শ্রদ্ধেয় মরহুম মনিরুল ইসলাম (বড় হুজুর) স্মরণে "দারুল ইসলাম ফাউন্ডেশন" -- - - - ( গ্রাম + পোস্ট : চান্দের চর {পশ্চিম চান্দেরচর/তাতুয়ারচর } থানা : হোমনা , জিলা : কুমিল্লা, বাংলাদেশ)
চান্দের চর দারুল ইসলাম সিনিয়র(আলিম) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যদের (জীবিত ও মৃত) স্মরণে বিশেষ করে উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সর্বজন শ্রদ্ধেয় আমাদের সবার শীরতাজ উস্তাদ ও ব্যক্তিত্ব মরহুম মনিরুল ইসলাম ( বড় হুজুর)
স্মরণে &
তাদের প্রতি ইছালেছাওয়াবের উদ্দেশ্যে ও সাদকা জারিয়া হিসাবে - সকল প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবারবর্গ, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সকলের উদ্যোগে এই “দারুল ইসলাম ফাউন্ডেশন"।
এই ফাউন্ডেশন এর মাধ্যমে মানব সেবা ও শিক্ষা উন্নয়ন মূলুক যাবতীয় কার্য পরিচালনা করা হইবে ইনশাআল্লাহ।
বড় হুজুরের ছাত্র-ছাত্রী ও চান্দের চর দারুল ইসলাম সিনিয়র(আলিম) মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও বিশেষকরে প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবারবর্গের সরাসরি পরিচালনা ও পরিচর্যায় কার্য পরিচালনা হইবে ইনশাআল্লাহ।
কার্য পরিচালনার সুবিধার্থে এই ফাউন্ডেশন এর স্থায়ী ও অস্থায়ী শাখা অফিস চান্দের চর দারুল ইসলাম সিনিয়র(আলিম) মাদ্রাসা সহ চান্দের চর ( পশ্চিম চান্দেরচর/তাতুয়ারচর ) ,হোমনা , কুমিল্লা , ঢাকা , মধ্য প্রাচ্য , ইউরোপ , আমেরিকা এবং দেশ অথবা বিদেশের ভিনিন্ন জায়গায় থাকতে পারে যা সবাইকেজানিয়ে দেয়া হইবে।
আপাদত মাদ্রাসা অফিস অথবা প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবারবর্গের সাথে সরাসরি যোগাযোগ করবেন।
কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করলে অবশ্যই অবশ্যই এই পেজ বা গ্রুপ বা ইমেইল এ মেসেজ (Inbox) করে জানিয়ে দিবেন প্লিজ।
বড় হুজুর নিজের নামে নয় ,বরং মানুষের/সমাজের নামে ই কিছু করতে ভালো বাসতেন। তাই উনাদের প্রতিষ্ঠিত/পছন্দের নাম বা মাদ্রাসার নামের সাথে মিল রেখে এই " দারুল ইসলাম ফাউন্ডেশন" নামটি নামকরন করা হয়েছে, কারু ব্যক্তিগত পছন্দ নয়।
শিক্ষা বৃত্তি , শিক্ষা উপহার , শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্টান (মসজিদ মাদ্রাসা, কবর , লাইব্রেরি , বাজার ইত্যাদি ) ডেভেলপমেন্ট বা প্রতিষ্টা , গরিব অসহায় মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকা ও সাহায্য করা।
হুজুরের সকল ছাত্র-ছাত্রী ভক্ত-মুরীদান এবং প্রতিষ্টানের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী ভাই বোনদের সার্বিক সহযোগিতা ও সর্বদা পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এইফাউন্ডেশন আপনাদের আমাদের এলাকার/গ্রামের/সকল ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খী সবার ।
কেউ কোনো প্রকার রাজনৈতিক সংঘাত বা কোনো প্রকার বিতর্ক সৃষ্টি করবেন না প্লিজ।
আপনাদের যেকোনো পরামর্শ মেসেজ করবেন।
