27/05/2026
🕊️ পবিত্র ঈদুল আজহার শিক্ষা হোক আত্মশুদ্ধি ও মানবতার পথে অঙ্গীকার 🕊️
কুরবানী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়,
এটি আত্মত্যাগ, তাকওয়া এবং অন্তরের পশুত্বকে দমন করার এক মহান শিক্ষা।
আমরা যদি বাহ্যিক কুরবানীর পাশাপাশি
নিজেদের ভেতরের অহংকার, হিংসা, লোভ, স্বার্থপরতা ও অন্যায়কে কুরবানী করতে পারি,
তবেই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হবে।
আসুন,
সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধে আলোকিত সমাজ গঠনে এগিয়ে আসি। নিজেকে শুদ্ধ করি, সমাজকে সুন্দর করি।
🤍
আলোকিত যুব সংঘ
শাকপুর, বরুড়া, কুমিল্লা।