আধূনিক কুমেক ইউনিট

আধূনিক কুমেক ইউনিট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আধূনিক কুমেক ইউনিট, Nonprofit Organization, Comilla Medical College, Cumilla.

সমাজের বুক থেকে ধূমপানের বিষবৃক্ষ উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় নিয়ে সংঘবদ্ধ একদল তরুণ।

জরুরী রক্তের প্রয়োজনে :-
ফোন: 01973828979
লোকেশন: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৩৭ নং রুম ( নিচতলা )

প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে একসাথে কাটানো কিছু অনন্য মুহূর্ত, প্রাণবন্ত আড্ডা, হাসি আর অসংখ্য স্মৃতিকে সঙ্গে নিয়ে শেষ...
07/08/2026

প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে একসাথে কাটানো কিছু অনন্য মুহূর্ত, প্রাণবন্ত আড্ডা, হাসি আর অসংখ্য স্মৃতিকে সঙ্গে নিয়ে শেষ হলো ADHUNIK Sylhet Tour 2026।

এই ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানোর নয়, বরং পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার, নতুন অভিজ্ঞতা অর্জনের এবং একসাথে কিছু সুন্দর সময় উপভোগ করার একটি অসাধারণ উপলক্ষ ছিল।

এই আয়োজনে অংশগ্রহণ করে ভ্রমণটিকে স্মরণীয় করে তোলার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি, এই সুন্দর স্মৃতিগুলো আমাদের সবার হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
আবার দেখা হবে নতুন কোনো আয়োজন, নতুন কোনো গন্তব্যে ইনশা আল্লাহ্।

21/07/2026

আধূনিক কুমেক ইউনিট কর্তৃক আয়োজিত Thorax Pre-Card Examination এবং ExamPulse Giveaway Program-এর নির্বাচিত মুহূর্তগুলো নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত ডকুমেন্টেশন।

সকল অংশগ্রহণকারী, সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ।

আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে Adhunik কুমেক এর পক্ষ থেকে কুম-35 তম ব্যাচের জন্য Pre-card Exam এবং Exampulse Giveawa...
19/07/2026

আলহামদুলিল্লাহ!

আল্লাহর অশেষ রহমতে Adhunik কুমেক এর পক্ষ থেকে কুম-35 তম ব্যাচের জন্য Pre-card Exam এবং Exampulse Giveaway প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে । এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই ও পরিশ্রমকে উৎসাহিত করার একটি ছোট্ট প্রচেষ্টা সম্পন্ন করতে পেরেছি।
পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ, গোছানো ও কার্যকর করার লক্ষ্যেই আমাদের এই পথচলা।

আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের উপকার করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন ।

EXAMPULSE-এর সৌজন্য কপি সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিকট প্রদান করা হয়েছে। তাঁদের মূল্যবান পরামর্শ ও গঠনমূলক মতামত ভবিষ্যৎ স...
13/07/2026

EXAMPULSE-এর সৌজন্য কপি সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিকট প্রদান করা হয়েছে। তাঁদের মূল্যবান পরামর্শ ও গঠনমূলক মতামত ভবিষ্যৎ সংস্করণকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে ইনশা আল্লাহ্ ❣️

12/07/2026

কুম-৩৫ ব্যাচ, আশা করি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যেই বেশ ভালোভাবেই সম্পন্ন করে ফেলেছো।

মূল Card পরীক্ষার আগে নিজের প্রস্তুতি যাচাই করার পাশাপাশি একটি সম্পূর্ণ Card Exam-এর অভিজ্ঞতা নিতে প্রস্তুত তো?

Adhunik CuMC নিয়ে এসেছে Thorax Pre-Card & ExamPulse Giveaway 2026—যেখানে একটি পরীক্ষার মাধ্যমেই জানতে পারবে তোমার বর্তমান প্রস্তুতির অবস্থা, আর সঙ্গে সম্পূর্ণ ফ্রি পাবে Adhunik CuMC-এর এক্সক্লুসিভ ExamPulse।

Pre-Card Exam-এর বিশেষত্ব :

🔹 প্রশ্নপত্র সাজানো হয়েছে বিগত বছরের CuMC Card প্রশ্ন থেকে, যাতে বাস্তব Card Exam-এর অভিজ্ঞতা পাওয়া যায়।

🔹 পরীক্ষার মাধ্যমে নিজের Strength ও Weakness সহজেই চিহ্নিত করতে পারবে এবং মূল পরীক্ষার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।

🔹 এটি হবে একটি Full Card Simulation, যা তোমাকে Card Exam-এর পরিবেশ ও সময় ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা দেবে।

🔹 সবার রেজাল্ট প্রকাশ্যে প্রকাশ করা হবে না, তাই অপ্রয়োজনীয় তুলনা বা হীনমন্যতার কোনো সুযোগ নেই।

