Adventure, Respect.”

Tag Line: “Strong in Service, Swift in Spirit.”

এই হলো স্কাউটস🥰🌹আলহামদুলিল্লাহ।Post creator : Kazi Jobayer Md. Kazi Jubayer
05/05/2026

এই হলো স্কাউটস🥰🌹
আলহামদুলিল্লাহ।

Post creator : Kazi Jobayer Md. Kazi Jubayer

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য মীর মোহাম্মদ নাদিম এর বাবা মো: এ...
27/04/2026

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সদস্য মীর মোহাম্মদ নাদিম এর বাবা মো: এরশাদুল আলম মীর (বাকী মীর) আজ বিকাল ৬:২০ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার এই আকস্মিক চলে যাওয়া আমাদের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি রইল গভীর সমবেদনা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🖤

আজকের দিনটা ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং সফলভাবে সম্পন্ন করে আমরা সবাই একসাথে কা...
25/04/2026

আজকের দিনটা ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক
প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং সফলভাবে সম্পন্ন করে আমরা সবাই একসাথে কাটালাম দারুণ কিছু সময়। ছোট থেকে বড়—সবাই ছিল শেখার, শৃঙ্খলার ও ভ্রাতৃত্বের এক সুন্দর বন্ধনে আবদ্ধ।
দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপ এর আয়োজনে এই কার্যক্রম আমাদের প্রতিটি সদস্যের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস তৈরি করেছে
এসময় উপস্থিত ছিলেন—
সম্মানিত সম্পাদক জনাব খন্দকার নুরুজ্জামান (কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমেরিকা),
সভাপতি, দুর্নীতি দমন কমিশন দেবিদ্বার উপজেলা শাখা,
প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাবা মোসা ফাতেমা পান্না (কাব লিডার),
এছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেক অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি একজন শিশুকে গড়ে তোলে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকের এই আয়োজন তারই এক বাস্তব উদাহরণ

ভর্তি চলছে!
আপনার সন্তানকে আজই যুক্ত করুন স্কাউটিংয়ের সাথে—
✔️ নেতৃত্ব গুণের বিকাশ
✔️ শৃঙ্খলাপূর্ণ জীবনধারা
✔️ দেশ-বিদেশে অংশগ্রহণের সুযোগ
✔️ ভবিষ্যৎ ক্যারিয়ারে বাড়তি যোগ্যতা

যোগাযোগ:
খন্দকার নুরুজ্জামান (কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমেরিকা)
মোবাইল: +880 1819-041618

“আজকের ছোট স্কাউট, আগামীর বড় নেতা” 🌟

post creator: Kazi Jobayer Md. Kazi Jubayer

দীক্ষা গ্রহন ব্যতীত রোভার মেট কোর্স করা যাবে না
24/04/2026

দীক্ষা গ্রহন ব্যতীত রোভার মেট কোর্স করা যাবে না

এসএসসি/সমমান ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনাদেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানাই ...
20/04/2026

এসএসসি/সমমান ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা
দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, একাগ্রতা ও আত্মবিশ্বাসই এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য,এই আমাদের বিশ্বাস।
“সাফল্যের পথে প্রতিটি পদক্ষেপ হোক দৃঢ় ও আত্মবিশ্বাসী”
এই শুভকামনা বার্তায়,
গ্রুপ সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম
(শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, বুয়েট)
সম্পাদক জনাব মোঃ খন্দকার নুরুজ্জামান
(কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমেরিকা)

তাদের পক্ষ থেকেও রইলো সকল পরীক্ষার্থীদের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা।

সাহস রাখো, মনোযোগ ধরে রাখো,সাফল্য তোমাদের সঙ্গেই থাকবে, ইনশাআল্লাহ।



Post creat: Kazi Jobayer Md. Kazi Jubayer

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান ...
15/04/2026

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্যারকে দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের ও রোভার ইউনিট এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Post by Kazi Jobayer



প্রিয় দেবিদ্বারবাসী, আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।নববর্ষের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরি...
14/04/2026

