31/07/2025
🔹পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে ও অর্থায়নে, আজ কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে, "জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও জরুরি" শিরোনামে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল)। আয়োজনের সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম স্যার (প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়) আরো উপস্থিত ছিলেন স্কুলের শিফট ইনচার্জ প্রভাতি ও দিবা, একাডেমিক এডভাইজার সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আসাদুর রহমান স্যার (আহবায়ক, PLHSDC) ✨