University Students Parliament Comilla

University Students Parliament Comilla বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা

বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা-এর গঠনতন্ত্র

১. সংগঠনের নাম:- বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা
২. প্রতীক:- প্রতীক হিসেবে পৃথিবীর গোলকের মাথায় “প্রস্ফুটিত গ্র্যাজুয়েটের মাথা বন্ধনী”, গোলকের মাঝ বরাবর কোণাকুণি ভাবে “সপ্নবান মানুষের কল্পনার তুলি” এবং ঐ গোলকের মাঝ বরাবর হতে একটু নিচে বাংলায় সংগঠনের নাম “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা” লেখা।
৩. কার্যালয়:- কার্যালয় হিসেবে কার্যনির্বাহী কমিটি কর্ত

ৃক সম্ভাব্য প্রস্তাবনা গৃহীত হয়েছে কুমিল্লা জেলায় নির্বাচিত স্থানে ভাড়ায়/নিজস্ব ভবন। ছাত্র সংসদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে কার্যালয় স্থানান্তর করা হবে।
৪. কর্ম এলাকা:- সমগ্র বাংলাদেশ।
৫. লক্ষ্য-উদ্দেশ্য: শিক্ষা মানুষকে ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রে অমরত্ব দান করে। শিক্ষিত মানুষই পারে মেধার যথার্থ প্রয়োগ এবং সমাজ সেবাকে ব্রত হিসেবে গ্রহন করতে। ঐক্য,সেবা ও শৃঙ্খলার সেতু বন্ধনে হয় এই মহান ব্রতের যথার্থ স্ফুরন। আর সেই মহান ব্রত পালনের উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুমিল্লা মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক বেসরকারী সংগঠন যার লক্ষ্য-উদ্দেশ্য নিন্মরুপঃ

• শিক্ষাঃ শিক্ষার মাধ্যমে নিজে তথা সমাজের সর্বস্তরের মানুষকে আলোকিত করা।
• ঐক্যঃ ঐক্যের মাধ্যমে স্বপ্ন আর কল্পনাকে বাস্তবে রুপদান করা।
• সেবাঃ সেবার মাধ্যমে সমাজের প্রান স্পন্দনকে গতিশীল করা।
• শৃঙ্খলাঃ শৃঙ্খলার মাধ্যমে সমাজের অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখা।

৬. কর্মসূচী সমূহ: জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ছাত্র সংসদ জনস্বার্থে নিন্মোক্ত কর্মসূচী সম্পাদন করবে। নিন্মে বর্ণিত কর্মসূচী সমূহ বাস্তবায়নের পূর্বে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহন বিশেষ বিবেচ্য। সংগঠনের লক্ষ্য -উদ্দেশ্য ও কর্মসূচী বাস্তবায়ন যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রচলিত কোন আইনের পরিপন্থি হয় তাহলে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচী অকার্যকর বলিয়াগণ্য হবে।
কর্মসূচী সমূহ নিন্মরুপঃ
• সমাজে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অভিভাবক সহ সকলকে শিক্ষার সুফল সম্পর্কে সচেতন করা।
• অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানব গোষ্ঠীকে শিক্ষামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে কর্ম দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষনের ব্যবস্থা করা।
• অন্যায়-অবিচার, মাদক, জুয়া, এইডস, নারী নির্যাতন, শিশুপাচার ও আর্সেনিক প্রতিরোধ কার্যক্রমসহ স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করা।
• শিক্ষার ব্যাপারে ছাত্রদের মাঝে প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে তোলার জন্য বাৎসরিক পরিক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা।
• সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে ভ্রাতৃত্বমূলক মনোভাব গড়ে তুলার জন্য ঈদ পুনমিলনী, ইফতার মাহফিলসহ বিভিন্ন সভা, সেমিনার করা।
• অসহায়, দরিদ্র ছাত্র/ছাত্রীদের মাঝে সাধ্যমত শিক্ষামূলক উপকরণ বিনামূল্যে প্রদান করা এবং সম্ভবপর অবস্থায় বিভিন্ন গ্রামে লাইব্রেরী স্থাপন করা।
• সমাজ থেকে যৌতুক প্রতিরোধসহ বাল্যবিবাহ বন্ধ এবং দরিদ্র অসহায় ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করা।
• সরকারী, বেসরকারী এবং দাতা সংস্থাসমূহের সাথে তথ্যের আদান-প্রদান, ভাব বিনিময় এবং যোগাযোগ রাখা।
• সংগঠনের লক্ষ্যে পৌছানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন এবং সদস্যদের সম্মান বৃদ্ধিতে সর্বাত্নক প্রচেষ্টা করা।
• সমাজের উন্নয়নে বৃক্ষরোপন, বনায়ন ও পরিবেশ উন্নয়ন মূলক কর্যক্রম গ্রহন করা।
• সাধারণ মানুষের দৈহিক উন্নতি ও বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা এবং বিনোদন মূলক কার্যক্রম বাস্তবায়ন করা।
• পারস্পরিক সম্মান, সহযোগিতা, সমঝোতা ও বিশ্বস্ততার ভিত্তিতে সমাজস্থ মানুষের সাথে ছাত্রদের সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজ উন্নয়ন ও সংস্কার কার্যকর করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহন করা।
• সামাজিক অবক্ষয়রোধকল্পে আত্ন-সচেতনতা ও কর্মদক্ষতা বৃদ্ধি, সুশীল সমাজ গঠন, গণতন্ত্রায়ন, মানবাধিকার ও নাগরিক শিক্ষার আন্দোলনে সমাজের সর্বস্তরের জন-সাধারণকে সম্পৃক্ত এবং মানবাধিকার সমুন্নত রাখতে শক্তিশালী ভূমিকা গ্রহন করা।
• ছাত্র সংসদের স্বার্থে সব ধরনের শর্তহীন সাহায্য, দান, অনুদান গ্রহন এবং উক্ত দান, অনুদান তহবিল গঠন।
• সর্বোপরি দেশ ও সমাজের উন্নয়নে আইনানুগ সাধ্যমত সার্বিক কল্যাণের চেষ্টা করা।

Address

Cumilla

Telephone

+880 1779 459248

Website

Alerts

Be the first to know and let us send you an email when University Students Parliament Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to University Students Parliament Comilla:

Share