সৃজন ফাউন্ডেশন

সৃজন ফাউন্ডেশন বঞ্চিতে দেই অধিকার

মানুষে ভালোবাসি নিত্য।

🌴 ১০০টি তালের বীজ, ৩০০ টাকা—একটি ছোট্ট উদ্যোগ, সবুজ ভবিষ্যতের বড় স্বপ্ন। 💚আপনিও তালের বীজ দিন, গড়ে তুলুন সবুজ ও নিরাপদ আ...
17/08/2026

🌴 ১০০টি তালের বীজ, ৩০০ টাকা—একটি ছোট্ট উদ্যোগ, সবুজ ভবিষ্যতের বড় স্বপ্ন। 💚

আপনিও তালের বীজ দিন, গড়ে তুলুন সবুজ ও নিরাপদ আগামী। 🌱

একটি ছোট্ট শিশুর হৃদয়ে ছিদ্র—স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন উন্নত চিকিৎসা। 💔শিশুটির বাবা একজন অটোচালক। সীমিত আয়ের এই পরিব...
16/08/2026

একটি ছোট্ট শিশুর হৃদয়ে ছিদ্র—স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন উন্নত চিকিৎসা। 💔

শিশুটির বাবা একজন অটোচালক। সীমিত আয়ের এই পরিবারের পক্ষে চিকিৎসার বিপুল খরচ বহন করা প্রায় অসম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে। প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা।

এই কঠিন সময়ে শিশুটির পাশে দাঁড়িয়েছে সৃজন ফাউন্ডেশন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করছি।

আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি শিশুর নতুন জীবনের আশার আলো।
🤲 আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়াই।

📌 বিকাশ/নগদ: 01990-136509
সৃজন ফাউন্ডেশন – চিকিৎসা সহায়তা ফান্ড

“বঞ্চিতে দেই অধিকার, মানুষে ভালোবাসি নিত্য।” ❤️

🌴 বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তালগাছ রোপণ কর্মসূচি 🌱📢 সৃজন ফাউন্ডেশনকে তালের বীজ দিন💰 প্রতিটি তালের বীজের জন্য ৩ টাকা প্...
12/08/2026

🌴 বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তালগাছ রোপণ কর্মসূচি 🌱

📢 সৃজন ফাউন্ডেশনকে তালের বীজ দিন
💰 প্রতিটি তালের বীজের জন্য ৩ টাকা প্রদান করা হবে।

আপনার সংগ্রহ করা একটি বীজই হতে পারে আগামীর একটি তালগাছ—আর একটি তালগাছ হতে পারে পরিবেশ রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান।

🌿 আজই তালের বীজ সংগ্রহ করুন এবং সৃজন ফাউন্ডেশনের কাছে জমা দিন।

আসুন, বীজ সংগ্রহ করি—সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ি। 💚

সৃজন ফাউন্ডেশন
“বঞ্চিতে দেই অধিকার, মানুষে ভালোবাসি নিত্য”

🌿 প্রকৃতির সান্নিধ্যে সৃজন পরিবার 💚সৃজন ফাউন্ডেশনের আয়োজনে আনন্দ, বন্ধন ও স্মৃতিময় এক ভ্রমণ।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে কমল...
11/08/2026

🌿 প্রকৃতির সান্নিধ্যে সৃজন পরিবার 💚

সৃজন ফাউন্ডেশনের আয়োজনে আনন্দ, বন্ধন ও স্মৃতিময় এক ভ্রমণ।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে কমলদহ ট্রেইল হয়ে উঠেছিল সৃজন পরিবারের সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী। 🥰

📍 স্থান: কমলদহ ট্রেইল

সৃজন ফাউন্ডেশন
“বঞ্চিতে দেই অধিকার, মানুষে ভালোবাসি নিত্য।”

#সৃজনফাউন্ডেশন #সৃজনপরিবার #কমলদহট্রেইল #ভ্রমণ #স্মৃতিময়ভ্রমণ

SSC ফলাফল ২০২৬যারা কৃতকার্য হয়েছো, তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉❤️আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন কর...
10/08/2026

SSC ফলাফল ২০২৬

যারা কৃতকার্য হয়েছো, তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉❤️

আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, হতাশ হয়ো না। একটি ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়। আজ যে ব্যর্থ হয়েছে, কাল হয়তো সে-ই সফলতার সবচেয়ে সুন্দর গল্পটি লিখবে।

মনে রেখো—রেজাল্ট শুধু একটি কাগজ, জীবনটা তার চেয়েও অনেক বড়। পাস-ফেল দিয়ে কখনোই একজন মানুষের মূল্য নির্ধারণ করা যায় না।

তাই হাল ছেড়ো না। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আবার শুরু করো। তোমাদের সামনে এখনো অনেক পথ, অনেক সম্ভাবনা। ❤️

তোমাদের সবার জন্য রইল দোয়া ও আন্তরিক শুভকামনা।

— জিয়াউল হক মিয়াজী
সভাপতি
সৃজন ফাউন্ডেশন

10/08/2026

ব্রেকিং>>
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পাসের হার ৬২.২৫ শতাংশ

🎁 র‍্যাফেল ড্র 🎉আপনাদের জন্য থাকছে মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার! 🏆🎊আপনিও হতে পারেন ভাগ্যবান বিজয়ী। তাই আর দেরি না করে আজই ...
04/08/2026

🎁 র‍্যাফেল ড্র 🎉

আপনাদের জন্য থাকছে মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার! 🏆🎊

আপনিও হতে পারেন ভাগ্যবান বিজয়ী। তাই আর দেরি না করে আজই অংশগ্রহণ করুন র‍্যাফেল ড্র-তে।

✨ যা থাকছে: 🎁 মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার

🎉 স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন

📢 বিজয়ীদের নাম ঘোষণা করা হবে নির্ধারিত তারিখে

আপনার একটি টিকিটই বদলে দিতে পারে আপনার ভাগ্য! 🍀

#২০টি_আকর্ষণীয়_পুরস্কার

Address

Doulkhar, Nangolkat
Cumilla
3580

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৃজন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share