তারুণ্যের বাংলাদেশ

তারুণ্যের বাংলাদেশ আমিই বাংলাদেশ ,আমরাই বাংলাদেশ , এই শ্লোগান বুকে ধারন করে আমরা এগিয়ে যাচ্ছি মানবতার সেবায় ।

13/03/2025

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে - বাংলাদেশ সেনাবাহিনীর শোক

ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

রোজার মাসে শয়তান আবদ্ধ থাকে, কারারুদ্ধ থাকে। কিন্তু খেয়াল করলে দেখবেন, এত বড় শত্রু আটক থাকার পরেও আশেপাশের অনেকেই আবার প...
12/02/2025

রোজার মাসে শয়তান আবদ্ধ থাকে, কারারুদ্ধ থাকে। কিন্তু খেয়াল করলে দেখবেন, এত বড় শত্রু আটক থাকার পরেও আশেপাশের অনেকেই আবার পা পিছলায় এমন পবিত্র মাসেও। নফসকে যে আটকাতে পারেনা! সারাবছর নফসকে হারামে অভ্যস্ত করেছি, এখন এই কয়টা দিন কেন সে আমার কথা শুনবে! অবসর সময়ে কুরআন তেলাওয়াত না করে তাই আংগুল গানবাজনা-ওয়ালা রিলস স্ক্রল করে যায় ক্রমাগত, নামাজের সময় মসজিদে যেতে সায় দেয়না শরীর, দানের জন্য আলাদা করা টাকা ব্যয় হয়ে যায় ফূর্তিবাজিতে!

চলছে শাবান মাস। ঠিক পরের মাসটাই রামাদ্বান। তার মানে রোজার মাসের আগে নিজেকে শুধরানোর, ইবাদতের ট্রেনে চড়তে হলে যেই ওয়ার্মআপ দরকার -- সেসব কিছু অর্জনে এইটাই শেষ সুযোগ!

আমরা চেষ্টা করি প্রতি আরবিমাসের যেই তিনরাতে (১৩,১৪ আর ১৫ তারিখ) আকাশে থালার মত গোল পূর্ণচাঁদ আলো বিলায়, সেই 'আইয়ামে বীজ' এর দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে আপনাদেরকে মনে করিয়ে দেয়ার। খুব সওয়াব এই রোজাগুলোর, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনগুলোয় রোজা রাখতেন আর সাহাবাদেরকেও নির্দেশ দিতেন। এবারের শাবান মাসের আইয়ামে বীজের তিন রোজা পড়েছে ইংরেজি মাসের সাথে একদম মিলিয়ে: ফেব্রুয়ারির ১৩,১৪ আর ১৫ তারিখ -- আমরা প্রত্যেকে নিয়ত করি যেন এই তিন রোজা এবার মিস না যায়।

আজ মনে করাবো আরেক আমলের কথা, যেটা চলতি আরবি মাসের সাথে কানেক্টেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে প্রচুর রোজা রাখতেন বলে জানা যায় হাদিস থেকে। যার প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুকরণীয়, সেই পেয়ারে নবীজি হযরত মোহাম্মদ (সা:) এর রেখে যাওয়া আমল 'শাবান মাসে অধিক রোজা + আইয়ামে বীজের রোজা' আমরা-ও পালন করবো ইনশাআল্লাহ।

প্রতিজ্ঞা করি এখনই:
এবারের তিন রোজা দিয়েই যেন শুরু হয় আমার-আপনার ভালো হওয়ার জার্নি!

দিন শেষে খুব অল্পসংখ্যক মানুষ আপনার থাকবে ❤️রাত ১১:৩০ || শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল
28/01/2025

দিন শেষে খুব অল্পসংখ্যক মানুষ আপনার থাকবে ❤️

রাত ১১:৩০ || শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল

One Sky, Two Reality.
31/12/2024

One Sky, Two Reality.

16/12/2024

আহ বিজয়ের উল্লাস! 🇧🇩
১৬ ই ডিসেম্বর-১৯৭১

17/10/2024

এ দেশে কেউই জনগণের কল্যানের জন্য ক্ষমতা নেয়না,
সবাই নিজের মতাদর্শ প্রতিষ্ঠিত করতে ক্ষমতা ব্যয় করে।

15/10/2024

যাদের রেজাল্ট ভালো হয়েছে ভালোবাসা নেবে।
আর যাদের খারাপ হয়েছে আরও বেশি ভালোবাসা।

কেউ যদি রেজাল্ট খারাপ করে আমরা এমন একটা দৃষ্টি নিয়ে তার দিকে তাকাই যেন , একটা পনেরো বছরের কিশোর/কিশোরী অংকে/ইংরেজিতে খারাপ করার কারণে পৃথিবী তার কক্ষ পথ হারিয়ে ফেলেছে !

কারো কথায় গুরুত্ব দেবার কিছু নেই।
কেউ শেষ পর্যন্ত থাকে না।
এই সংগ্রাম তোমার একার। একাই করতে হবে।

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ তারুণ্যের বাংলাদেশ পরিবারের অন্যতম সদস্য প্রিয় Awlad Hossain এর আম্মা আজ ইন্তেক...
10/10/2024

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’
তারুণ্যের বাংলাদেশ পরিবারের অন্যতম সদস্য
প্রিয় Awlad Hossain এর আম্মা আজ ইন্তেকাল করেছেন
আমরা তারুণ্যের বাংলাদেশ পরিবার শোকাহত। 💔

20/09/2024

রাসূল (স.) বলেন:

এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে,কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে।

(সহিহ মুসলিম-৭০৩৯)

Address

Cumilla

Telephone

+8801742425646

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share