প্রিয় দেবিদ্বারবাসী, আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা।

নববর্ষের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি আমাদের নতুন একটি বছর উপহার দিয়েছেন। একই সাথে সকল ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি জানাই শ্রদ্ধা ও শুভকামনা—প্রত্যেকের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি পারস্পরিক সম্মানই হোক আমাদের সৌন্দর্য ও শক্তি।
নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক আত্মশুদ্ধি, নৈতিকতা, মানবিকতা ও সহমর্মিতার বার্তা। ইসলামি আদর্শের আলোকে যেমন আমরা সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলবো, তেমনি আমাদের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিও হোক শালীনতা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক।
আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেবিদ্বার গড়ে তুলি—যেখানে সকল ধর্ম, মত ও মানুষের সহাবস্থান হবে মর্যাদা ও ভালোবাসায় পূর্ণ।
- দেবিদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।
এই শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন—
সম্মানিত সভাপতি: জনাব মোঃ খোরশেদ আলম (বুয়েট, পদার্থবিজ্ঞান বিভাগ)
সম্মানিত সম্পাদক: জনাব খন্দকার নুরুজ্জামান (কম্পিউটার ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্র)

🌸 শুভ নববর্ষ।

Debidwar Jaguar Open Scout Group  ⚜️আমাদের গর্বিত চার রোভার—Md Rakibul Islam Mir, Gazi Tawfik, Bishou Raj, JA HI Dul গতক...
12/04/2026

Debidwar Jaguar Open Scout Group ⚜️
আমাদের গর্বিত চার রোভার—
Md Rakibul Islam Mir, Gazi Tawfik, Bishou Raj, JA HI Dul
গতকাল অনুষ্ঠিত প্রাথমিক চিকিৎসা ও ডিজাস্টার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ২০২৬-এ অংশগ্রহণ করে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং সনদ অর্জন করেছে।
📍 আয়োজনে: কুমিল্লা জেলা রোভার
তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, আমাদের পুরো জাগুয়ার পরিবারের জন্য গর্বের। অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তোমরা এগিয়ে যাও—
তোমরাই জাগুয়ারের সাহস, তোমরাই আমাদের সম্মান। 🖤

Join Now : Debidwar Jaguar Open Scout Group
Post by : Lokman Hossain




বাংলাদেশ স্কাউট দিবসের শুভেচ্ছা 🇧🇩⚜️এই বিশেষ দিনে আমরা স্কাউটিং-এর আদর্শ—শৃঙ্খলা, ঐক্য ও মানবসেবার চেতনাকে উদযাপন করি।আস...
07/04/2026

বাংলাদেশ স্কাউট দিবসের শুভেচ্ছা 🇧🇩⚜️

এই বিশেষ দিনে আমরা স্কাউটিং-এর আদর্শ—শৃঙ্খলা, ঐক্য ও মানবসেবার চেতনাকে উদযাপন করি।
আসুন, সবাই মিলে নেতৃত্ব, সহযোগিতা ও মানবতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।

Debidwar Jaguar Open Scout Group এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🐆

Post By Md Rakibul Islam Mir

অভিনন্দন, জনাব মহসিন আহম্মদ, নতুন আঞ্চলিক পরিচালক, কুমিল্লা অঞল
01/04/2026

অভিনন্দন, জনাব মহসিন আহম্মদ, নতুন আঞ্চলিক পরিচালক, কুমিল্লা অঞল

Debidwar Jaguar Open Scout Group এর কাব শাখার সাপ্তাহিক ক্লাস ইতিমধ্যেই প্রতি শুক্রবার চালু রয়েছে।শীঘ্রই স্কাউট ও রোভার ...
31/03/2026

Debidwar Jaguar Open Scout Group এর কাব শাখার সাপ্তাহিক ক্লাস ইতিমধ্যেই প্রতি শুক্রবার চালু রয়েছে।
শীঘ্রই স্কাউট ও রোভার শাখার ক্লাসও প্রতি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।
আমাদের প্রত্যেক স্কাউটার এবং রোভার বন্ধুদের অনুরোধ করা হচ্ছে, নিজের দায়ীত্ব এবং অগ্রগতির দায়িত্ব নিয়ে ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য।

মনে রাখবেন, অধিক অংশগ্রহণ = অধিক সাফল্য।

ধন্যবাদ সবাইকে।
Join Debidwar Jaguar Open Scout Group

Post By Md Rakibul Islam Mir

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debidwar Jaguar Open Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share