12/08/2026
❝ক্যাম্পাস ভিত্তিক কোরাস নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা ’২৬❞
🌙 সীরাতুন্নবী (সা.) উপলক্ষে
🎙️ ক্যাম্পাস ভিত্তিক কোরাস নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা ’২৬
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম নাতে রাসূল। এবার সেই ভালোবাসা প্রকাশিত হোক একসাথে, এক কণ্ঠে, এক ক্যাম্পাসের ঐকতানে।
Medical Dawah Society of Bangladesh আয়োজন করছে ক্যাম্পাস ভিত্তিক কোরাস নাতে রাসূল (সা.) প্রতিযোগিতা ’২৬।
📅 প্রতিযোগিতা শুরু: ৯ আগস্ট ২০২৬
📅 প্রতিযোগিতা শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৬
👨🎓 ডেলিগেট: বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী
📌 নিয়মাবলী
১. শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহণ করতে পারবে।
২. একটি কোরাসে সর্বনিম্ন ৪ জন শিক্ষার্থী থাকতে হবে। একটি ক্যাম্পাস থেকে সর্বোচ্চ ৩টি কোরাস অংশ নিতে পারবে।
৩. অডিও ও ভিডিও অবশ্যই নতুনভাবে ধারণ করা হতে হবে। পূর্বে ধারণকৃত অডিও-ভিডিও বা পুরোনো অডিওর সঙ্গে লিপসিং গ্রহণযোগ্য নয়।
৪. কোনো ধরনের মিউজিক ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ খালি গলায় পরিবেশন করতে হবে।
৫. ভিডিও Medical Dawah Society of Bangladesh Facebook Group- https://facebook.com/groups/1735030213900546/ এ আপলোড করতে হবে এবং Telegram -এ পাঠাতে হবে।
৬. Facebook ও Telegram-এ পোস্টের সময় অংশগ্রহণকারীদের নাম, মেডিকেল কলেজের নাম ও সেশন উল্লেখ করতে হবে এবং ব্যবহার করতে হবে:
৭. অভিজ্ঞ ও দক্ষ বিচারকগণ কণ্ঠ, অভিব্যক্তি, বিষয়বস্তু, উচ্চারণ, সুর, তাল, লয়, সাউন্ড, ভিডিওগ্রাফি, পোশাক এবং Facebook-এর লাইক, কমেন্ট ও শেয়ার বিবেচনায় নম্বর প্রদান করবেন।
৮. প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত প্রয়োজনে পরিবর্তনযোগ্য।
🏆 পুরস্কার
🥇 ১ম: খাসি + ক্রেস্ট
🥈 ২য়: ১০,০০০ টাকা + ক্রেস্ট
🥉 ৩য়: ৮,০০০ টাকা + ক্রেস্ট
🏅 ৪র্থ: ৫,০০০ টাকা + ক্রেস্ট
🎖️ ৫ম: ৩,০০০ টাকা + ক্রেস্ট
❤️ এক কণ্ঠে, একসাথে, প্রিয় নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করি।
🎙️ আর দেরি না করে এখনি শুরু করে দিন প্রস্তুতি!
আয়োজনে:
Medical Dawah Society of Bangladesh