18/06/2026
মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় বরুড়ায় সমাজকর্মী ও স্বেচ্ছাসেবী নেতার ওপর অতর্কিত ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে "বরুড়া তারুণ্য যুব সংগঠন"।
মাদকের বিরুদ্ধে কথা বলায় দীর্ঘদিন ধরে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সংগঠনের সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং "ওরাই আপনজন" সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক, নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী মোঃ তোফাজ্জল হোসেন তুহিন-কে একা পেয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।
সমাজের অবক্ষয় রোধে ও যুবসমাজকে বাঁচাতে কাজ করা একজন স্বেচ্ছাসেবীর ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্থানীয় প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন ও জোর দাবি, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার সাথে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিনীত নিবেদনে:
সকল সদস্য ও কর্মীবৃন্দ,
বরুড়া তারুণ্য যুব সংগঠন