Al-Rizq Foundation

Al-Rizq Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Rizq Foundation, Non-Governmental Organization (NGO), Kaptan Bazar, Cumilla.

20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

আলহামদুলিল্লাহ্ 🤍দেখতে দেখতে বিদায় নিলো একটি বরকতময় রমজান। রমজানের শেষ সময়ে আমরা একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ...
20/03/2026

আলহামদুলিল্লাহ্ 🤍
দেখতে দেখতে বিদায় নিলো একটি বরকতময় রমজান।

রমজানের শেষ সময়ে আমরা একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে একটি সেলাই মেশিন উপহার দিয়েছি। ব্যক্তিটি অত্যন্ত দক্ষ কারিগর হওয়া সত্ত্বেও অভাবের কারণে এগোতে পারছিলেন না। আশা করি, এই উপহারটি উনার পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।

আমাদের সকল ভাই ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাদের সহযোগিতায় এই কাজটি সফল হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নিন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক! 🌙

"নিশ্চয়ই আল্লাহ দানশীলদের ভালোবাসেন।" 🤍

কাপ্তান বাজার, ভাটার পুকুর পাড়, কুমিল্লা।

রমজান মোবারক 🤍কিছুদিন আগে চা দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই পরিচয় হয় এক রিকশা-ওয়ালা মামার সাথে। বয়স হবে ৬০-এর ...
13/03/2026

রমজান মোবারক 🤍

কিছুদিন আগে চা দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম। ঠিক তখনই পরিচয় হয় এক রিকশা-ওয়ালা মামার সাথে। বয়স হবে ৬০-এর ওপরে। মুখে ক্লান্তি, চোখে যেন হাজারো চিন্তার ছাপ। কথায় কথায় জানতে পারলাম— ২০ টাকা থাকলেও তিনি ভাবছিলেন, চা খাবেন কিনা… ঘরে ৬ জনের সংসার, আর উপার্জন করেন একাই।

মামার কথাগুলো শুনতে শুনতেই বুকটা কেমন ভারী হয়ে গেল। হঠাৎ মনে হলো— এক কাপ চা কারও কারও জন্য কতটা বিলাসিতা! আমি ওনাকে বসিয়ে চা খেতে দিই, গল্প করি। শেষে ওনার নম্বরটাও রেখে দিই।

পরে আমার দুজন পরিচিত ভাইকে বিষয়টা বললাম। আজ আমরা তিনজন মিলে ওনার জন্য ঈদের কিছু বাজার করে দেই। বাজার হাতে নিয়ে মামার মুখে যে হাসিটার ফুল ফুটেছিল… সেটা শুধু আনন্দ না, একধরনের স্বস্তি, একধরনের আশ্বাস। আর সেই হাসিটাই আমাদের জন্য ছিল সবচেয়ে বড় তৃপ্তি।

মানুষকে সাহায্য করা কখনো সামর্থ্যের বিষয় না— মন থেকে ইচ্ছেটাই আসল। রমজান শেষের দিকে, তাই অনুরোধ— যে যেভাবে পারেন, নিজের আশেপাশে থাকা অসহায় মানুষদের জন্য একটু হলেও চেষ্টা করুন। ছোট একটা সহযোগিতা হয়তো কারও ঘরে ঈদের আনন্দ এনে দিতে পারে।

এই পোস্টের উদ্দেশ্য কাউকে দেখা দেখি কিছু করতে বলার নয়— বরং অনুপ্রেরণা দেওয়া, যাতে আমরা সবাই মিলেই একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আপনিও চেষ্টা করুন। ❤️

আল্লাহ্ আমাদের কবুল করে নিন। 🤲

বছর ঘুরে আমাদের জীবনে আবার হাজির রহমতের রমজান মাস।এই মাস আমাদের ট্রেনিং পিরিয়ড, অসহায় মানুষদের অবস্থা উপলব্ধির জন্য। আমা...
19/02/2026

বছর ঘুরে আমাদের জীবনে আবার হাজির রহমতের রমজান মাস।এই মাস আমাদের ট্রেনিং পিরিয়ড, অসহায় মানুষদের অবস্থা উপলব্ধির জন্য।
আমাদের ফাউন্ডেশনের পথচলা শুরু এই বরকত ময় মাসেই।এলাকার কয়েকটি পরিবারে ইফতার সামগ্রি পৌছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
সবার দোয়া একান্ত কাম্য।❤️

Al-Rizq Foundation 🌙✨প্রিয় ভাই ও বোনেরা,আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে একটি ছোট মানবিক সংগঠন Al-Rizq Foundation গড়...
19/02/2026

Al-Rizq Foundation 🌙✨

প্রিয় ভাই ও বোনেরা,
আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে একটি ছোট মানবিক সংগঠন Al-Rizq Foundation গড়ে তুলতে উদ্যোগ নিয়েছি। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

এতদিন আমরা নীরবে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা এই উদ্যোগটি প্রকাশ্যে আনতে চাই, যাতে আরও মানুষ অনুপ্রাণিত হন এবং ইচ্ছা করলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।

আমরা মুসলিম হিসেবে মানবতার সেবা করাকে ইবাদতের অংশ মনে করি। ইসলামের শিক্ষা অনুযায়ী দয়া, সহমর্মিতা, সততা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা সমাজের সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের লক্ষ্য শুধুমাত্র সাহায্য করা নয়, বরং একটি দায়িত্বশীল, স্বচ্ছ এবং কল্যাণমুখী উদ্যোগ গড়ে তোলা, ইনশাআল্লাহ।

**আমাদের সংগঠনে যা থাকবে না

কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা
• ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদ
• দলীয় প্রভাব
• এলাকা, বড়-ছোট বা সামাজিক অবস্থানের পার্থক্য

মানবতার সেবা আমাদের সবার জন্য উন্মুক্ত।

Address

Kaptan Bazar
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Rizq Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share