Marketing Debating Club, CoU

Marketing Debating Club, CoU Official page of the Marketing Debating Club, Comilla University.

Marketing Debating Club, Comilla University wishes you and your loved ones a joyful Eid Mubarak.May this beautiful occas...
20/03/2026

Marketing Debating Club, Comilla University wishes you and your loved ones a joyful Eid Mubarak.

May this beautiful occasion fill your days with happiness, your home with warmth, and your heart with peace. As we celebrate the end of Ramadan, may Allah accept our prayers and bless us with endless mercy and prosperity.

Let us also remember those going through difficult times. May Allah ease their struggles and grant them strength and comfort.

বিস্তারিত কমেন্টে..
04/09/2025

বিস্তারিত কমেন্টে..

মার্কেটিং ডিবেটিং ক্লাব আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট প্রতিযোগিতা ১.০-এর বিচারকদের সম্মাননা স্মারক প্রদান।
01/09/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাব আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট প্রতিযোগিতা ১.০-এর বিচারকদের সম্মাননা স্মারক প্রদান।

মার্কেটিং ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট প্রতিযোগিতা ১.০-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্...
01/09/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট প্রতিযোগিতা ১.০-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১৭তম ব্যাচের টিম "স্মরণার্হ ১৭"। ফাইনাল রাউন্ডে তারা ১৮তম ব্যাচের টিম "আদ্রিক ধ্বনি"-কে পরাজিত করে শিরোপা জেতে। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন তাহমিদ তাজওয়ার।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

এসময় বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল জামিল, সহকারী অধ্যাপক সাবিকুন নাহার বিপাশা এবং প্রভাষক আবু ওবায়দা রাহিদ। এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত থেকে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র সভাপতি সাদিয়া আরফিন ইরা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ এবং সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায়।

মার্কেটিং ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন ফাইনাল রাউন্ড আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সরকার দল...
31/08/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন ফাইনাল রাউন্ড আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। সরকার দল হয়ে থাকছেন ১৮তম ব্যাচের টিম "আদ্রিক ধ্বনি" এবং বিরোধী দল হয়ে থাকছেন ১৭তম ব্যাচের টিম "স্মরণার্হ ১৭"

তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫
সময়: দুপুর ১২.০০ টা
স্থান: কনফারেন্স রুম, বিবিএ ফ্যাকাল্টি

মার্কেটিং ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কেটিং বিভাগে...
28/08/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার।

ডিবেট প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আরফিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মুজাহিদ এবং সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায়।

অংশগ্রহন করা দল সমূহ : MKT-17, 4H, আদ্রিক ধ্বনি এবং হানিফ।

মার্কেটিং ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কেটিং পরিবারের সবাইকে আন্ত...
26/08/2025

মার্কেটিং ইন্ট্রা-ব্যাচ ডিবেট কম্পিটিশন আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কেটিং পরিবারের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হলো। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করবে।

মার্কেটিং ডিবেটিং ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আয়োজিত দ্বিতীয় সেশনে আমাদের সঙ্গে থাকছেন কুমিল্লা ইউনিভার্স...
21/06/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আয়োজিত দ্বিতীয় সেশনে আমাদের সঙ্গে থাকছেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন), পরাগ বড়ুয়া নিলয়, যিনি যুক্তি, বিশ্লেষণ এবং নেতৃত্বগুণে বিতর্ক অঙ্গনে একজন পরিচিত মুখ।

এই সেশনে তিনি আলোচনা করবেন কেস নির্মাণ ও প্রস্তাব বিশ্লেষণ কৌশল নিয়ে - যা ডিবেটারের প্রস্তুতি ও ভাবনার গভীরতা বাড়াতে দারুণভাবে সহায়তা করবে।

📅 ২১ জুন, ২০২৫
🕗 রাত ৯টা
📍 অনলাইন প্ল্যাটফর্মে (লিংক পরবর্তীতে শেয়ার করা হবে)

মার্কেটিং ডিবেটিং ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আয়োজিত প্রথম সেশনেই আমাদের সঙ্গে থাকছেন কুমিল্লা ইউনিভার্সি...
20/06/2025

মার্কেটিং ডিবেটিং ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আয়োজিত প্রথম সেশনেই আমাদের সঙ্গে থাকছেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট, সাদিয়া আফরিন ইরা, যিনি দীর্ঘদিন ধরে বিতর্ক জগতে দক্ষ নেতৃত্ব ও অনুপ্রেরণার প্রতীক।

এই সেশনে তিনি আলোচনা করবেন এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের গঠন ও বক্তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে।

📅 ২০ জুন, ২০২৫
🕗 রাত ৯টা
📍 অনলাইন প্ল্যাটফর্মে (লিংক পরবর্তীতে শেয়ার করা হবে)

সংসদীয় বিতর্ক শুধুমাত্র কথার লড়াই নয় - এটি একটি মানসিক অনুশীলন, যা শেখায় কীভাবে যুক্তির ভিত্তিতে চিন্তা করতে হয়, নিজের ম...
09/06/2025

সংসদীয় বিতর্ক শুধুমাত্র কথার লড়াই নয় - এটি একটি মানসিক অনুশীলন, যা শেখায় কীভাবে যুক্তির ভিত্তিতে চিন্তা করতে হয়, নিজের মতামত স্পষ্টভাবে উপস্থাপন করতে হয় এবং অন্যের ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হয়। এই দক্ষতাগুলো শুধু বিতর্কের মঞ্চে নয়, বরং জীবনের প্রতিটি পর্যায়ে - চাকরির সাক্ষাৎকার থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ আলোচনায় - আপনাকে করে তোলে আরও আত্মবিশ্বাসী, সচেতন এবং যুক্তিবাদী একজন মানুষ।

শুধু তাই নয়, সংসদীয় বিতর্কের মাধ্যমে তৈরি হয় নেতৃত্বের গুণাবলি, সমস্যা বিশ্লেষণের সক্ষমতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা। চলুন, সংক্ষেপে জেনে নেওয়া যাক, এই সংসদীয় বিতর্কটি আসলে কীভাবে কাজ করে এবং এর ধাপে ধাপে কী ঘটে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marketing Debating Club, CoU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share