10/08/2026
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমাদের এই অর্জন কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের প্রথম বড় স্বীকৃতি। এবার নতুন লক্ষ্য, নতুন দায়িত্ব এবং আরও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের মেধা, সততা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলার শুভকামনা রইল।
যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারোনি, তাদের জন্যও রইল আন্তরিক শুভকামনা। একটি পরীক্ষার ফলাফল জীবনের শেষ কথা নয়। নতুন উদ্যমে আবার শুরু করো। আল্লাহর ওপর ভরসা রাখো, পরিশ্রম চালিয়ে যাও। ইনশাআল্লাহ, সাফল্য তোমারও আসবে।