08/08/2026
জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ২৫ আগস্ট ২০২৪ ইং।
আর মাত্র কয়েকদিন পরই পূর্ণ হতে যাচ্ছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জুপুয়া গ্রামের প্রবাসীদের শ্রম, ত্যাগ ও কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা এই ক্ষুদ্র কিন্তু স্বপ্নবাজ সংগঠনটির দুই বছর।
এই অল্প সময়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি। 🤲
এক নজরে দেখে নিন আমাদের কার্যক্রমগুলো।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই আমাদের পথচলার শক্তি।
দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে এমন কল্যাণমূলক কাজ চালিয়ে যেতে পারি এবং আমাদের প্রিয় জুপুয়া গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারি।
🤲 আল্লাহ আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।
#জুপুয়া_প্রবাসী_মানব_কল্যাণ_সংস্থা #মানবকল্যাণ #প্রবাসীদের_অবদান
জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থার কার্যক্রমের তালিকা
(২৫শে আগস্ট, ২০২৪ইং থেকে বর্তমান)
————————————————————————
১) ২০২৪ইং সালের ভয়াবহ বন্যায় জুপুয়া গ্রামে ক্ষতিগ্রস্থ অসামর্থ্যবান ৮০টি পরিবারের মাঝে প্রবাসীদের উপহার চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, ইত্যাদি বিতরণ। ২৪শে আগস্ট, ২০২৪ইং থেকে ৩০শে আগস্ট, ২০২৪ইং। মোট খরচ: ৭২,৪০৪ টাকা।
২) গ্রামের এমবিবিএস ডাক্তার দ্বারা মেডিকেল ক্যাম্প গঠন করে বন্যায় অসুস্থ ও হতদরিদ্র গ্রামবাসীকে চিকিৎসা প্রদান ও প্রেসক্রিপশন এর ঔষধ ক্রয় বাবদ নগদ অর্থ উপহার। সকল বয়সের প্রায় দুইশ জনের মতো গ্রামবাসী আসে পুরুষ ও মহিলা ডাক্তার এর সাথে কথা বলতে। ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ইং শুক্রবার। মোট খরচ: ১১,০৯০ টাকা।
৩) গ্রামের অস্বচ্ছল ষোলোটি পরিবারের ছাব্বিশ জন ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। ১১ই অক্টোবর, ২০২৪ইং শুক্রবার। মোট খরচ: ৮,৪৩০ টাকা।
৪) পশ্চিম পাড়ার রিপন প্যারালাইজড হয়ে ঘরে বন্দি, তাকে ঔষধ ক্রয় ও দৈনদ্দিন খরচ বাবদ উপহার পনেরো হাজার টাকা প্রদান। ২১শে অক্টোবর, ২০২৪ইং, সোমবার।
৫) উত্তর-পূর্ব পাড়ার আবু রশিদের ছেলের হার্টের অপারেশন এর জন্য পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০) উপহার প্রদান। ১৬ই নভেম্বর, ২০২৪ইং, শনিবার।
৬) এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য পশ্চিম পাড়ার একটি পরিবারকে ২,১০০ টাকা উপহার প্রদান। ২রা ডিসেম্বর, ২০২৪ইং, সোমবার।
৭) সংস্থার স্থায়ী সদস্যদের পরিবার ও স্বেচ্ছাসেবকদের জন্য বার্ষিক খাবারের আয়োজন। একশো জনের জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। ২৬শে জানুয়ারি, ২০২৫ইং, রবিবার। মোট খরচ: ২২,৩৩০ টাকা।
৮) গ্রামের হতদরিদ্র তিনজনকে চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ প্রদান ১০,০০০ টাকা। ২৮শে জানুয়ারি, ২০২৫ইং, মঙ্গলবার।
