Brahmanpara Dawah Circle

Brahmanpara Dawah Circle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brahmanpara Dawah Circle, Nonprofit Organization, Brahmanpara Sadar, Cumilla.

31/12/2025

আস-সুন্নাহ ফাউন্ডেশন নিবেদিত বিশেষ শর্টফিল্ম “থার্টি ফার্স্ট নাইট” নিয়ে অসাধারণ প্রতিবেদন।

থার্টি ফার্স্ট নাইট একটা খৃষ্টীয় ধর্মীয় রীতিনীতি কার্যকলাপ! আর আমরা মুসলমানদের জন্য কোন বি*ধ*র্মীদের সাদৃশ্য অবলম্বন করা জায়েজ নেই ও হারাম। কারণ আল্লাহ বলেন,

নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দ্বীন। সূরা আল ইমরান, আয়াত নং- ১৯

তিনি আরও বলেন, “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
সূরা আল ইমরান, আয়াত নং- ৮৫

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা ই*হুদী-নাছারা (খৃ*স্টান) ও মু*শরিকদের (মূর্তিপূজক) বিরোধিতা কর।
ছহীহ ইবনু হিববান, হাদীস নং ২১৮৬; বুখারী, হাদীস নং ৫৮৯২; মুসলিম, হাদীস নং ২৫৯; মিশকাত, হাদীস নং ৪৪২১, রাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিআল্লাহু আনহু।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি যে জাতীর সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের মধ্যেই গণ্য হবে।
আবু দাঊদ, হাদীস নং ৪০৩১; মিশকাত, হাদীস নং ৪৩৪৭, রাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিআল্লাহু আনহু।

তাছাড়া এসব অনুষ্ঠান গুলোতে ডিজে পার্টি, ফ্যাশন শো, ফায়ার প্লে, কনসার্ট, অশ্লীল নৃত্য, ফানুস উড়ানো ইত্যাদি কাজগুলো ছাড়া হয়না। আর আল্লাহ তায়ালা বলেনঃ-

আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত (পথভ্রষ্ট) করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত “অসার” কথাবার্তা (গান-বাজনা ও অনুরূপ বিনোদন) ক্রয় করে এবং আল্লাহর পথকে উপহাসের (হাসি ঠাট্টা বিদ্রুপ) পাত্র বানায়। তাদের জন্য রয়েছে অপমান জনক শাস্তি।
সূরা লুকমান, আয়াত নং- ৬

আবু আমির ও আবু মালিক আল-আশ‘আরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,,
❝অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন অনেক গোষ্ঠী হবে, যারা ব্যভিচার, রেশম ব্যবহার, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল গণ্য করবে❞
সহীহ বুখারী; মিশকাত, হাদীস নং ৫৩৪৩

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,,
❝অবশ্যই এ উম্মতের মধ্যে ভূমিধ্বস, আসমান থেকে নিক্ষিপ্ত গযব ও দৈহিক রূপান্তরের শাস্তির প্রাদুর্ভাব দেখা দিবে। এসব তখনই ঘটবে যখন তারা মদ্যপান শুরু করবে, গায়িকা রাখবে ও বাদ্যযন্ত্র বাজাবে❞
তিরমিযী, হাদীস নং ২১৮৫; সিলসিলা সহীহাহ, হাদীস নং ২২০৩

তাছাড়া এসব রাতগুলো কেন্দ্র করে যুবক-যুবতীরা যেনা ব্যভিচার অবাধে মেলামেশা ও অপকর্মে লিপ্ত হয়। নাচঘর, আবাসিক হোটেল, কমিউনিট সেন্টার, পানশালা, সমুদ্র সৈকত, নাইট ক্লাবগুলো পরিণত হয় একেকটি অঘোষিত পতিতালয়ে। সতীত্ব হারায় আমাদের উঠতি বয়সের ছেলে-মেয়েরা। অর্থ অপচয় করে। আতশবাজি, পটকাবাজি এগুলো ফুটানো হয়। জনমনে ব্যাপক আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। সাধারণ জনগণ বিরক্ত হোন এবং হৃদরোগীরা ভীষণ কষ্ট পান ইত্যাদি। আল্লাহ তায়ালা বলেনঃ-

তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।
সূরা বনী ইসরাইল, আয়াত নং- ২২

নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালবাসেন না।
সূরা আল-আরাফ, আয়াত নং- ৩১

যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়; তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
সূরা আল-আহজাব, আয়াত নং- ৫৮

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে সাবধান করে বলেন-> অবশ্য অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি পদে পদে অনুসরণ করবে। এমনকী যদি তারা গুই সাপের গর্তে ঢুকে পড়ে, তাহলে তোমরাও তাদের অনুসরণ করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এরা কী ই*হুদী-নাছারা? তিনি বললেন, তবে আর কারা’?
সহীহ বুখারী, হাদীস নং ৭৩২০; মুসলিম, হাদীস নং ২৬৬৯; মিশকাত, হাদীস নং ৫৩৬১
As sunnah Foundation
Brahmanpara Dawah Circle
Brahmanpara Dawah Circle (Brother)

