বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা
Website

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা Official Page of Bangladesh Jatiya Andha Kalyan Samity (BJAKS), Cumilla

গ্রামে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কুমিল্লা প্রতিনিধি।।আবদুল লতিফ,কামাল হোসেন ও জামিলা খাতুন। হত দরিদ্র ম...
24/10/2026

গ্রামে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
কুমিল্লা প্রতিনিধি।।
আবদুল লতিফ,কামাল হোসেন ও জামিলা খাতুন। হত দরিদ্র মানুষ। অনেক দিন চোখের সমস্যায় ভুগছেন। চোখে স্পষ্ট দেখতে পান না। চিকিৎসা করার সামর্থ্যও নেই। তারা সুযোগ পেয়েছেন চোখের ছানি অপারেশনের। বিনামূল্যে এই চিকিৎসার সুযোগ পেয়ে তারা খুশি হন। কুমিল্লা লাকসাম উপজেলার তপইয়া মৈয়ুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার(২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। আগত রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তাছাড়া ৬০জন চক্ষু রোগীকে চশমার জন্য পরামর্শ প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪৫জন চক্ষু রোগীকে আলেখারচরে অবস্থিত বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার জন্য আনা হয়েছে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পটির আয়োজন করেন উত্তরদা তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, সহ সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম.প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলেয়ার হোসেন, তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মাইন উদ্দিন,প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,শিক্ষানুরাগী ইমাম হাসান,আবদুল ওয়াদুদ খোকন ও অহিদুল ইসলাম প্রমুখ।

কুমিল্লার বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন ময়
09/10/2026

কুমিল্লার বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন ময়

অফথালমিক অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্সে২০২৭ শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে
03/10/2026

অফথালমিক অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্সে
২০২৭ শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে

আজ ১২ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার নির্বাহী কমিটির সদস্য মুশতাক আহমেদ মজুমদারের আত্মার মাগফের...
12/09/2026

আজ ১২ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার নির্বাহী কমিটির সদস্য মুশতাক আহমেদ মজুমদারের আত্মার মাগফেরাত কামনায় বিকো ও চক্ষু হাসপাতাল অডিটরিয়ামে দোয়ার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার নির্বাহী সদস্য মুশতাক আহমেদ মজুমদার ০৮/০৯/২০২৬ ইইন্তেকাল করেছেন। ইন্নালিল্লা...
08/09/2026

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার নির্বাহী সদস্য মুশতাক আহমেদ মজুমদার ০৮/০৯/২০২৬ ইইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । উনার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

31/08/2026
২০ আগস্ট দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত চক্ষু চিকিৎসা কার্য...
21/08/2026

২০ আগস্ট দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন পরিষদে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন অরবিস ইন্টারন্যাশনাল এর হংকং প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ডাক্তার এ কে এম আব্দুস সেলিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া। বিনামূল্যে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা কার্যক্রমে ২৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় , ৪৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য আলেখারচর বিকো চক্ষু হাসপাতালে আনা হয়েছে।

Address

Shankarpur, Alakharchar
Cumilla
3500

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share