27/01/2026
আসসালামু আলাইকুম
আগামী ৩০ ও ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ফেনী জেলা থেকে আগত সকল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের Feni Students Association of Comilla University'র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত।
ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্ববর্তী রাতে আবাসন ব্যবস্থা ও সার্বিক প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদানে আমাদের স্বেচ্ছাসেবীরা প্রস্তুত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ক্যাম্পাস গেটে) আমাদের নির্ধারিত হেল্প ডেস্কে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ। ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন সবসময় আপনাদের পাশে থাকবে।
যেকোনো প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে:
ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি সকল সদস্যবৃন্দ।