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে না বলুন❌👇যদি কোন ব্যক্তি এসে একজন মুসলিমকে বলে, চলুন এমন একটা উৎসব উদযাপন করি, যা উদযাপন কর...
30/12/2025

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে না বলুন❌👇

যদি কোন ব্যক্তি এসে একজন মুসলিমকে বলে, চলুন এমন একটা উৎসব উদযাপন করি, যা উদযাপন করলে এবং এর উপর মৃত্যুবরণ কিয়ামতের দিনে মুশরিকদের সঙ্গে হাশর হবে। ঐ মুসলিম কি রাজি হবে? হবে না। তাহলে মুসলিমদের উচিত নওরোজ (নববর্ষ) বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে দূরে থাকা।
--------------------------------------------------------------------------------
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন-

“যে ব্যক্তি মুশরিকদের দেশে গৃহ নির্মাণ করে, তাদের ‘নওরোজ’ (নববর্ষ) ও ‘মেহেরজান’ (জাতীয় দিবস) এর উৎসব পালন করে এবং এ অবস্থায় মারা যায়, কিয়ামতের দিনে তাদের সাথে তার হাশর হবে”। [সুনানুল বায়হাকী, ৯/২৩৪]
------------------------------------------------------------------------
Brahmanpara Dawah Circle
Brahmanpara Dawah Circle (Brother)

29/12/2025

এই জাহিলিয়াতের শেষ কোথায়..?
শুরু হোক আপনার মাধ্যমে, শুরু হোক আমার মাধ্যমে এই জাহিলিয়াতের বিপরীতে সমাজের শৃঙ্খলতা রক্ষার্থে হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।


জুমু'আা র দিনে মুসুল্লি গণের হাতে হাতে পৌছে গিয়েছে ইমান বিধ্বংসী, সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী, বিজাতীয় সাংস্কৃতি র রাতের ...
26/12/2025

জুমু'আা র দিনে মুসুল্লি গণের হাতে হাতে পৌছে গিয়েছে ইমান বিধ্বংসী, সমাজের বিশৃংখলা সৃষ্টিকারী, বিজাতীয় সাংস্কৃতি র রাতের ভয়াবহতা ও করণীয় সম্পর্কীত লিফলেট

লিফলেট- আবাবিল ফাউন্ডেশন
প্রচারে - Brahmanpara Dawah Circle

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,প্রতিবছর ৩১শে ডিসেম্বর দিবাগত রাতে 'থার্টি ফার্স্ট নাইট'এর নামে তথাকথিত উৎসবে ছেয়ে যায় ...
25/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

প্রতিবছর ৩১শে ডিসেম্বর দিবাগত রাতে 'থার্টি ফার্স্ট নাইট'এর নামে তথাকথিত উৎসবে ছেয়ে যায় আমাদের চারপাশ। কিন্তু এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড, অশ্লীলতা, অপচয় আর ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। আতশবাজির শব্দে অসুস্থ মানুষের কষ্ট, ফানুসের আগুনে জানমালের ক্ষতি এবং বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ আমাদের যুবসমাজকে এক অন্ধকার পথে ঠেলে দিচ্ছে।

সমাজের ​এই অবক্ষয় রুখতে এবং আমাদের তরুণ প্রজন্মকে সচেতন করতে সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের রয়েছে অপরিসীম গুরুত্ব। তাই আমাদের সম্মানিত খতিব ও ইমাম সাহেবদের প্রতি ‘ ব্রাহ্মণপাড়া দাওয়াহ সার্কেল’এর পক্ষ থেকে একটি বিনীত অনুরোধপত্র তৈরি করা হয়েছে।

​আমাদের অনুরোধ —

✅ আগামী জুম্মার খুতবায় কুরআন-সুন্নাহর আলোকে এই অপসংস্কৃতির ভয়াবহতা তুলে ধরুন।
✅ অভিভাবক ও বাড়িওয়ালাদের তাঁদের দায়িত্ব ও পরকালীন জবাবদিহিতা সম্পর্কে স্মরণ করিয়ে দিন।
✅ অপচয়, উগ্রতা এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে যুবসমাজকে দিকনির্দেশনা প্রদান করুন।

​আসুন, আমরা সবাই মিলে আমাদের সমাজকে ফিতনা ও অপসংস্কৃতি থেকে রক্ষা করি এবং একটি সুস্থ ও সুন্দর নৈতিক সমাজ গঠনে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসি।

চিঠি লিখনি - Cumilla Dawah Circle - কুমিল্লা দাওয়াহ সার্কেল

Address

Brahmanpara Sadar
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanpara Dawah Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share