৯) গ্রামের অস্বচ্ছল ৩৭টি পরিবারে মাঝে ইফতার সামগ্রী তেল, পেঁয়াজ, আলু, বুট, মুড়ি, খেজুর, বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেটে ১৩ কেজি। ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ইং, শুক্রবার। মোট খরচ: ৩৫,৪০৮ টাকা।
১০) পশ্চিম পাড়ার অসচ্ছল একজন পিতা, মিজানের মেয়ের বিয়েতে নগদ অর্থ উপহার প্রদান ১০,০০০ টাকা। ১৩ই মার্চ, ২০২৫ইং, বৃহস্পতিবার।
১১) মধ্যম পাড়ার এরশাদের ছেলে সোহেলের ঘরের কাজের জন্য রোজার মাসে ইফতার ফান্ড থেকে দশ হাজার টাকা দিয়ে সাথে আরো চারহাজার টাকা আলাদা তুলে টিন কিনে দেয়া হয়l ২৮ই মার্চ, ২০২৫ইং, শুক্রবারl
১২) ২০২৫ইং রোজার ঈদের সময় গ্রামের প্রত্যেক পাড়ার মসজিদের ইমামকে ঈদের সালামি প্রদানl সর্বমোট তিনহাজার টাকাl ০১ এপ্রিল, ২০২৫ ইংl
১৩) মধ্যম পাড়ার শাহআলম কন্ট্রাকটর এর চিকিৎসা খরচ বাবদ বিশ হাজার টাকা উপহার দেওয়া হয় l ১৫ মে, ২০২৫ ইংl
১৪) দক্ষিন পাড়ার জুলফু মিয়ার মেয়ের চিকিৎসা বাবদ দশ হাজার টাকা উপহার প্রদানl ১৬ জুন, ২০২৫ইং l
১৫) দক্ষিন পাড়ার হয়র আলীদের বাড়ির রশিদ ভাইয়ের চিকিৎসা বাবদ ছয় হাজার টাকা উপহার প্রদানl ২৭ জুন, ২০২৫ইংl
১৬) বাতাইন্না পাড়ার আবেদা বেগমের মরহুমা মেয়ের ঋণ পরিশোধ করার জন্য এগারো হাজার টাকা উপহার দেওয়া হয়l ২১ জুলাই, ২০২৫ইংl
১৭) সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গ্রামের ছয়টি মসজিদে দোয়ার আয়োজন করা হয় ও জিলাপি বিতরণ করা হয়l শুক্রবার, ২২ই, আগস্ট, ২০২৫ইংl খরচ: ৮,১০০ টাকাl
১৮) মধ্যম পাড়ার শাহআলম কন্ট্রাকটর এর স্ত্রীর চিকিৎসা খরচ বাবদ ত্রিশ হাজার টাকা উপহার দেওয়া হয় l ২২ সেপ্টেম্বর, ২০২৫ইংl
১৯) দক্ষিণ পাড়ার হযর আলীদের বাড়ির একজন যুবককে চিকিৎসা সেবার জন্য উপহার প্রদান দশ হাজার টাকা। ২৩ অক্টোবর, ২০২৫ইংl
২০) বাতাইন্না পাড়ার আনোয়ার ভাইকে চিকিৎসা সেবার জন্য উপহার প্রদান পাঁচ হাজার টাকা। ২৪ অক্টোবর, ২০২৫ইং।
২১) পশ্চিম পাড়ার একজন শ্রদ্ধেয় শিক্ষককে চিকিৎসা সেবার জন্য উপহার প্রদান দশ হাজার টাকা। দশ হাজার টাকা ক্যাশ ও এক হাজার টাকার ফল নিয়ে হাসপাতালে দেখতে যান আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ। ০৩ নভেম্বর, ২০২৫ইং।
২২) দক্ষিণ পাড়ার হযর আলীদের বাড়ির জসিম ভাইকে চিকিৎসা পরবর্তী ঔষধ ক্রয়ের জন্য উপহার প্রদান ৫,০০০ টাকা। ৬ ডিসেম্বর, ২০২৫ইং।
২৩) পশ্চিম পাড়ার একজন শ্রদ্ধেয় শিক্ষককে হার্ট সার্জারি পরবর্তী খরচ বহন ও ঋণ পরিশোধে সহায়তা করার লক্ষ্যে উপহার প্রদান ২১,০০০ টাকা। ২৩ জানুয়ারি, ২০২৬ইং।
২৪) পশ্চিম পাড়ার উত্তর বাড়ির হোসেন এর স্ত্রীর গর্ভাবস্থাজনিত জটিলতার চিকিৎসার জন্য সংস্থার হাদিয়া তহবিল থেকে ১০,০০০ টাকা উপহার প্রদান। ২৩ জানুয়ারি, ২০২৬ইং।