🏆 ১ম–৫ম স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং ১ম–৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকছে বিশেষ Crest।

🎁 ExamPulse Giveaway

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকেই সম্পূর্ণ ফ্রি পাবে ExamPulse।

📖 বইটিতে থাকছে—

✅ Item, Card ও Topic-wise সাজানো বিগত ৪ বছরের প্রশ্ন

✅ বিগত ৩ বছরের সকল বিষয়ের Card ও Term প্রশ্ন

✅ Latest Prof question

✅ Anatomy Card + Figure Explanation-এর QR Scanner

✅ Chapter & Topic-wise Prof Viva প্রশ্ন

✅ OSPE প্রশ্ন

তারিখ: ১৩ জুলাই, ২০২৬

সময়: বিকাল ৪:০০টা (সবাই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে উপস্থিত থাকবে)

স্থান: রিপন গ্যালারি (নিচতলা)

Card পরীক্ষার আগে নিজেকে যাচাই করো, দুর্বলতা চিহ্নিত করো, বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করো এবং সঙ্গে নিয়ে যাও ExamPulse।

°EXAMPULSE বইটি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন করছেন:

Maruf Hasan

(Com-32)

President

Adhunik academic and research club

CoMC

সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ ।
10/07/2026

সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও চকরিয়া আজ ভয়াবহ বন্যার কবলে। অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, অনেকেই ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসামগ্রীর সংকটে তাদের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে।

এমন দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী, মানবিক ও সামাজিক দায়িত্ব। আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়াই।

সাহায্য পাঠানোর মাধ্যম:
📱 বিকাশ/নগদ: 01521563711

🏦 Bank Name: IBBL
Account Name: Abu Raihan
Account No.: 20501620205768408
Branch: Chawkbazar Branch

আপনার সামান্য অনুদানও একটি
ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য হতে পারে নতুন আশার আলো।

আল্লাহ তাআ'লা সকল দুর্গত মানুষকে হেফাজত করুন, তাদের কষ্ট সহজ করে দিন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন। (আমীন)

~আধূনিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ

কুম-৩৫ ব্যাচ, প্রস্তুতি কেমন চলছে ??থোরাক্স কার্ড পরীক্ষার আগে নিজের প্রস্তুতি যাচাই করার এটাই হতে পারে সেরা সুযোগ!!Adhu...
09/07/2026

কুম-৩৫ ব্যাচ, প্রস্তুতি কেমন চলছে ??
থোরাক্স কার্ড পরীক্ষার আগে নিজের প্রস্তুতি যাচাই করার এটাই হতে পারে সেরা সুযোগ!!
Adhunik CuMC আয়োজন করছে Thorax Pre-Card Exam 2026, যেখানে অংশগ্রহণের মাধ্যমে তুমি শুধু নিজের অবস্থানই জানতে পারবে না, বরং পাবে Adhunik CuMC প্রকাশিত এক্সক্লুসিভ ExamPulse বইটি সম্পূর্ণ ফ্রি।
✨ এতে থাকছে:
• গত ৫ বছরের CuMC-এর Card ও Term প্রশ্ন
• CMU-25-এর Prof প্রশ্ন
• Item ,, Card এবং topic অনুযায়ী সাজানো প্রশ্ন
• গুরুত্বপূর্ণ প্রফের Viva ও OSPE প্রশ্ন

🏆 এছাড়াও প্রথম ৫ জন সেরা পারফর্মারের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

📆তারিখ: ১৩ জুলাই, ২০২৬
⏰সময়: বিকাল ৪ টা (১৫ মিনিট আগে পরীক্ষার হলে চলে আসবা)
🏫স্থান: রিপন গ্যালারি (নিচতলা)

নিজেকে পরীক্ষার আগেই যাচাই করো, দুর্বলতা খুঁজে বের করো, আর আত্মবিশ্বাস নিয়ে কার্ড পরীক্ষায় অংশ নাও।
দেখা হচ্ছে ১৩ জুলাই, রিপন গ্যালারিতে। ইনশা আল্লাহ 💙

𝐃𝐞𝐚𝐫 𝐂𝐨𝐌 𝟑𝟓 𝐁𝐚𝐭𝐜𝐡,The Anatomy  𝗧𝗵𝗼𝗿𝗮𝘅 𝗖𝗮𝗿𝗱 Examination is almost here, and we know how challenging the preparation can b...
02/07/2026

𝐃𝐞𝐚𝐫 𝐂𝐨𝐌 𝟑𝟓 𝐁𝐚𝐭𝐜𝐡,

The Anatomy 𝗧𝗵𝗼𝗿𝗮𝘅 𝗖𝗮𝗿𝗱 Examination is almost here, and we know how challenging the preparation can be. 📖

To help you study with confidence, Adhunik CuMC proudly presents the 2nd Edition of “𝐄𝐱𝐚𝐦𝐩𝐮𝐥𝐬𝐞”.

