27/09/2025
🌍 বিশ্ব পর্যটন দিবস ২০২৫ – কুমিল্লা র্যালি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমিল্লা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য এবং প্রাণবন্ত র্যালি, যার আয়োজন করেছিল কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি (CTC)। র্যালিটি আজকে ২৭ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে অগ্রসর হয়ে কান্দিরপাড় পূবালী চত্ত্বর হয়ে নগর উদ্যানে সকলে সমাবেত হয়ে শেষ করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়স, পেশা ও পটভূমির মানুষ, যারা সবাই মিলে কুমিল্লার পর্যটন ও সৌন্দর্যকে সমর্থন জানান। এই আয়োজনকে সহযোগিতা করেছে কুমিল্লা জেলা ট্যুরিস্ট পুলিশ, যারা র্যালির সময় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেছেন।
🔹 উদ্দেশ্য:
এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সরকারের দেওয়া স্লোগান “টেকসই উন্নয়নে পর্যট্য” কে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলা, পাশাপাশি কুমিল্লার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করার প্রচেষ্টা।
🔹 প্রতিনিধি এবং অংশগ্রহণকারী গ্রুপসমূহ:
কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি'র প্রতিনিধি হিসাবে র্যালিতে অংশ নেন কুমিল্লার সর্বাধিক জনপ্রিয় ৭টি ট্রাভেল গ্রুপ:
▫️ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা
▫️কুমিল্লা ট্রাভেল গ্রুপ
▫️ট্রাভেলার্স অফ কুমিল্লা
▫️ট্রাভেল ম্যানিয়া কুমিল্লা
▫️ট্রাভেল গ্রুপ অফ ময়নামতি
▫️ট্রাভেল বাড়ি কুমিল্লা
▫️টেক এ ট্রিপ কুমিল্লা
এছাড়া, নতুন সংযোজন হিসাবে র্যালিতে অংশ নিয়েছে অফ ট্রাভেল কুমিল্লা এবং ভ্রমণপ্রেমী ট্রাভেল গ্রুপ।
🔹 উল্লেখযোগ্য মুহূর্ত:
র্যালিতে রঙিন ব্যানার, স্লোগান পোস্টার ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সব মিলিয়ে এটি কুমিল্লার পর্যটন সচেতনতার একটি অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অংশগ্রহণকারীরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন, ভিডিও করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা কুমিল্লার পর্যটনকে আরও দৃশ্যমান ও জনপ্রিয় করেছে।
এই র্যালি শুধু একটি সচেতনতামূলক আয়োজন নয়, বরং এটি কুমিল্লার পর্যটন ও সংস্কৃতিকে উৎসাহিত করার একটি মহৎ উদ্যোগ হিসেবে ইতিহাসে ধ্রুব হয়ে থাকবে।
পরিশেষে, CTC এর হাত ধরে কুমিল্লা ট্যুরিজম এগিয়ে যাবে।
সকলের প্রতি Cumilla Tourism Community - CTC এর পক্ষ থেকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।