২৫) দক্ষিণ পাড়ার হযর আলীর বাড়িতে একজন মুমূর্ষু রোগী মৃত্যুর মুখোমুখি হয়ে কুচাতলি তে আছে, তার চিকিৎসার জন্যে সংস্থার হাদিয়া তহবিল থেকে ১০,০০০ টাকা ইমার্জেন্সি কুমিল্লা মেডিকেল হাসপাতালে ওনাদের হাতে দেওয়া হয়েছে। ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ইং।
২৬) পবিত্র রমজান উপলক্ষে গ্রামের অসামর্থ্যবান ও অসচ্ছল ৫৬টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী তেল, পেঁয়াজ, আলু, খেজুর, চনাবুট, ডাল, মুড়ি বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১৩ কেজি। মোট খরচ ৬০,৫৩৭ টাকা। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ইং।
২৭) উত্তর-পূর্ব পাড়ায় অসুস্থ, দরিদ্র এবং বয়স্ক আলী আশ্ররাফ (বিএসসি) কে চিকিৎসার জন্য সংস্থার হাদিয়া তহবিল থেকে ১০,০০০ টাকা প্রদান করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ইং।
২৮) রমজানের ঈদ উপলক্ষে গ্রামের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ৫৩টি পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। মোট খরচ: ২৭,০৩৫ টাকা।
তারিখ: ১৯ মার্চ, ২০২৬ ইং।
২৯) ২০২৬ সালের রোজার ঈদে গ্রামের প্রতিটি পাড়ার মসজিদের ইমামদের ঈদের সালামি প্রদান করা হয়েছে। জনপ্রতি ৫০০ টাকা। মোট খরচ: ৩,০০০ টাকা। তারিখ: ১৯ মার্চ, ২০২৬ ইং।
৩০) রোজার ঈদ উপলক্ষে প্রবাসী স্থায়ী সদস্যের পরিবারের জন্য তরতাজা মাংসের ব্যবস্থা করার লক্ষ্যে গরু জবাইয়ের আয়োজন করা হয়েছিল।
মোট খরচ: ১,২৩,২৬০ টাকা। তারিখ: ২০ মার্চ, ২০২৬ ইং।
৩১) সংস্থার উদ্যোগে গ্রামের ৬টি মসজিদে মুর্দা মশারি বিতরণ করা হয়েছে। মোট খরচ: ১২,৭৫০ টাকা। তারিখ: ২০ মার্চ, ২০২৬ ইং।
৩২) জুপুয়া পশ্চিম পাড়ার কন্যাদায়গ্রস্থ একজন পিতার জন্য ঘর নির্মাণ করা হয়েছে। মোট খরচ ১ লক্ষ ৬৪ হাজার ১২০ টাকা। সমস্ত অর্থ আলাদাভাবে সংগ্রহ করা হয়েছিল সংস্থার যাকাত ফান্ড, স্থায়ী সদস্যদের স্বেচ্ছা অনুদান, শুভাকাঙ্ক্ষী এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অনুদানের মাধ্যমে। তারিখ: ১০ মে, ২০২৬ ইং।
৩৩) প্রতিষ্ঠানের স্থায়ী সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এবং গ্রামের স্বেচ্ছাসেবকদের সম্মানে বার্ষিক খাবারের আয়োজন করা হয়। এ উপলক্ষে ১৫০ জনের জন্য বিরিয়ানি রান্না করা হয়। মোট খরচ ২৫,৩৩০ টাকা। তারিখ: ৪ জুন, ২০২৬ ইং।
জুপুয়া প্রবাসী মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে জুলাই, ২০২৬ইং পর্যন্ত সর্বমোট মাসিক হাদিয়া জমা হয়েছে: ৩,২৪,০০০ টাকা। সংস্থার মাসিক হাদিয়া ৫০০ টাকা, যা সকল স্থায়ী সদস্যদের বাধ্যতামূলক জমা দিতে হয় প্রতি মাসে। এছাড়া অন্য যেকোনো কার্যক্রমে আলাদা ভাবে টাকা কালেকশন করা হয় যা দেওয়া কোনো স্থায়ী সদস্যের জন্য বাধ্যতামূলক নয়।
দোয়া করবেন আমরা যেন আমাদের এমন কার্যক্রম চালিয়ে যেতে পারি যতদিন আল্লাহ আমাদের হায়াতে তাইয়্যেবা দান করেন।
পরিচালনায়:
——————
সভাপতি- Masum Billah (ক্যানাডা)।
সহ-সভাপতি- Md. Shipon Chowdhury (ফ্রান্স)।
সেক্রেটারি- Arif Hossain (সৌদিআরব)।