ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ

Call

ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ শিক্ষা সুযোগ নয়, অধিকার, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো

অভিনন্দন ও শুভেচ্ছাগর্ব ও আনন্দের সংবাদ!ফিলিপনগরের কৃতী সন্তান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ( S. M Mizanur Rahman ) বাংলাদ...
16/11/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

গর্ব ও আনন্দের সংবাদ!
ফিলিপনগরের কৃতী সন্তান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ( S. M Mizanur Rahman ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড), নন-ক্যাডার পদে গেজেটেড হওয়ায় ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

তাঁর এই অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা, যোগ্যতা, পেশাগত দক্ষতা ও নিরলস পরিশ্রমের এক অনন্য স্বীকৃতি।

তিনি কর্মজীবনের শুরুতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রায় তিন বছর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করার পাশাপাশি সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। এরপর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (BREB) প্রায় সাত বছর সহকারী প্রোগ্রামার হিসেবে এবং প্রোগ্রামারের অতিরিক্ত দায়িত্বে দুই বছর ছয় মাস কর্মরত থেকে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে একই বিষয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে Advanced Certificate for Management Professional সম্পন্ন করেন এবং ভারত থেকে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় সম্পৃক্ততা। VOICE OF PHILIPNAGAR এবং ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ-এর সংগঠক হিসেবে তিনি এলাকার মানুষের কল্যাণ, শিক্ষার্থীদের উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আমরা বিশ্বাস করি, তাঁর এই সাফল্য ফিলিপনগরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অর্জনের ধারাবাহিকতায় আগামী দিনে তিনি দেশ, জাতি ও সমাজের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নিজ কর্মদক্ষতা ও সততার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবেন।

ফিলিপনগরের এই গর্বিত সন্তানের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, দোয়া ও শুভকামনা। তাঁর আগামী দিনের পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত ও গৌরবময়।

শুভেচ্ছান্তে
ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ

আজ প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার ফলাফল। যারা ভালো ফলাফল করেছো, তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আর যারা প্র...
31/10/2026

আজ প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার ফলাফল। যারা ভালো ফলাফল করেছো, তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আর যারা প্রত্যাশিত ফলাফল পাওনি, মনোবল হারিয়ো না— সামনে পড়ে আছে অসংখ্য সম্ভাবনা। নতুন উদ্যমে এগিয়ে চলো।

ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত ‘মেধাযাত্রা-২০২৬’ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের স্থিরচিত্র।শিক্ষার...
25/10/2026

ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত ‘মেধাযাত্রা-২০২৬’ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের স্থিরচিত্র।

শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং তাদের শিক্ষাজীবনের সাফল্যকে স্বীকৃতি ও সম্মাননা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ আয়োজনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য স্মরণীয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিজয়ীদের অর্জন, সম্মাননা প্রদান এবং আয়োজক ও অতিথিবৃন্দের উপস্থিতিতে মুখরিত দিনটির কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরার ফ্রেমে ধারণ করা হয়েছে।

24/10/2026

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মেধাযাত্রা-২০২৬ এর কার্যক্রম শুরু করা হয়....
#মেধাযাত্রা_২০২৬
ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ
#ফিলিপনগর

23/10/2026
22/10/2026

মেধাযাত্রা ২০২৬। চূড়ান্ত পরীক্ষা শুরু ।

📢 ‘মেধাযাত্রা-২৬’ অনুষ্ঠানের সিটপ্ল্যান প্রকাশিত!ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ‘মেধাযাত্রা-২৬’ ...
21/10/2026

📢 ‘মেধাযাত্রা-২৬’ অনুষ্ঠানের সিটপ্ল্যান প্রকাশিত!

ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে মেধা যাচাই পরীক্ষা ‘মেধাযাত্রা-২৬’ উপলক্ষে সিটপ্ল্যান প্রকাশ করা হলো।

📌 সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সিটপ্ল্যান দেখে নিজ নিজ আসন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

📅 তারিখ: ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
⏰ সময়: সকাল ৭:৪৫টা
📍 স্থান: পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়

সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সফল হোক আমাদের এই আয়োজন। ❤

আয়োজনে:
ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ

Address

Philipnagar
Daulatpur
7050

Telephone

+8801789513672

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share