Traffic Assistance Group-Cumilla

Traffic Assistance Group-Cumilla Service . Safety . Support . Unity

তারুণ্যের উদ্দীপনা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে Traffic Assistance Group-Cumilla  (TAG), ...
27/09/2026

তারুণ্যের উদ্দীপনা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে Traffic Assistance Group-Cumilla (TAG), Cumilla-এর আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত TAG Football Match।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় TAG সদস্যদের মাঝে প্রতিযোগিতার পাশাপাশি ভ্রাতৃত্ব, teamwork ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে উৎসাহিত করেন—

🔹 জনাব ইউসুফ মোল্লা টিপু
প্রশাসক, কুমিল্লা সিটি কর্পোরেশন।

🔹 জনাবা নাজিয়া হোসেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সিটি কর্পোরেশন।

তাঁদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য TAG সদস্যদের মাঝে আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি শৃঙ্খলা, নেতৃত্ব, teamwork ও সৌহার্দ্যবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। TAG-এর সদস্যদের কর্মদক্ষতার পাশাপাশি এমন ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা।
Jersey sponsored By: Dighir chap

📢 হারানো জাতীয় নাগরিকপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি❗একটি জাতীয় নাগরিক পত্রের স্মার্ট কার্ড কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায...
27/09/2026

📢 হারানো জাতীয় নাগরিকপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি❗

একটি জাতীয় নাগরিক পত্রের স্মার্ট কার্ড কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় পূবালী চত্বরে পাওয়া গেছে।
কার্ডটির মালিক অথবা কার্ডধারীকে কেউ চিনে থাকলে অনুগ্রহ করে তাকে বিষয়টি জানিয়ে TAG Control Room, কান্দিরপাড়, কুমিল্লা-এ এসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📍 স্থান: TAG Control Room, বীরচন্দ্র গন-পাঠাগার, টাউনহল, কান্দিরপাড়, কুমিল্লা।
🤝 পরিচয় নিশ্চিত হওয়ার পর কার্ডটি হস্তান্তর করা হবে।
সবার সহযোগিতা কামনা করছি।

📍 লোকেশন: পূবালী চত্বর টু লাকসাম রোড দায়িত্ব পালনকালে TAG, Cumilla-এর সদস্যরা কান্দিরপাড় জোনে সড়কের কয়েকটি ডিভাইডার স...
14/09/2026

📍 লোকেশন: পূবালী চত্বর টু লাকসাম রোড

দায়িত্ব পালনকালে TAG, Cumilla-এর সদস্যরা কান্দিরপাড় জোনে সড়কের কয়েকটি ডিভাইডার স্থানচ্যুত অবস্থায় দেখতে পান, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল।

জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের সদস্যরা তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ডিভাইডারগুলো সঠিক স্থানে পুনঃস্থাপন করেন।

সকল চালকের প্রতি অনুরোধ—সতর্কভাবে যানবাহন চালান, ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং নিরাপদ সড়ক গড়তে সচেতন থাকুন।

নিরাপদ সড়ক, শৃঙ্খলিত কুমিল্লা।

Traffic Assistance Group-Cumilla

কুমিল্লা নগরীর রেইসকোর্স ফ্লাইওভারের শুরুর অংশে বৃষ্টির কারণে সৃষ্ট গর্তে যান চলাচলে ভোগান্তিসাম্প্রতিক বৃষ্টির কারণে কু...
10/09/2026

কুমিল্লা নগরীর রেইসকোর্স ফ্লাইওভারের শুরুর অংশে বৃষ্টির কারণে সৃষ্ট গর্তে যান চলাচলে ভোগান্তি

সাম্প্রতিক বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর রেইসকোর্স ফ্লাইওভারের শুরুর অংশে একটি গর্তের সৃষ্টি হয়। ফলে ফ্লাইওভারের নিচ দিয়ে বাদশামিয়া যাওয়ার পথে চলাচলকারী যানবাহনগুলোকে বেশ বেগ পেতে হচ্ছিল এবং যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

