15/05/2026
⚜️ জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬ ⚜️
-- বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা --
আজ কক্সবাজার জেলা স্কাউট ভবনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো "জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬"। স্কাউটিং আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় কক্সবাজার জেলার ৯টি উপজেলা (টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, সদর, ঈদগাঁও ও রামু) থেকে উপজেলা স্কাউট কমিশনার, সম্পাদক, কাব লিডার এবং স্কাউট লিডারবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ওয়ার্কসপ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন সম্মানিত জেলা স্কাউট সম্পাদক জনাব মো. আনছারুল করিম। 🤝✨
📍 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
🌟 প্রধান অতিথি:
জনাব মো: আ: মান্নান
জেলা প্রশাসক, কক্সবাজার ও সভাপতি
বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।
🌟 বিশেষ অতিথি:
জনাব তাসনীম জাহান
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার।
🌟 জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা
জেলা শিক্ষা অফিসার ও সহ-সভাপতি
বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।
🌟 জনাব মো: শাহীন মিয়া
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।
🔷 সভাপতিত্ব করেন:
জনাব আ ন ম শহিদ উদ্দিন,
কমিশনার
বাংলাদেশ স্কাউটস, কক্সবাজার জেলা।
ওয়ার্কশপ পরিচালক
মোহাম্মদ আনছারুল করিম
সম্পাদক
কক্সবাজার জেলা স্কাউটস
💼 আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
🔷 জনাব জসীম উদ্দীন, এলটি,
সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল
🔹 জনাব মো. সেলিম উদ্দিন,
সম্পাদক, চট্টগ্রাম জেলা স্কাউটস।
🔹 জনাব ইমরান হোসাইন
যুগ্ম সম্পাদক,
চট্টগ্রাম আঞ্চল
দিনব্যাপী এই ওয়ার্কশপে ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত কর্মপরিকল্পনা, স্কাউটিংয়ের প্রসার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করা হয়। স্কাউটিংয়ের এই মহতী যাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ⚜️❤️
কক্সবাজার জেলার স্কাউটিং কার্যক্রম আরও সুদূরপ্রসারী হোক—এই প্রত্যাশায়। 🌊☀️
১৫ মে ২০২৬ খ্রী.