Inside this edition, you'll find:
✅ All Card, Term, and Professional Exam questions from the last 5 years of Comilla Medical College.
✅ Questions arranged item-wise for quick and efficient revision.
✅ A smart, exam-focused format to save your time and maximize your preparation.

Here's a glimpse of the book (Thorax card part of Exampulse) :

https://drive.google.com/file/d/1-OmhK24GBOP9TdOtDG6ZLa8wjhnjORj5/view?usp=drivesdk

Whether you're revising at the last minute or building a solid foundation, Exampulse 2.0 is designed to be your ultimate exam companion.

📦 The hard copy will be in your hand very soon!! So stay tuned with আধূনিক কুমেক ইউনিট.

At Adhunik CuMC, we are here to make medical education simpler, smarter, and more accessible for every student. Together, we'll conquer every exam, In Sha Allah. 🤍

02/07/2026

সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার বন্ধনকে আরও দৃঢ় করতে Adhunik কুমেক-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ফলচক্র।

আয়োজনে উপস্থিত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক আলাপচারিতা এবং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে বিকেলটি হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়। ছোট্ট এই আয়োজন আবারও মনে করিয়ে দিয়েছে—সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে একসঙ্গে কাটানো আন্তরিক মুহূর্তগুলোতেই।

আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব অটুট রাখুন এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজনের তাওফিক দান করুন। আমীন।
— Adhunik কুমেক

চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সংহতি ও তীব্র প্রতিবাদ গত ১৫ জুন ২০২৬ তারিখে কুমিল...
17/06/2026

চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সংহতি ও তীব্র প্রতিবাদ

গত ১৫ জুন ২০২৬ তারিখে কুমিল্লার বাদুরতলার সৌহার্দ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্ব পালনরত চিকিৎসকের ওপর যে অনাকাঙ্ক্ষিত ও বর্বর আক্রমণ চালানো হয়েছে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করছে আধূনিক কুমেক পরিবার। রোগীর মৃত্যুর প্রকৃত বৈজ্ঞানিক কারণ খতিয়ে না দেখে, নিছক ড্রাগ রিঅ্যাকশন কিংবা ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশনের আশঙ্কায় রোগীর স্বজনরা যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। কর্মব্যস্ত একজন চিকিৎসকের ওপর এ ধরনের শারীরিক লাঞ্ছনা, মানসিক নিপীড়ন এবং ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন শুধু চিকিৎসা পেশার মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা অবয়বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।

যেকোনো রোগীর মৃত্যু কিংবা জটিলতা নিঃসন্দেহে অত্যন্ত পীড়াদায়ক ও সংবেদনশীল বিষয়, তবে এর সূত্র ধরে কর্মস্থলে চিকিৎসকদের ওপর চড়াও হওয়া কিংবা সহিংসতা তৈরি করা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বা গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগ থেকেও থাকে, তবে তা খতিয়ে দেখার জন্য দেশের প্রচলিত আইনি কাঠামো ও সুনির্দিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। সেই নিয়মতান্ত্রিক পথ পরিহার করে হাসপাতাল প্রাঙ্গণে উগ্রতা প্রদর্শন, চিকিৎসকদের হেনস্তা করা এবং পেশীশক্তি খাটানো সম্পূর্ণ অমানবিক ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের নেতিবাচক আচরণ সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যকার পারস্পরিক ভরসা ও বিশ্বাসের জায়গাটিকে চিরতরে ধ্বংস করে দেয়।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের ওপর উপর্যুপরি হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। অথচ মাঠপর্যায়ে কর্মরত এই দূরূহ পেশার মানুষদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এখনো চরম উদাসীনতা ও নিশ্চলতায় সীমাবদ্ধ। চিকিৎসকদের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দীর্ঘমেয়াদী বা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এই ধারাবাহিক প্রশাসনিক নিষ্ক্রিয়তা অপরাধীদের আইনের তোয়াক্কা না করতে আরও বেশি উৎসাহিত করছে, যা দেশের প্রতিটি স্তরের চিকিৎসা কর্মকর্তাদের মনে চরম নিরাপত্তাহীনতা ও গভীর হতাশার জন্ম দিয়েছে।

আমরা অবিলম্বে-

চিকিৎসক ও সকল স্বাস্থ্যকর্মীর সুরক্ষায় কার্যকর "স্বাস্থ্য সুরক্ষা আইন" দ্রুত বাস্তবায়ন এবং অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানাচ্ছি।

হাসপাতালসমূহের জরুরি বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

নাজমুল গাজী
সভাপতি আধূনিক কুমেক ইউনিট

Address

Comilla Medical College
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আধূনিক কুমেক ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share