বিষয়টি কুমিল্লা সিটি কর্পোরেশন এর পরামর্শে প্রাথমিকভাবে সমাধানের উদ্যোগ নেয় ট্রাফিক অ্যাসিস্ট্যান্স গ্রুপ (TAG)। TAG সদস্যরা গর্তটি ইট দিয়ে ভরাট করে প্রাথমিক সংস্কার কাজ সম্পন্ন করেন, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে এবং দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমে।

নগরীর যানজট নিরসনের পাশাপাশি সড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে TAG-এর সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নগরীর স্বার্থে, মানুষের পাশে—TAG।
Traffic Assistance Group-Cumilla

🚦 যানজট নিরসনের পাশাপাশি মানবিকতায় TAG 🩸কুমিল্লা সিটি কর্পোরেশন এর সহযোগিতায় নগরীর যানজট নিরসনে নিয়মিত দায়িত্ব পালনের পা...
09/09/2026

🚦 যানজট নিরসনের পাশাপাশি মানবিকতায় TAG 🩸

কুমিল্লা সিটি কর্পোরেশন এর সহযোগিতায় নগরীর যানজট নিরসনে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি Traffic Assistance Group-Cumilla বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় TAG সদস্যদের উদ্যোগে পরিচালিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। 🩸❤️

নগরীর সড়কে যানজট নিরসন ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করার পাশাপাশি, প্রয়োজনের সময়ে মানুষের জীবন বাঁচাতেও TAG সদস্যরা স্বেচ্ছায় এগিয়ে আসছেন।

এক ব্যাগ রক্ত, বাঁচাতে পারে একটি জীবন।
মানবতার সেবায় TAG—
কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায়, সেবায় ও মানবিকতায়। ❤️

#কুমিল্লা_সিটি_কর্পোরেশন #রক্তদান #মানবতার_সেবায়_TAG

শোকবার্তা
08/09/2026

শোকবার্তা

🚦 নগরবাসীর চাহিদায় TAG-এর পরিধি আরও বিস্তৃত!দীর্ঘদিন ধরে নগরবাসীর পক্ষ থেকে চকবাজার ও রানীরবাজার এলাকায় TAG-এর কার্যক্রম...
08/09/2026

🚦 নগরবাসীর চাহিদায় TAG-এর পরিধি আরও বিস্তৃত!

দীর্ঘদিন ধরে নগরবাসীর পক্ষ থেকে চকবাজার ও রানীরবাজার এলাকায় TAG-এর কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানানো হচ্ছিল। আপনাদের সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবার নতুন ৩টি জোন যুক্ত করা হয়েছে।
📍 চকবাজার জোন
📍 রানীরবাজার জোন
📍 ঝাউতলা জোন

এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর সামনেও TAG-এর কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে রোগী ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়।

📢 কারও কোনো সমস্যা, পরামর্শ বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। আপনাদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। আপনাদের সহযোগিতাই TAG-এর এগিয়ে চলার শক্তি।
TAG — Traffic Assistance Group-Cumilla🚦

নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে আজ কুমিল্লা নগরীর রা...
06/09/2026

নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে আজ কুমিল্লা নগরীর রানীর বাজার এবং এর আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নাজিয়া হোসেন মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কো‌র্টে দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ও মালামাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং Traffic Assistance Group-Cumilla (ট্যাগ) টিম উপস্থিত ছিলেন।

30/08/2026

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মহোদয় এবং Traffic Assistance Group-Cumilla(TAG)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হলো ফুটপাত দখলমুক্তকরণে সম্মিলিত অভিযান।

আজকের অভিযানটি পরিচালনা হয় কুমিল্লা নগরীর কান্দিরপাড় হতে রাজগঞ্জ সড়কে সড়কে। অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

আমাদের লক্ষ্য শুধুমাত্র উচ্ছেদ নয়, বরং একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও পথচারীবান্ধব কুমিল্লা গড়ে তোলা।

আসুন, সবাই মিলে ফুটপাত দখলমুক্ত রাখি এবং একটি সুন্দর, সুশৃঙ্খল নগরী গঠনে সহযোগিতা করি।

Address

Comilla Town Hall
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traffic Assistance Group-Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share