সময়ের প্রয়োজনে ভিবিন্ন মিটিং বা কনফারেন্স অনলাইন বা ফোনে ও হইতে পারে।
এই দারুল ইসলাম ফাউন্ডেশন ই বড় হুজুর স্মৃতি ফাউন্ডেশন এবং মাদ্রাসার "প্রতিষ্ঠাতা ফাউন্ডেশন" হিসাবে এই প্রতিষ্ঠান বা কমপ্লেক্স এর কেন্দ্রীয় ফাউন্ডেশন।
--- এখানে ই শেষ নয় , মহান আল্লাহ যেন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় টাইম to টাইম একে একে সবই করে নেন - - -
আরও যেমন :
১- দারুল ইসলাম লাইব্রেরি।
২- দারুল ইসলাম টেকনিকাল ইনস্টিটিউশন।
৩- দারুল ইসলাম হাফেজি মাদ্রাসা।
৪- দারুল ইসলাম মহিলা ইনস্টিটিউশন ।
৫- দারুল ইসলাম ফাউন্ডেশন।
৬- দারুল ইসলাম বয়ষ্ক শিক্ষা কেন্দ্র। ইত্যাদি এবং - - -
এইরকম আরো অনেক সামাজিক/শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারে সময় বা প্রয়োজনের তাগিদে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের নাম আপনারাই সবাই মিলে ঠিক করবেন আমি জাস্ট এক্সাম্পল হিসাবে মাদ্রাসার সাথে মিল রেখে আর লিখার সুবিধার্থে লিখলাম।
যেমন
- মেডিকেল অ্যাসিস্ট্যান্স।
- বিনা মূল্যে চিকিৎসা।
- গরিব অসহায়দের খাবার পোশাক শিক্ষা উপকরণ
- অথবা ঘর নির্মাণ ইত্যাদি।
- কবর ঈদগাহ মসজিদ বাজার মাদ্রাসায় ভিবিন্ন সামাজিক উন্নয়নমূলক ইভেন্টস ও সহযুগিতা।
- বন্যার্তদের ত্রাণ বা সাহায্য।
- শীতার্তদের সাহায্য
- বিশুদ্দ খাবার পানির টিউবয়েল।
- রমজানে ইফতার প্রদান।
- কোরবানির ঈদে সাহায্য।
- শিক্ষা বৃত্তি
ইত্যাদি আরো অনেক কিছু ই থাকবে
একে একে সময় সাপেক্ষে আর্থিক অবস্থা অনযায়ী ইনশাআল্লাহ।
- * এটি একটি সার্বজনীন ফাউন্ডেশন যা শুধুমাত্র একটি গ্রাম বা চান্দেরচর এ সীমাবদ্দ না।
বড় হুজুরের সকল ছাত্র - ছাত্রী এখানে আছেন এবং থাকবেন আজীবন ইনশাআল্লাহ।
***অনুগ্রহপূর্বক অবশ্যই অবশ্যই আপনাদের যেকোনো প্রকার দান অনুদান এই পেজ অথবা গ্রুপ এর ইনবক্স করবেন অথবা ইমেইল এ ইমেইল করবেন অথবা ফোন নম্বর এ টেক্সট মেসেজ করবেন।
- সময় সাপেক্ষে কোনো প্রকার
পরিবর্তন হইলে সবাইকে জানানো হইবে।
ইনশাআল্লাহ অত্র ফাউন্ডেশনের নামেই নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট , নিজস্ব ওয়েবসাইট সহ সকল প্রকার প্রয়োজনীয় অত্যাধুনিক আঞ্জাম দেয়া হইবে।
আপনাদের সবার সাপোর্ট আর সাথে চাই । এই গুলো সব ই আপনাদের আমাদের সবার।
সার্বিক উন্নয়ন ও আপামর সকলের কল্যাণের স্বার্থে বা অকল্যানকর যেকোনো প্রকার বৈষম্য, চরমপন্থী, বিবাদ/বিভাজন ও বাণিজ্যিক টাইপের আলোচনা/সমালোচনা/যেকোনো এপ্রোচ সম্পূর্ণ অগ্রহনযোগ্য(বিনা নোটিশে)।
সাথে থাকুন , পজিটিভ থাকুন , খারাপ কিছু হইবে না ইনশাল্লাহ।
- - এটা একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফাউন্ডেশন হইবে ইনশাল্লাহ।
শদ্ধেয় বড় হুজুর জীবিত থাকতে সবাই যেমন ভাই ভাই ঠাঁই ঠাঁই ছিলাম,
ইনশাল্লাহ এখনও যেন ঐভাবে ই থাকতে পারি সবাই।
সার্বিক শিক্ষা ও মানব কল্যাণ ই একমাত্র উদ্দেশ্য - ফিসাবীলিল্লাহ
সকলের সার্বিক সহযোগিতা কাম্য।
গ্রাম + পোস্ট : চান্দের চর ( পশ্চিম চান্দেরচর/তাতুয়ারচর )
থানা : হোমনা , জিলা : কুমিল্লা।
বাংলাদেশ