12/03/2026
সম্মানিত মৎস্যবিদবৃন্দ,
আসসালামু আলাইকুম।
দি একমি্ ল্যাবরেটরিজ লিঃ (এগ্রোভেট ডিভিশন) এর স্পন্সরশীপ এ বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন, কুমিল্লা জোনের ইফতার প্রোগ্রামের এর আয়োজন করা হয়। প্রোগ্রাম টি অনুষ্ঠিত হয় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের রসনার স্বাদ রেস্টুরেন্ট এর সুন্দর পরিবেশে।
উক্ত প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন, কুমিল্লা জোনের সভাপতি কৃষিবিদ মাহিউর ইসলাম মাহি ভাই, উপদেষ্টা কৃষিবিদ মোঃ শাহজাহান সাজু ভাই, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ভাই সহ কমিটির সকল সদস্য এবং এসোসিয়েশন এর অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত প্রোগ্রাম এ এসোসিয়েশন এর পক্ষ থেকে একমি্ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং এসোসিয়েশন কুমিল্লা জোন এর কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন সম্মানিত সভাপতি কৃষিবিদ মাহিউর ইসলাম মাহি ভাই। নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ এর জন্য ফর্ম বিতরন করা হয় এবং পুরাতন সদস্যদের রিনিউ এর বিষয়েও আলোচনা হয়। সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে উক্ত প্রোগ্রাম এর ইতি টানা হয়।।।
ধন্যবাদান্তে,
কৃষিবিদ মোঃ আল-আমিন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন
কুমিল্লা জোন